Income tax Lawyer

Income tax Lawyer “নিজেকে কখনো এতটাও বড় ভাববেন না, মনে রাখবেন আইন সবার উপরে”

19/08/2022
10/12/2020

আয়কর রিটার্ন জমার খুঁটিনাটি
রিটার্ন সংক্রান্ত কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনও খটকা থাকলে, তা মিটিয়ে নিতে হবে দ্রুত। না-হলে বিপদে পড়বেন। সেই জন্যই আজকের এই আলোচনা।



করোনার দাপট বহাল। আর তার মধ্যেই অব্যাহত ছন্দে ফেরার চেষ্টা। কাজকর্মে, রাস্তাঘাটে, দোকান-বাজারে। লকডাউনে থমকে যাওয়া জীবন তাই এখন অনেকটা সচল। তা হলে রিটার্ন জমা নিয়ে খামোখা আলসেমি কেন? অতিমারির কারণে এ বার আয়কর রিটার্ন দাখিলের জন্য বাড়তি সময় দিয়েছে সরকার। কিন্তু সেটাও ফুরিয়ে আসার মুখে। তাই রিটার্ন সংক্রান্ত কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনও খটকা থাকলে, তা মিটিয়ে নিতে হবে দ্রুত। না-হলে বিপদে পড়বেন। সেই জন্যই আজকের এই আলোচনা।



কবে জমা

এমনিতে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে তার আগের অর্থবর্ষের রিটার্ন জমা দিতে হয়। ২০১৯-২০ সালের আয়কর রিটার্ন দাখিলের জন্য এ বার প্রথমে তা বাড়িয়ে ৩০ নভেম্বর করেছিল কেন্দ্র। পরের ধাপে সেই মেয়াদ বেড়ে হয়েছে ৩১ ডিসেম্বর। অর্থাৎ, হাতে আর তিন সপ্তাহ। এর মধ্যেই সমস্ত কাগজপত্র গুছিয়ে নিতে হবে। শেষ করে ফেলতে হবে হিসেব। কোনও কর দেওয়া বাকি থাকলে, সেটাও দিয়ে দিতে হবে এই ২১ দিনেই। তার পরে নিশ্চিন্তে বসে রিটার্ন জমা দিতে হবে। সেই সঙ্গে সারতে হবে ভেরিফিকেশনের কাজও। পুরো বিষয়টি জটিল মনে হলে বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন।



রিটার্ন দাখিল কেন

এটা ঠিক যে কর দিতে না-হলে রিটার্ন জমা না-দিলেও চলে। তবে অনেক ক্ষেত্রে তা দাখিল করে রাখতে পারলে ভাল। কিছু ক্ষেত্রে আবার এটা জমা দেওয়া বাধ্যতামূলকও। সাধারণত যে সমস্ত কারণে রিটার্ন দেওয়ার কথা বলা হয়, তার মধ্যে রয়েছে—

• মোট রোজগার করমুক্ত আয়ের থেকে বেশি হলে।

• একাধিক সূত্র, যেমন গৃহসম্পত্তি, মূলধনী লাভ থেকে আয় হলে।

• যদি আয়কর রিফান্ড পাওয়ার কথা থাকে।

• যদি বিদেশে সম্পত্তি কিনে থাকেন কেউ এবং সেখান থেকে কোনও রোজগার করে থাকেন।

• যদি বিদেশে যেতে ভিসার জন্য আবেদন করতে হয়।

• ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণের জন্য আবেদন করতে চাইলে।

• লাভ হোক বা না হোক, লিমিটেড কোম্পানি এবং অংশীদারি ফার্মকে রিটার্ন ফাইল করতেই হয়।

প্রয়োজনে ইনবক্স করুন
06/12/2020

প্রয়োজনে ইনবক্স করুন

03/12/2020

আয়কর সর্ম্পকে সঠিক ধারনা না থাকা ও সময়ের কারনে যারা এখনো আয়কর ফাইল জমা দিতে পারেননি,তারা ৩১শে ডিসেম্বর পর্যন্ত আয়কর দিতে পারবেন।

আজকে ট্যাক্স বারের মিটিং চলাকালীন সময়
03/12/2020

আজকে ট্যাক্স বারের মিটিং চলাকালীন সময়

01/12/2020

আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়ানো হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্তু

15/11/2020

বিনিয়োগ ও দান করলেও আয়কর রেয়াত বা ছাড় পাওয়া যায় সে সম্পর্কে ধারনা রাখা খুবই প্রয়োজন নিম্নে কোথায় কোথায় এবং কত পরিমান বিনিয়োগ করলে কর রেয়াতযোগ্য তা জেনে নেওয়া যাক :
01. জীবনবীমা
02. সরকারী প্রভিডেন্ট ফান্ড
03. স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা
04. কল্যান তহবিল ও গোষ্ঠী বীমা
05. ডি.পি. এস ( বার্ষিক 60,000/ টাকা পর্যন্ত) অর্থ্যাৎ প্রতিমাসে 5,000/- টাকার বেশি নয়
06. সঞ্চয়পত্র ক্রয়
07. কোম্পানির শেয়ার , ডিবেঞ্চার প্রভৃতি
# # # কম্পিউটার ও ল্যাপটপ ক্রয় পূর্বে আয়কর রেয়াত পাওযা যেত এখন এরকম সুবিধা বিলপ্ত হয়েছে । # # # #
এবার অনুমোদিত দান ক্ষেত্র সমূহ সম্পর্কে জেনে নেওয়া যাক:
01. সরকারি জাকাত তহবিলে দান
02. জাতির পিতার সংস্কৃতি রক্ষাতে কোন প্রতিষ্ঠানে অনুদান
03. কোন দাতব্য প্রতিষ্ঠানে দান যা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত
04. প্রতিবন্ধি কল্যান তহবিলে দান
05. মুক্তিযুদ্ধ যাদুঘরে দান
06. আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান
তবে উল্লেখিত স্থানে অনুদান ‍দিলে অবশ্যই অনুদানকৃত অর্থের বিপরীতে জমা রশিদ সংগ্রহ করতে হবে ।
এখন প্রশ্ন হচ্ছে বিনিয়োগ ও দানের কতটুকু অংশ কর রেয়াতের জন্য অনুমোদিত , আর কি কি কৌশল অবলম্বন করলে বিনিয়োগ ও দানের উপর সর্বোচ্চ কর রেয়াতের নেওয়া যাবে তা আগামী পোস্টে আমি আলোচনা করব। শেষ সময়ের অপেক্ষায় না থেকে এখনি আপনার আয়কর দাখিলাপত্র তৈরী করার প্রস্তুতি নিন প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারেন।

মেহেদী হাসান হিরণ
আয়কর আইনজীবী
01733-299989

15/11/2020

আপনি কি আয়কর নিয়ে চিন্তিত?? সম্মানিত করদাতাগণ,এখন চলছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই সময়ে রিটার্ন না জমা দিলে দিতে হতে পারে জরিমানা। জরিমানা, বিলম্ব সুদও শাস্তি এড়ানোর জন্য সঠিক সময়ে রিটার্ন জমা দিন।

14/11/2020

প্রশ্নঃ শুধু ই কি ৫ বছর মেয়াদি সঞ্চয় পত্রের জন্য আয়কর রেয়াত প্রযোজ্য? আয়কর রেয়াত এর জন্য কোন ধরনের সঞ্চয় পত্র ক্রয় করতে হবে।

জাতীয় সঞ্চয় ব্যুরোর বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্রের প্রচলন রয়েছেঃ

১। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
২। পেনশনার সঞ্চয়পত্র
৩। তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র
৪। পরিবার সঞ্চয়পত্র

নির্দিষ্ট গ্রাহক তার চাহিদা মোতাবেক নির্দিষ্ট ক্রয় সীমার মধ্যে সঞ্চয় পত্র ক্রয় করতে পারেন ।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৬ষ্ট তফসিল এর পার্ট বি এর প্যারা ১০ এর উপ প্যারা ১ এর ক্লজ এ তে রেয়াত এর জন্য বোর্ড নির্ধারিত সঞ্চয় সার্টিফিকেট বা সঞ্চয় পত্র দলিলের কথা বলা হয়েছে কিন্তু কোন মেয়াদ বা ধরনের এর সঞ্চয় পত্র তা বলা হয়নি। তবে ব্যাখায় বলা হয়েছে ক্রয় এর তারিখ হইতে পাঁচ বছরের মধ্যে কিংবা ঐগুলোর মেয়াদপূর্তির পূর্বে, যেখান যা প্রযোজ্য ,বিক্রয়, হস্তান্তর বা অন্য কোন ভাবে পরিত্যাগ করা হয় তবে রেয়াত প্রত্যাহার হইবে এবং কর বর্তাইবে ।

#ব্যাখ্যায় #পাঁচ #বছর স্পষ্ট ভাবে উল্লেখ আছে অন্যান্য গুলোর উল্ল্যেখ না থাকাতে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকে । কিন্ত পাঁচ বছর এর সাথে #কিংবা #ঐগুলো শব্দ দুটি লক্ষ করলেই বুঝা যায় যে পাঁচ বছর মেয়াদী ছাড়াও অন্যান্য সঞ্চয় পত্রের কথা বোঝানো হয়েছে । এবং #যেখানে #যা #প্রযোজ্য শব্দ গুলোদিয়ে প্রত্যেক নিজস্ব পণ্যের স্ব মেয়াদে মেয়াদ পূর্তিকে বোঝানো হয়েছে । এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড কতৃত প্রকাশিত আয়কর রিটার্ন গাইড লাইনে শুধু সঞ্চয় পত্র কথা বলা হয়েছে, কোন প্রকার এর বা কোন মেয়াদ এর উল্লেখ্য করা হয় নাই। সুতরাং এটি সুস্পষ্ট যে সঞ্চয় পত্র যেই মেয়াদেরই হোক বা যেই ক্যাটাগরির হোক না কেন প্রত্যেক সঞ্চয় পত্রেই রেয়াত পাওয়া যাবে এবং সেই সঞ্চয় পত্রের ম্যাচুয়েরিটি পূর্ণ হলে নগদায়ন করা যাবে এতে আয়কর রেয়াতে কোন প্রভাব পরবে না ।
১। #পাঁচ বছর মেয়াদী সঞ্চয় পত্রেই শুধু রেয়াত পাওয়া যায় এই ধারনা সঠিক নয় ।
২। #সব ধরনের সঞ্চয় পত্রের উপর আয়কর রেয়াত পাওয়া যায় ।
৩। #নির্ধারিত ক্রয় সীমার মধ্যে যে কোন সঞ্চয় পত্রে বিনিয়োগই রেয়াত যোগ্য ।

সবাইকে ধন্যবাদ

11/11/2020

Address

পটুয়াখালী আইনজীবী সমিতি , পটুয়াখালী
Patuakhali
8600

Telephone

+8801733299989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income tax Lawyer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Income tax Lawyer:

Share

Category