পটুয়াখালী জেলা ছাত্রদল

পটুয়াখালী জেলা ছাত্রদল "শিক্ষা, ঐক্য, প্রগতি"
"পটুয়াখালী জেলা ছাত্রদল"

21/06/2025
রমজানুল মোবারক! 🌙
01/03/2025

রমজানুল মোবারক! 🌙

21/10/2023

শনিবার, অক্টোবর ২৮, ২০২৩
ঢাকায় বিএনপি'র মহাসমাবেশ।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে
সবাই রাজপথে নেমে আসুন ✊🇧🇩




“কারো তর্জনী বা গর্জনে নয়  স্বাধীনতা অর্জিত হয়েছে  মেজর জিয়ার ঘোষণায়,   লাখো প্রাণের বিনিময়”                     স্বাধীন...
26/03/2023

“কারো তর্জনী বা গর্জনে নয়
স্বাধীনতা অর্জিত হয়েছে
মেজর জিয়ার ঘোষণায়,
লাখো প্রাণের বিনিময়”

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

07/04/2022

“আগামী দিনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে পরে ইনশাআল্লাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাস্থ্য কমিশন গঠন করে ইংল্যান্ডের NHS এর আদলে বাংলাদেশেও অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা সেবা গড়ে তোলা হবে।”

-দেশনায়ক তারেক রহমান 🇧🇩

প্রেস বিজ্ঞপ্তি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত রাজনৈতিক প্রতিবেদনের প্রতিবাদ ও নিন্দা প্রথম আলোয় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ...
25/06/2021

প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক প্রথম আলোতে প্রকাশিত রাজনৈতিক প্রতিবেদনের প্রতিবাদ ও নিন্দা

প্রথম আলোয় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত " তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না" শীর্ষক রাজনৈতিক প্রতিবেদনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

নেতৃদ্বয় উক্ত প্রতিবেদনের প্রতিবাদে আজ এক লিখিত বিবৃতিতে বলেন, দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে প্রতিবেদকের করা প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত। এমন মনগড়া মিথ্যের বেসাতি ও গোয়েবলসীয় বিস্তৃত প্রপাগান্ডা ছাড়ানোর মাধ্যমে কুচক্রীদের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের দোসর আওয়ামী তাঁবেদার সরকারের তোষামোদি করে উচ্ছিষ্ট হাড্ডি প্রাপ্তির লালসা এবং তারেক রহমানের অনবদ্য নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা ও তাঁর কাঁচস্বচ্ছ ভাবমূর্তি ক্ষুন্ন করা। প্রকৃত সত্য হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অনুপস্থিতিতে দেশনায়ক জনাব তারেক রহমানের সর্বজন সমাদৃত নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকলেই ঐক্যবদ্ধ। বিশেষকরে তিনি গণতান্ত্রিক পন্থায় প্রণীত গঠনতন্ত্রবলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং দেশব্যাপী ছাত্রদলের লাখো নেতাকর্মী তার যুগান্তকারী নেতৃত্বের ওপর সর্বান্তকরণে আস্থাশীল ও নিবেদিত।
নেতৃদ্বয় আরও বলেন, আমরা মনে করি- প্রতিবেদক এসব গোয়েবলসীয় প্রকারান্তরে কাদের-হাসানীয় ষড়যন্ত্র তথ্য পরিবেশন করে নিজেকে হলুদ সাংবাদিক হিসাবে উপস্থাপন করাসহ সাংবাদিকতা পেশাকে হেয়প্রতিপন্ন করেছেন। তাহলে আমরা কি ধরে নেবো, রোজিনাকাণ্ডে রোজিনার জামিনের পর প্রথম আলোর রহস্যময় নিরবতা এবং তারেক রহমানকে হেয় করার এই অপচেষ্টা প্রথম আলোর পক্ষ থেকে তাঁবেদার সরকারকে প্রদেয় পরিতোষক ও জামানতনামা!

নেতৃদ্বয় এসব দুরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহবান জানান।

বার্তা প্রেরক
আজিজুল হক সোহেল
সহ দপ্তর সম্পাদক
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

18/04/2021

ফেনীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করায় সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের .....

Address

Patuakhali
8600

Website

Alerts

Be the first to know and let us send you an email when পটুয়াখালী জেলা ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share