BCS BOSS

BCS BOSS help for BCS students

23/11/2018

একটু মনযোগ দিয়ে পড়লে অনেক কিছু জানা যাবে

১। থানা ও উপজেলার মধ্যে
পার্থক্য কী?
থানা ও উপজেলা প্রশাসনিক কারনে আলাদা।থানার প্রধান
নির্বাহী অফিসার ইনচার্জ(OC) এবং উপজেলার প্রধান
উপজেলা নির্বাহী অফিসার(UNO)।
উলেখ্য,উপজেলায় চেয়ারম্যান থাকে ও ভাইস
চেয়ারম্যান থাকে।
২। থানা আর মডেল থানা, কোতয়ালী থানার মধ্যে
পার্থক্য কি?
থানার প্রধান দায়িত্বে থাকেন ওসি আর মডেল থানার
ASP মডেল থানা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত
আর থানা সাধারণ অস্ত্রে সজ্জিত ।বাংলাদেশের
প্রথম মডেল থানা-ভালুকা ,
ময়মনসিংহ।কোতয়ালী থানা - এক সময় জেলা
প্রশাসক তথা রাজস্ব কালেক্টটররা রাজস্ব সংগ্রহের
জন্য নিয়মিত পুলিশ বাহিনী ব্যতীত দাঙ্গা পুলিশের
মতো কোতয়াল বাহিনী দ্বারা কিছু থানা পরিচালিত
করত। কোতয়াল বাহিনী যারা রাজস্ব তথা খাজনা দিতে
পারত না তাদের ধরে এনে থানায় রাখত।
পরবর্তীতে সেই থানা গুলোই কোতয়ালী থানা
হিসেবে পরিচিত হয়েছে।
৩। অববাহিকা বলতে কী বোঝায়?
ভূ-পৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে গাঠনিক
কারনে বা অন্যভাবে নিম্নভূমি স্মৃষ্টি হলে এবং সে
নিম্নভূমি পলল ধারন করার উপযোগী অবক্ষেপণ
মঞ্চে পরিণত হলে তাকে অববাহিকা (basin)বলে।
৪। বেনাপোল ও পেট্রোপোল কী?
বেনাপোল(বাংলাদেশ অংশের)
ও পেট্রোপোল (ভারত অংশের)
দুইটি স্থলবন্দর।
৫। অভিবাসী ও শরণার্থীদের মধ্যে
পার্থক্য কী ?
যখন কেউ নিজ দেশ ত্যাগ করে অন্য
কোন দেশে শিক্ষা,ব্যবসা, চাকুরি,শ্রম , গবেষণা
ইত্যাদির জন্য স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে
বসবাসের উদ্দেশ্যে পাড়ী জমায় তখন তাকে
অভিবাসী বলে আর রাজনৈতিক,সামাজিক, জাতিগত বিভিন্ন
নিরাপত্তাগত কারণে নিজ ভূমি
ছেড়ে বা আশ্রয়ের সন্ধানে অন্য কোন
দেশে অস্থায়ীভাবে অবস্থানকৃত জনসমষ্টিকে
শরণার্থী বলে।
৬। বামপন্থী ও ডানপন্থী বলতে কী
বোঝায় ?
প্রগতিশীল মতবাদ ও সমাজতন্ত্রের
এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসীদের
বামপন্থী বলে ।অপরপক্ষে গণতান্ত্রিক
,পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং ধর্মীয়
প্রতি অতি বিশ্বাসীদের ডানপন্থী
বলে।
৭। একাডেমি ও ইনস্টিটিউটের এর
মধ্যে পার্থক্য কী ?
সাধারণত মৌলিক , প্রথাগত ,
কারিগরি বা সামরিক শিক্ষা
প্রদানকারী প্রতিষ্ঠানকে
একাডেমি বলে।যেমন-বাংলা
একাডেমি,মেরিন একাডেমি।
অপরপক্ষে পেশাগত বা
ব্যবস্থাপনাগত উন্নয়নমূলক শিক্ষা
প্রদানকারী বা কোন বিষয়ে
গবেষণা প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট
বলে ।
যেমন- বাংলাদেশ ধান গবেষণা
ইন্সটিটিউট, বাংলাদেশ
ইনস্টিটিউট
অব ব্যাংক ম্যানেজমেন্ট।
৮। ট্যাবলয়েড পত্রিকা কাকে
বলে ?
সাধারণত যে সাইজের পত্রিকা
ছাপা হয় তার চেয়ে অর্ধেক
সাইজের পত্রিকাকে ট্যাবলয়েড
পত্রিকা বলে ।
যেমন: মানবজমিন ।
৯। অধিদপ্তর ও পরিদপ্তরের মধ্যে
পার্থক্য কী ?
সাধারণত মন্ত্রণালয়ের অধীনস্থ এক
বা একাধিক দপ্তরকে অধিদপ্তর বলে,
যার প্রধান হলেন মহাপরিচালক ।
যিনি অতিরিক্ত সচিবের
মর্যাদাসম্পন্ন অন্যদিকে
অধিদপ্তরের অধীনস্ত এক বা
একাধিক দপ্তরকে পরিদপ্তর বলে যার
প্রধান হলেন পরিচালক । যিনি
একজন যুগ্ম সচিব বা উপসচিবের
মর্যাদাসম্পন্ন ।
১০। ক্ষুদ্র নৃ-গোষ্টি ও উপজাতির মধ্যে পার্থক্য
কি?
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী / আদিবাসী : কোন এলাকার
সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে
বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আধুনিক
জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয় এমন
জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়।উপজাতি এমন
জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন
করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি
গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলতঃ রাষ্ট্রের
সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি
নির্দিষ্টকরণ হয়ে থাকে।
১১। Recto & Verso কী?
বইয়ের পাতার ডানদিকের পৃষ্ঠাকে
Recto বলে আর বইয়ের পাতার
বামদিকের পৃষ্ঠাকে Verso বলে ।
Verso গুলোতে জোড় সংখ্যা এবং
Recto গুলোতে বিজোড় সংখ্যা
থাকে।
১২। নদী ও নদের মধ্যে পার্থক্য কী ?
সাধারণত বাংলা , হিন্দি ,ফারসি
ইত্রাদি ভাষার ক্ষেত্রে পুরুষবাচক
শব্দ অ-কারান্ত এবং নারী বাচক শব্দ
আ কারান্ত বা ই , ঈ -কারান্ত হয় ।
যেমন- নদ-নদী , কুমার-কুমারী
ইত্যাদি।সুতরাং যে সকল নদীর নাম
পুরুষবাচক সেগুলোর পর নদ থাকে ।
যেমন:নীলনদ , কপোতাক্ষ নদ , ব্রহ্মপুত্র
নদ এবং ‘যেসকল নদীর নাম
স্ত্রীবাচক সেগুলোর পর নদী থাকে
যেমন:পদ্মা নদী,মেঘনা নদী
ইত্যাদি।
১৩। মহীসোপান ও মহীঢাল বলতে
কী বুঝায় ?
পৃথিবীর মহাদেশগুলোর চর্তুদিকে
স্থলভাগের যে অংশ অল্প অল্প ঢালু
হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে
গেছে , তাকে মহীসোপান বলে।
আর মহীসোপানের শেষ সীমা
থেকে ভূ-ভাগ খাড়াভাবে নেমে
সমুদ্রের গভীরে তলদেশের সাথে
মিশে যাওয়া অংশকে মহীঢাল
বলে ।
১৪। মহাসাগর,সাগর, উপসাগর ,
হ্রদের মধ্যে পার্থক্য কী ?
মহাসাগর- বিস্তীর্ন বিশাল
জলরাশি যার সীমা নির্ণয় করা
প্রায় দু:সাধ্য তাকে মহাসাগর।
সাগর- মহাসাগরে চেয়ে ছোট
বিস্তীর্ন জলরাশিকে সাগর বলে ।
উপসাগর- যে সাগরে তিনদিক স্থল
সীমানা দ্বারা পরিবেষ্টিত
তাকে উপসাগর বলে। হ্রদ -সাগরের
চেয়ে ছোট বিস্তীর্ন জলরাশি
৪দিকে স্থল সীমানা দ্বারা
পরিবেষ্টিত থাকে।
১৫। ব্যক্তিস্বাতন্ত্রবাদ কি?
এই মতবাদের মূলনীতি
ব্যক্তিস্বাধীনতা।
১৬। সাম্রাজ্যবাদ কি?
অপর রাষ্ট্র দখল করে শক্তি বৃদ্ধি ও
সম্পদ বৃদ্ধি করার নাম সাম্রাজ্যবাদ।
১৭। ফ্যাসিবাদ কি?
ফ্যাসিবাদের মুখ্যনীতি জনগনের জন্য
রাষ্ট্র নয় রাষ্ট্রের জন্য জনগন।রাষ্ট্রই
সকল ক্ষমতার অধিকারী,ব্যক্তি নয়।
১৮। জাতীয়তাবাদ কি?
কোন জাতি বা সমাজের জাতীয়
সংহতি বজায় রাখাকে
জাতীয়তাবাদ বলে।
১৯। মার্কসবাদ কি?
কার্ল মার্কস এর মতবাদ ধনতান্ত্রিক,
রাজতন্ত্র উচ্ছেদ করে শ্রেনী
বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করাই এর
কাজ।
২০। অ্যাডাল্ট ফ্রাঙ্কাইজ বলতে কি
বুঝায়?
জাতি,ধর্ম,বর্ণ,নির্বিশেষে
প্রাপ্তবয়স্ক ভোটার পুরুষ ও মহিলা
ভোটারদের ভোট অধিকার।
২১। অ্যাপার্ট হেড কি?
জাতিগত বা বর্ণগত বৈষম্য কে
অ্যাপার্ট হেড বলে।
২২। স্যাভাটোজ কি?
অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দ্বারা কোন
কিছু ধ্বংস করা বা ধ্বংস করতে বাধ্য
করা।
২৩। ফেডারেশন কি?
ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হচ্ছে
কয়েকটি অঙ্গ রাজ্য বা প্রদেশ নিয়ে
গঠিত, যার ক্ষমতা কেন্দ্রীয় বা
প্রাদেশিক সরকারের মধ্যে
সাংবিধানিকভাবে বণ্টন হয়।যেমন
আমেরিকা,কানাডা ও ভারত।
২৪। কনফেডারেশন কি?
কয়েকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র
মিলিত হয়ে যে সংস্থা গঠন করে
তাকে কনফেডারেশন বলে।
২৫। অ্যাটর্নী জেনারেল বলতে কি বুঝ?
একটি দেশের সরকারের প্রদান
আইনজীবীকে।
২৬। ডিপ্লোমেসি কি? কূটনৈতিক,
বিভিন্ন দেশের সাথে চুক্তির পূর্বে
শত্রুতা না করে আলোচনা বা চুক্তি
ব্যবস্থা কৌশল।
২৭।। ডিপ্লোমেটিক ইলনেস কি?
কোনো অনুষ্ঠান বা সভায় যোগদান না
করার অজুহাতে অসুস্থতাককে
ডিপ্লোমেটিল ইলনেস বলে।
২৮। রাষ্ট্রদূত কি?
এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের প্রেরিত
শ্রেনীর কূটনীতিকই হলো রাষ্ট্রদূত।
২৯। 'চার্জ দ্য অ্যাফেয়ার্স ' কি?
একজন রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে
নিযুক্ত মিশনের অস্থায়ী প্রদান।
৩০। অ্যাম্বাসেডর কি?
একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের
প্রেরিত সর্বোচ্চ শ্রেনীর
কূটনীতিকদের অ্যাম্বাসেডর বলা হয়।
৩১। হাইকমিশনার কি? কমনওয়েলথভুক্ত
রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেনীর
কূটনীতিকদের হাইকমিশনার বলা হয়।
৩২। হুইপ কি?
পার্লামেন্টে ক্ষমতাসীন ও
বিরোধীদলের সদস্যদের মধ্যে সংঘবদ্ধ
করার দায়িত্বে নিয়োজিত।
৩৩। প্রোটোকল কি?
কূটনৈতিক পরিভাষায় একে সাধারণ
আন্তর্জাতিক দলিল বুঝায়।আন্তর্জাতিক সভা-সমিতির কার্য
বিবরণী।
৩৪। তৃতীয় বিশ্ব কোন দেশদের বলা হয়?
স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বে উন্নয়নশীল
দেশ।
৩৫। স্বায়ত্তশাসন কি?
স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা
করার ক্ষমতা।
৩৬। দৈতশাসন কি?
একই রাষ্ট্রের দুই শক্তির শাসন
ব্যবস্থা।
৩৭। শ্বেতপত্র কি?
কোন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সরকার
কর্তৃক প্রকাশিত বিবরণী।
৩৮। টাস্কফোর্স কি?
কোন দেশের স্থল,বিমান ও
নৌবাহিনীর সম্মিলিত সৈন্যদল।
৩৯। বাফার স্টেট কি?
বিবাদমান দুই বৃহত্তর রাষ্ট্রের
মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত
ক্ষুদ্র,কম শক্তিসম্পন্ন স্বাধীন ও
নিরপেক্ষ রাষ্ট্র।
৪০। স্ট্র ভোট কি?
কোন বিষয়ে জনমত যাচাইয়ের
উদ্দেশ্যে কোন ব্যক্তি বা সংস্থা
কর্তৃক বেসরকারি গৃহীত ভোট।
৪১। স্যাটেলাইট স্টেট কি?
প্রতিবেশি বৃহৎ এবং শক্তিশালী
রাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক
প্রভাবাধীন অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র।
৪২। পুলম কি?
পুলম একটি সাধারণ চুক্তি ফার্মের
উৎপাদন পরিমান নির্দিষ্ট করে দেয়
কিন্তু প্রত্যেক ফার্মেই তার নিজ নিজ
সত্তা বজায় রাখে এবং পরিচালনায়
উৎপাদন কার্য চালায়।
৪৩। জানটা কি?
একটি স্ব-গঠিত সমিতি যা গোপনে
রাজনৈতিক উদ্দেশ্যে লিখিত হয়।
৪৪। গনভোট কি?
কোন বিতর্কিত প্রশ্নে রাষ্ট্রের
ভোটদাতা কর্তৃক প্রত্যক্ষ ভোট।
৪৫। ইমপিচমেন্ট কি?
রাষ্ট্রের বিরুদ্ধে কোন অপরাধের জন্য
রাষ্ট্রের প্রধান বা কোন মন্ত্রী
পার্লামেন্টে বা এজন্য গঠিত উচ্চ
ট্রাইব্যুনাল বিশেষ বিচার।
৪৬। পঞ্চম বাহিনী ( 5th column) কি?
যে জনতা গোপনে নিজ সরকারের
বিরুদ্ধে কাজ করে এবং শত্রুকে সাহায্য
করে।
৪৭। একনায়কতন্ত্র কি?
একনায়কতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা
যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক
ব্যক্তির হাতে ন্যস্ত।
৪৮। দাঁতাত কি?
দুই দেশের মধ্যে বিরাজমান কঠোর
মনোভাব হ্রাসের প্রচেষ্টা।
৪৯। গনতন্ত্র কি?
জনগন দ্বারা নিয়ন্ত্রিত শাসনব্যবস্থা,
জনগনের দ্বারা নির্বাচিত
প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা
করে।
৫০। ডী জুরী কি?
আইনগত নতুন সরকার বা রাষ্ট্রকে
আনুষ্ঠানিক স্বীকৃতি।
৫১। ডী ফ্যাকটো বলতে কি বুঝায়?
বাস্তবিকপক্ষে নতুন সরকার বা
রাষ্ট্রের রীতিসিদ্ধ স্বীকৃতির পূর্বেই
যে কোন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক
সৃষ্টি করার জন্য বিধিবদ্ধ আইন।
৫২। ক্রশ ভোটিং কি?
শাসকদল অথবা বিরোধীদলের সদস্যগণ
যখন দলগত বাধা এবং সমর্থন ভঙ্গ করে
বিপক্ষ দলকে ভোট দেন।
৫৩। আমলাতন্ত্র বলতে কি বুঝায়?
আমলাদের দ্বারা পরিচালিত সরকার।
৫৪। বুর্জোয়া বলতে কি বুঝায়?
মধ্যবর্তী সম্প্রদায়, মার্কসিস্টদের
মতে যারা মালিক শ্রেনীকে পছন্দ
করে না এবং তাদেরকে শোষণ করে
তারাই বুর্জোয়া।
৫৫। বহি:সমর্পণ চুক্তি বা Extradition
Treaty কি?
বহি:সমর্পণ চুক্তি হলো এক দেশের
অপরাধীকে অন্যদেশ চুক্তির মাধ্যমে
তার নিজ দেশে ফেরত পাঠানো।
৫৬। ব্লু বুকস কি?
নীল মলাটে বাধানো ইংল্যান্ডের
ব্যবস্থাপক সভার বা খাস রাজসভার
বিবরনী পুস্তক।
৫৭। ব্লাক স্মার্ট কাদের বলা হয়?
ইতালির মুসোলিনের ফ্যাসিস্ট দল।
৫৮। রাজনৈতিক আশ্রয় কি?
যখন কোন রাজনৈতিক শরণার্থী অন্য
কোন দেশে আশ্রয় নেন তখন তাকে
রাজনৈতিক আশ্রয় বলে।
৫৯। বাই ক্যামের্যাল লেজিসলেটার
শব্দটি দ্বারা কি বুঝায়?
যে কোন দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।
৬০। শোভিনিজম কি?
অন্ধদেশ প্রেম বা উগ্র স্বদেশিকতা।
৬১। অধ্যাদেশ কাকে বলে?
জরুরি অবস্থা মোকাবেলার জন্য
রাষ্ট্রপ্রধান কর্তৃক জারিকৃত আইন।
৬২। কুয়োমিনটাং কাদের বলা হয়?
চীনা জাতীয় বিপ্লবী দল।
৬৩। বলশেভিক কি?
রাশিয়ায় যারা কার্ল মার্কস
মতবাদের বিশ্বাসী।
৬৪। PL-480 কি?
PL-480 হচ্ছে পাবলিক -ল ৪৮০। এটি
মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য সাহায্য
প্রদান সংক্রান্ত একটি আইন।
৬৫। দ্বীপ ও অন্তরীপ মধ্যে পার্থক্য
কী ?
সাগরের মাঝে যখন স্থল জেগে
ওঠে তখন তাকে দ্বীপ বলে যার
চারদিকেই পানি দ্বারা বেষ্টিত
আর যখন কোন দ্বীপ স্থলের সাথে
সংযোগ থাকে তখন তাকে অন্তরীপ
বলে ।
৬৬। ঐতিহাসিক রাজধানী কাকে
বলে ?
যেসব রাজধানী কোন রাষ্ট্রের
অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র
হিসেবে কয়েকশত বছর ধরে টিকে
আছে এবং রাষ্ট্রের বিবর্তনে এর
ঐতিহাসিক ভূমিকা থাকে তাকে
ঐতিহাসিক রাজধানী বলে।যেমন:
ঢাকা,করাচি, দিল্লি ,রোম ।
৬৭ । পঞ্চম স্তম্ভ বা ফিফথ এস্টেট
বলতে কী বোঝায় ?
আধুনিক যুগে ব্লগিংকে যে
কোনো রাষ্টের পঞ্চম স্তম্ভ বলা হয় ।
তবে কেউ কেউ ইন্টারনেট প্রযুক্তির
আওতায় থাকা প্রতিটি মানুষকেই
পঞ্চম স্তম্ভ বলে। উল্লেখ্য,আধুনিক
রাষ্ট্রব্যবস্থায় স্বীকৃত চারটি স্তম্ভ
হলো -আইন ,বিচার , নিবার্হী
বিভাগ এবং সংবাদপত্র ।
৬৮। থ্রাস্ট সেক্টর বলতে কী
বোঝায় ?
অর্থনৈতিক উন্নয়নকে সামনে
রেখে সরকার অনেক সময় বিভিন্ন
সেক্টর বা অগ্রাধিকারপ্রাপ্ত খাত
বলা হয় । যেমন: বাংলাদেশ
রপ্তানিযোগ্য পণ্যের বিবেচনায়
তৈরি পোশাক, চামড়া ও
চামড়াজাত দ্রব্য ইত্যাদি থ্রাস্ট
সেক্টর হিসেবে ধরা হয়।
৬৯। বিদ্যুতের ক্ষেত্রে ‘গ্রিড ‘
দ্বারা কী বোঝানো হয় ?
উচ্চ ভোল্টেজ সমৃদ্ধ জাতীয়ভাবে
ইলেকট্রিক্যাল পাওয়ার বা তড়িৎ
ক্ষমতার বণ্টনের ব্যবস্থা হলো গ্রিড।
৭০। অপেরা দ্বারা কী ধরণের
সাহিত্যকে বোঝানো হয় ?
সঙ্গীতপ্রধান নাটকের সাধারণত
অপেরা বলা হয়।অপেররার কাহিনি
ও চরিত্র পরিকল্পনা করতে হয়
সঙ্গীতকে উপযোগী করে,যা মূলত
রঙ্গমঞ্চে উপস্থাপনার জন্যই রচিত হয়
অনেকে যাত্রাপালাকে অপেরা
হিসেবে অভিহিত করেন। বাংলা
ভাষার প্রথম অপেরা শকুন্তলা।
৭১। কম্পিউটারের ক্ষেত্রে
'কার্নিং' বলতে কি বোঝায়?
ডকুমেন্টে অক্ষর টাইপ করার সময়
টাইপকৃত অক্ষরগুলোর সাধারন দুরত্ব
পরিবর্তনের প্রক্রিয়া হল কার্নিং।
৭২। নীলা কি?
নীলা এক ধরনের নীল স্বচ্ছ মুল্যবান
মণি।তবে অপ্ল পরিমানে আয়রণ ও
টাইটেনিয়াম থাকলে এটা হলুদ,
বাদামী,সবুজ,গোলাপি,কমলা
ইত্যাদি রঙের হয়ে থাকে।
৭৩।ফাইবার গ্লাস কি?
ফাইবার গ্লাস হল খুব সুক্ষ্ম কাচের
বস্তু।এর ব্যাস এক মিটারের দশ লক্ষ
ভাগের এক ভাগেরও কম।গাড়ির
বিভিন্ন অংশ ও অন্যান্য দ্রব্য
তৈরিতে এটা ব্যবহৃত হয়।
৭৪।অ্যাক্টা-দিউরনা(Acta-diurna)
কী?
আধুনিক সংবাদপত্রের আদিরূপ হল
অ্যাক্টা-দিউরনা। খ্রিষ্টপূর্ব
৫০সালে জুলিয়াস সিজারের
আমলে রোমে সে সময়ের ঘটনাবলী
হাতে লিখে ধারাবাহিকভাবে
প্রকাশ্য স্থানে সেঁটে রাখা
হতো,যা অ্যাক্টা-দিউরনা নামে
পরিচিত।
৭৫।সামাজিক যোগাযোগ সাইট
Twitter এর লেগোর পাখির নাম কি?
ল্যারি বার্ড(Larry bird)।সাবেক
খ্যাতিমান বাস্কেটবল খেলোয়াড়
ল্যারি জো বার্ড'কে সম্মান
জানাতে
এরূপ নামকরণ করা হয়।Twitter
এ বর্তমানের এই পাখির লেগোটি
৫জুন ২০১২ গৃহীত হয়।
৭৬। টমোগ্রাফি কী?
যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক
বস্তুর কোনো ফালি বা অংশের
দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা
হয় তাকে টমোগ্রাফি বলে।
৭৭।Persona-non-grata শব্দ সমষ্টি কোন
বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে
প্রযোজ্য?
কূটনীতিবিদদের ক্ষেত্রে।
৭৮।অরগানিক ফুড বলতে কি বোঝায়?
বিশেষ পদ্ধতিতে চাষ করা সবজি
যাতে শরীরের পক্ষে ক্ষতিকারক
কীটনাশক ব্যবহৃত হয় না এবং শরীরের
প্রয়োজনীয় খাদ্যগুন বজায় রাখা
হয়,তাই হল অরগানিক ফুড।
৭৯।'মুফাসসির' কাকে বলে এবং প্রথম
মুফাসসির কে?
যিনি আল কুরআনের তাফসির
( অর্থাৎ অর্থ,তাৎপর্য ও ব্যাখ্যা)
করেন তাকেই মুফাসসির বলা হয়।
ইসলামের প্রথম 'মুফাসসির' হলেন
মহানবী হযরত মুহাম্মদ (সা:)।
৮০।পেট্রোলের অপর নাম কি?
গ্যাসোলিন,যা প্রধানত উত্তর
আমেরিকার দেশগুলোতে ব্যবহৃত হয়!
৮১।রিট আবেদন কী?
রিট শব্দটির অর্থ হলো আদালত বা
যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান
বা আদেশ।বাংলাদেশ
সংবিধানের ১০২ ধারা
মতে,কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যে
কারো বিরুদ্ধে হাইকোর্টে রিট
করতে পারেন।
৮২।নটিক্যাল মাইল বলতে কি
বোঝায়?
নটিক্যাল মাইল হলো নাবিকদের
দুরত্ব নির্ণায়ক মাপবিশেষ বা
নৌমাইল।১নটিক্যাল মাইল সমান
১.৮৫২কিমি বা ৬,০৭৬ ফুট(প্রায়)।
৮৩। Depreciation কী?
মুলত ব্যবহারজনিত ক্ষয়ক্ষতির কারণে
যন্ত্রপাতি বা অন্য কোনো
সম্পত্তির দাম যেটুকু কমে
যায়,তাকেই এ সম্পত্তির অবচয় বা
Depreciation বলে।
৮৪। হেমলক কী?
ইউরোপ ও উত্তর আফ্রিকার একটি
অত্যন্ত বিষাক্ত বহুবর্ষজীবী সপুস্পক
উদ্ভিদের নাম হেমলক।এর নি:সৃত রস
থেকে তীব্র বিষ তৈরি করা হয়।
সক্রেটিস এ বিষ পানেই মৃত্যুবরণ
করেছিলেন।
৮৫। সুপারনোভা কী?
সুপারনোভা বা অতিনবতারা হলো
এক ধরনের নাক্ষত্রিক বিস্ফারণ,যার
ফলশ্রুতিতে নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়
এবং অবশেষরূপে থাকে নিউট্রন
তারা কিংবা কৃষ্ণবিবর।
৮৬। দ্য সাপার লাস্ট' কী?
' দ্য সাপার লাস্ট ' লিওনার্দো দ্য
ভিঞ্চি'র আঁকা যীশু খ্রিস্টের শেষ
আহার পর্বের বিখ্যাত ছবি।
৮৭।উপমহাদেশ বলতে কী বোঝায়?
উপমহাদেশ হলো কোন মহাদেশের
অংশবিশেষ,যা ভৌগলিকভাবে
মহাদেশের অন্য অংশ থেকে ভিন্ন
টেকটোনিক প্লেটের উপর অবস্থিত।
যেমন-ভারত উপমহাদেশ,
আরবদ্বীপ।
৮৮।কোকো(Cocoa) কী?
কোকো ক্রান্তীয় অঞ্চলের একটি
অর্থকরী ফসল।চকোলেট,
মাখন,পানীয়সহ বিভিন্ন মিষ্টি
জাতীয় খাদ্রের সুগন্ধ বাড়াতে
কোকোর প্রয়োজন অপরিহার্য।
৮৯।কম্পিউটারের ড্রাইভ 'সি' থেকে
শুরু হয় কেনো?
কম্পিউটারের শুরুর দিকে ইন্টারনাল
স্টোরেজ না থাকায় স্টোরেজ
হিসেবে ফ্লপি ডিস্ক ব্যবহার করা
হত।পরবর্তী ১৯৮০ সালের দিকে
ইন্টারনাল স্টোরেজ হিসেবে
হার্ডডিস্ক আসলে 'C' দ্বারা
বোঝানো হয়।বর্তমানে ফ্লপি
ডিস্কের ব্যবহার শেষ হলেও এটা 'চ'-
তেই ব্যবহৃত হচ্ছে।
৯০।হায়ারোগ্লিক(Hieroglyph)কী?
হায়ারোগ্লিক বা চিত্রলিপি
হলো চিত্রভিত্তিক প্রাচীন
মিশরীয় লিখন পদ্ধতি।প্রায় ৭৫০টি
চিত্রলিপি চিহৃ দিয়ে এ লিখন
তৈরি হয়েছিল।
৯১।ঘনবীক্ষণ যন্ত্র কী?
যে যন্ত্র দ্বারা স্বল্প ব্যবধানে দুটি
বিন্দু থেকে দুটি আলোকচিত্র গ্রহন
করে ত্রিমাত্রিক অনুভূতি পাওয়া
যায় তাকে ঘনবীক্ষন যন্ত্র বলে।
৯২।ষোলোকলা বলতে কি বোঝায়?
পৃথিবী থেকে বিভিন্ন সময়ে
চাঁদের আলোকিত অংশের বিভিন্ন
অংশ দেখা যায়।চাঁদের এ
পরিবর্তনকে কলা বলে।আর ষোলো
ভাগে ভাগ করা হয় বলে একে
একত্রে ষোলোকলা বলা হয়।
৯৩।সুমো খেলা কী?
'সুমো '(Sumo) এক ধরনের কুস্তিখেলা।
অসম্ভব স্থুলকায় কুস্তিগীরেরা এ
খেলায় অংশ নেয়।যীশু খ্রিস্টের
জন্মের পূর্বেই এ খেলার উদ্ভব হয়।
৯৪।মেসমেরিজম বলতে কী বোঝায়?
মেসমেরিজম এক ধরনের সম্মোহন।
এতে অন্যের মস্তিষ্ককে অসাড় করে
নিজের ইচ্ছায় চালিত হয়।জার্মান
চিকিৎসক ফ্রাঞ্জ অ্যান্টন মেসমার
চিকিৎসায় এটি প্রথম ব্যবহার হয়।
৯৫। কসমোলজি কী?
মহাবিশ্বের স্থান ও কালসম্বন্ধীয়
গঠন,উৎপত্তি,পরিণতি ইত্যাদি
সম্বন্ধে তত্ত্বীয় এবং পর্যবেক্ষণ সম্মত
বিদ্যাকে কসমোলজি বা
মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব বলে।
৯৬।'প্রিজমা'এবং'পোকেমন গো'
কী?
প্রিজমা হলো ছবি সম্পাদনার
অ্যাপস,যার মাধ্যমে ছবি সম্পাদন
করে ফেসবুক,টুইটার,ইনস্টাগ্রামসহ
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তা
শেয়ার করা যায় আর 'পোকেমন গো'
হলো জনপ্রিয় গেমিং অ্যাপ।
৯৭।জেনোফোবিয়া(Xenophobia)
দ্বারা কি বুঝানো হয়?
এটা দ্বারা অপরিচিত বা বিদেশী
ব্যক্তি,তত্ত্ব,সংস্কৃতি, উদদ্যোগ
ইত্যাদির প্রতি ভীতি ও অবিশ্বাস
বোঝায়।এটাতে আক্রান্ত ব্যক্তিরা
বিদেশী বা অপরিচিত কোনো
তত্ত্ব বা উদ্যোগের ভালোমন্দ
আদৌ যাচাই না করে তা বর্জন
করার পক্ষপাতী।
৯৮।জাইরোস্কোপ কী?
বিমানপোতে ওঠানামা বা গতি
পরিবর্তনকালে দিগন্তের দিক এবং
উত্তর দিক মনে রাখার যন্ত্র হলো
জাইরোস্কোপ।
৯৯।ন্যায়পাল কাকে বলে?
ন্যায়পাল বলতে এমন একজন সরকারী
মুখপাত্র বা কর্মকর্তাকে
বোঝায়,যিনি সরকারি কর্তৃপক্ষের
বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত
করেন।সরকারি আমলা ও সাধারন
নাগরিকদের মধ্যে মধ্যস্থতাকারী
সরকারি এজেন্ট হিসেবে তিনি
থাকেন স্বাধীন, নিরপেক্ষ ও
সকলের নিকট গ্রহণযোগ্য।
বাংলাদেশের সংবিধানের
৭৭নং অনুচ্ছেদে এ সম্পর্কে বলা
হয়েছে।
১০০। Green Currency কী?
সাধারণ কৃষিনীতি অনুসরণ করার
জন্য ইউরোপীয় অর্থেনেতিক
কমিউনিটিভূক্ত দেশগুলো যেসব
মুদ্রা একটি কৃত্রিম বিনিময় হার
ব্যবহার করে সেগুলো Green Currency
বলে ।
১০১।Pupil ও Student এর মধ্যে পার্থক্য
কী?
সাধারণত কোনো শিক্ষকের
সরাসরি তত্ত্বাবধানে শিক্ষা
গ্রহণকারী বা নিচের শ্রেণীর
শিক্ষার্থীর ক্ষেত্রে Pupil আর স্কুল
(মাধ্যমিক),কলেজ ও বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের ক্ষেত্রে Student
ব্যবহৃত হয়।
১০২। ভায়াডাক্ট কী?
ভায়াডাক্ট এক ধরনের বিশেষ
সেতু,যেখানে ধারাবাহিকভাবে
পাশাপাশি দুই পিলারের ওপর
ধনুক আকৃতির কাঠামো তৈরি
করে তার ওপর সড়ক বা
রেলপথ স্থাপন করা হয়।
১০৩। প্লুটো কেন গ্রহ নয়?
ভর,আকৃতি (ছোট) এবং অনিয়মিত
কক্ষপথ-প্রধানত এ তিন বিষয়ের
কারণেই প্লুটোকে গ্রহের
মর্যাদাচ্যুত করা হয়।
১০৪।মনোকালচার কী?
কোনো জমিতে সকল ধরনের
চাষাবাদ বাদ দিয়ে শুধু একটি
শস্যের চাষ করাকে বলা হয়
মনোকালচার বা একক কৃষি।
১০৫।Mbps ও MBps এর মধ্যে পার্থক্য কী?
Mbps এর পূর্ণরূপ Megabits per second,যা
সাধারণ ডাউনলোড ও আপলোড
স্পিড।আর MBps এর
পূর্ণরূপ Megabytes per second,যা সাধারণ
ফাইল সাইজ বা ডেটার
পরিমাণ প্রকাশ করতে ব্যবহৃত হয়।
উলেখ্য,১বাইট সমান ৮বিট।
১০৬। চন্দ্রমুদ্রা বা Moon Money কী?
প্রাচীনকালে চীনে প্রচলিত এক
ধরনের বিনিময় মাধ্যম হলো '
চন্দ্রমুদ্রা '।তামার তৈরি এ মুদ্রাটি
দেখতে অর্ধ চন্দ্রাকার হওয়ায় এর
এরূপ নামকরণ করা হয়।
১০৭।Holy See (হলি সী) কী?
রোমান ক্যাথলিক চার্চের আইনগত ও
প্রতিকী প্রতিভূ হলো হলি সী,যার
সর্বোচ্চ পদে থাকেন পোপ। এটা
দ্বারা অনেক সময় নগর
ভ্যাটিকানকেও বোঝানো হয়।
১০৮।নাইলন(Nylon) কী?
কতিপয় কৃত্রিম প্লাস্টিক জাতীয়
পদার্থের সাধারণ নাম হলো নাইলন।
এটা খুব শক্ত ও স্থিতিস্থাপক পদার্থ।
কয়লা,
বাতাস,পেট্রোলিয়াম,চুনাপাথর,
বায়োগ্যাস ইত্যাদি উপাধানের
সাহায্যে এক জটিল প্রক্রিয়ায় এটা
তৈরি করা হয়।
১০৯।খ্রিষ্টাব্দ কী?এর প্রচলন কখন
থেকে শুরু হয়?
যীশু খ্রিস্টের জন্ম থেকে গননা
করা বর্ষপঞ্জী হলো খ্রিস্টাব্দ। ২৪
ফেব্রুয়ারি ১৫৮২ পোপ ত্রয়োদশ
গ্রেগরির এক আদেশানুসারে এ
বর্ষপঞ্জীর প্রচলন ঘটে।
১১০।প্রতি চার বছর অন্তর লিপ ইয়ার
হওয়া সত্ত্বেও বাংলা নববর্ষ
কিভাবে ১৪ এপ্রিলই হয়?
বংগাব্দকে আধুনিক করতে ১৯৬৬
খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি
বাংলা একাডেমী কর্তৃক ড. মুহম্মদ
শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি
গঠন করা হয়।গঠিত কমিটির প্রস্তাব
অনুসারে বছরের ১ম পাঁচ মাস
৩১দিনের ও বাকী মাসগুলো
৩০দিনের এবং লিপইয়ারের
ক্ষেত্রে ফাল্গুন মাসে ১দিন যোগ
করা হয়।এ কারনে বাংলা নববর্ষ
প্রতি বছর ১৪ এপ্রিলই হয়।
১১১। অ্যাকর্ড কী?
বাংলাদেশের তৈরি পোশাক
ক্রেতাদের ইউরোপীয় জোট।
১১২। অ্যালায়েন্স কী?
বাংলাদেশের তৈরি পোশাক
ক্রেতাদের উত্তর আমেরিকার
ক্রেতাদের জোট।
১১৩। চেকবুক কূটনীতি কী ?
অবকাঠামোসহ বিভিন্ন খাতে
ব্যাপক বিনিয়োগ করে কোনো
দেশকে কাছে টানতে চাওয়ার
কূটনীতি।
১১৪। সার্কুলার নোট কী?
পর্যটকদের দেয়া যে হুন্ডি
(নির্দিষ্ট পরিমান অর্থ)ব্যাংকের
বিদেশস্থ কোনো শাখায় ভাঙবার
সুযোগ রয়েছে,তাকে সার্কুলার
নোট বলে।এটা এক ধরনের প্রত্য্যপত্র
বা লেটার অব ক্রেডিট (LC)।
১১৫। হিসপানিক কি?
হিসপানিক হলো ঐ সকল অভিবাসী জনগোষ্ঠী
যারা স্পেনের ভাষা, সংস্কৃতির সাথে যুক্ত ।

17/11/2018

★ইংরেজি শব্দের কিছু উচ্চারণ বিধি-
 কোন শব্দের মধ্যে "T" এর পর U হলে
"T" এর উচ্চারণ "চ" হবে। যেমন:- Future (ফিউচার),
Century (সেনচুরী), Mixture, Fixture.
-
 কোন শব্দে "D" এর পর G হলে "D" এর
উচ্চারণ হয় না। যেমন:- Knowledge (নলেজ),
Judge(জাজ), Bridge, Coleridge.
-
 K এর পর n হলে K এর উচ্চারণ হয় না।
যেমন:- Know (নো), Knee (নী), Knife (নাইফ),
Knowledge (নলেজ)।
-
 G এর পর Vowel থাকলে G এর উচ্চারণ "গ"
হয়। যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide
(গাইড), Give, Get, Gift।
-
 S এর পর H হলে S এর সর্বদা "শ" হয়।
যেমন:- Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.
(সাধারণত word এর শেষে)
-
 W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না।
যেমন:- Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh-
question এর সব।
-
 T এর পর io হলে "T" এর উচ্চারণ "শ" হয়।
যেমন National (ন্যাশনাল)।
-
 i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি
হয় "ফ" এর মত হবে। যেমন:- Eight (এইট), Right
(রাইট), High (হাই), Enough (এনাফ), Cough (কফ)।
-
 ng একত্রে হলে ং"এর উচ্চারণ হয়। যেমন:-
Bangladesh (বাংলাদেশ)।
-
 শব্দের শেষে e থাকলে "e" এর উচ্চারণ
হয় না। যেমন:- Name (নেইম), Come (কাম), Take
(টেক)।
-
# The
কখন 'দি' আর কখন 'দ্যা' উচ্চারণ হবে?
-
সূত্র: দাদির CV
শব্দটি consonant দ্বারা শুরু হলে হলে উচ্চারণ 'দ্যা'
হয়।
শব্দটি vowel দ্বারা শুরু হলে উচ্চারণ 'দি' হয়।
 যখন কোন শব্দে gm বা gn থাকলে G এর
উচ্চারণ Silent হয়। অর্থাৎ, G এর পরেই যদি "n"/ 'm'
থাকে তবে G silent থাকে। Example:
1.Sign (সাইন) - চিহ্ন।
2.Campaign (ক্যামপেন) - প্রচার।
3.Reign (রেইন) - শাসন।
4.Design (ডিজাইন) - নকশা।
5.Resign (রিজাইন) - পদত্যাগ।
-
 C-এর উচ্চারণ কখন 'ক' আর কখন 'স' হবে ?
Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে
তার উচ্চারণ 'ক' হয়। কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে
দেখুন:-
Can (v, ক্যান্) - পারা।
Class (n, ক্লাস্) - শ্রেণি।
Colour (n, কালার্) - রং।
Cup (n, কাপ্) - পেয়ালা।
Crime (n, ক্রাইম্) - দুর্নীতি।
(i & e ব্যাতিত যেকোন vowel যদি C পরে বসে
তবে উচ্চারণ 'ক' হবে।)
Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার
উচ্চারণ 'স' হবে। দেখে নিই কিছু সহজ উদাহরণ:-
Center (n, সেন্টার্) - কেন্দ্র।
Ceiling (n, সিলিং) - ভেতরের দিকের ছাদ।
Cinema (n, সিনেমা) - প্রেক্ষাগৃহ।
Cyclist (n, সাইক্লিস্ট্) - সাইকেল চালক
Rule (3): C এর পরে যদি 'h' থাকে তবে উচ্চারণ
'চ' এর মতো হবে। যেমন- Cheese -চিজ।

19/10/2018

কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগৃহীত...
_ ০১
প্রতিদিন ঘুমান গড়ে সর্বোচ্চ ৬ ঘণ্টা। বেশি সময়
নয়, ভালভাবে ঘুমানোই বড় কথা।মোবাইল সাইলেন্ট
করে আর ল্যাপটপ দূরে রেখে ঘুমাবেন।
_ ০২
মোবাইলের ড্রাফ্টসে কিংবা একটা নোটবুকে
আপনার মাথায় বিভিন্ন মুহূর্তে যে ভাল কথা কিংবা
চিন্তাভাবনা আসে, তা লিখে রাখবেন।সাধারণত সুন্দর
চিন্তাগুলি দুইবার আসে না।
_ ০৩
প্রতিদিন ৩০ মিনিট নিয়ম করে কোন একটা
মোটিভেশনাল বই পড়ুন কিংবা লেকচার শুনুন। এ সময়
নিজের ইগোকে দূরে রাখবেন।
_ ০৪
কোন সময় মন যদি খুব অশান্ত হয়ে যায়, এবং
কিছুতেই সেটাকে শান্ত করা না যায়, তবে ১০ মিনিট
হাঁটুন আর হাঁটার সময় নিজের পদক্ষেপ গুনুন।
আরেকটা কাজ করতে পারেন। সেটি হল, মাথা
থেকে সমস্ত চিন্তা বের করে দিয়ে মাথাটাকে
সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে চুপ করে ১০ মিনিট
আকাশের দিকে তাকিয়ে থাকা।
_ ০৫
প্রতিদিন সকালে উঠে সেদিন কী কী কাজ
করবেন, সেটি একটা কাগজে ১০ মিনিটে লিখে
ফেলুন। কাগজটি সাথে রাখুন। আগের দিনের চাইতে
অন্তত একটি হলেও বেশি কাজ করার কথা লিখবেন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে মিলিয়ে নিন, সবগুলি
করতে পেরেছেন কিনা।
_ ০৬
যে কাজটা করা দরকার, সে কাজে জেদি
হওয়ার চেষ্টা করুন।
কাজটার শেষ দেখে তবেই ছাড়ুন।
_ ০৭
যিনি আপনাকে তার জীবনে অপরিহার্য মনে
করেন না, তাকে আপনার জীবনে অপরিহার্য মনে
করার বাজে অভ্যেস থেকে সরে আসুন।যে
আপনাকে ছাড়াই সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছে তার
জন্যে দম আটকে মরে যাওয়ার মানে হয় না।আপনি
কত সময় ধরে তার সাথে ছিলেন, সেটা বড় কথা
নয়;বরং সামনের সময়টাতে কত বেশি তাকে জীবন
থেকে ডিলিট করে থাকতে পারবেন, সেটাই বড়
কথা।
_ ০৮
খুব দ্রুত পড়ার অভ্যাস করুন। পড়ার সময় কীভাবে
অপ্রয়োজনীয় অংশগুলিতে চোখ বুলিয়ে
যেতে হয়, সেটা শিখুন। প্রয়োজনীয় অংশগুলি
দাগিয়ে দাগিয়ে বারবার পড়ুন। এতে আপনার পড়ার সময়
কমে যাবে।
_ ০৯
আপনার বর্তমান অবস্থার দিকে তাকান। দেখবেন,
কিছু কিছু বিষয়ে স্রষ্টার অনুগ্রহে আপনি অনেক
বিপদ কিংবা দুর্ভাগ্য থেকে বেঁচে গেছেন এবং
ভাল আছেন।ঘুমাতে যাওয়ার আগে শুকরিয়া আদায়
করে ঘুমান।
_ ১০
বিভিন্ন মোটিভেশনাল বই,বিভিন্ন গ্রেটম্যানদের
বায়োগ্রাফি,বিভিন্ন ধর্মীয় গ্রন্থএসব বই পড়ার সময়
অবশ্যই বিশ্বাস করে পড়তে হবে। যদি আপনি
পৃথিবীতে সবকিছুই যুক্তি দিয়ে বিচার করেন, তবে
পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার জন্য কঠিন হতে
পারে। তবে বইগুলিতে যা যা আছে, সেগুলির মধ্য
থেকে আপনার দরকারি জিনিসগুলিকেই গ্রহণ করুন।
_ ১১
মাসে অন্তত দুইদিন রোযা রাখুন। রোযা মানসিক
শক্তি বাড়ায়, সহনশীল এবং বিনীত হতে শেখায়।
_ ১২
ব্যাগে অন্তত একটি ভাল বই রাখুন আর সুযোগ
পেলেই পড়ুন। মোবাইলেও পিডিএফ আকারে বই
রাখতে পারেন।
_ ১৩
প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে সাহায্য করুন কিংবা
ক্ষমা করে দিন। এতে আপনার নিজের প্রতি
সম্মানবোধ বাড়বে। নিজেকে সম্মান করুন
সবচাইতে বেশি।
_ ১৪
সপ্তাহে একদিন বাসার বারান্দায় দাঁড়িয়ে ভোর হওয়া
দেখুন। এটি আপনার ভাবনাকে সুন্দর করতে সাহায্য
করবে।
_ ১৫
একটা সহজ বুদ্ধি দিই : অন্য মানুষকে সম্মান করে না,
এমন লোকের সঙ্গ এড়িয়ে চলুন। উদ্ধত
লোকের কাছ থেকে তেমন কিছুই শেখার
নেই।
_ ১৬
নিজের চারিদিকে একটা দেয়াল তৈরি করে রাখুন। সে
দেয়ালেঘেরা ঘরে আপনি নিজের মতো করে
নিজের কাজগুলি করার জন্য প্রচুর সময় দিন। এতে
আপনি অন্যদের চাইতে একই সময়ে বেশি কাজ
করতে পারবেন। সবাইকেই সময় দিলে আপনি
নিজের কাজগুলি ঠিকমতো করতে পারবেন না।
_ ১৭
প্রতিদিন একটা ভাল বইয়ের অন্তত ৩০ পৃষ্ঠা না পড়ে
ঘুমাতে যাবেন না। ফেসবুকিং করার সময় বাঁচিয়ে বই
পড়ুন। বই পড়ে, এমন লোকের সাথে মিশুন। যে
ছেলে কিংবা মেয়ে বই পড়ে না, তার সাথে
প্রেম করার কিছু নেই। আর যদি ভালবেসেই
ফেলেন, তবে তাকে বইপড়া শেখান।
_ ১৮
আপনার চাইতে কম মেধা আর বুদ্ধিসম্পন্ন
লোকজনের সাথে সময় কম কাটান। তবে কখনওই
তাদেরকে আঘাত করে কোন কথা বলবেন না।
একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে একবার কথা বলা ২০টা
বই পড়ার সমান। ভুল লোকের সাথে সময় কাটানোর
চাইতে একা একা থাকা ভাল।
_ ১৯
প্রতিদিন আপনি যতটুকু কাজ করতে পারেন, তার
চাইতে কিছু বাড়তি কাজ করুন।
_ ২০
সপ্তাহে একদিন ঘড়ি এবং মোবাইল ফোন বন্ধ
রেখে একেবারে নিজের মতো করে সময়
কাটান। সেদিন বাইরের পুরো দুনিয়া থেকে
নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন এবং যা যা করতে
ভাল লাগে কিন্তু ব্যস্ততার কারণে করা হয় না, সেসব
কাজ করে ফেলুন।
_ ২১
আপনি সম্মান করেন কিংবা পছন্দ করেন, এমন
কোন ব্যক্তির ১০টি ভাল গুণ কাগজে লিখে
ফেলুন। এরপর আপনি বিশ্বাস করুন যে, সে গুণগুলি
আপনার মধ্যেও আছে এবং যতই কষ্ট হোক না
কেন, সে গুণগুলির চর্চা করতে থাকুন। উনি
যেরকম, সেরকম হওয়ার অভিনয় করুন। উনি
যেভাবে করে কাজ করেন, একই স্টাইলে কাজ
করুন। এ কাজটি ২ সপ্তাহ করে দেখুন, নিজের
মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন।
_ ২২
অন্যরা করার আগেই নিজেই নিজের বাজে দিকগুলি
নিয়ে মাঝে মাঝে প্রকাশ্যে ঠাট্টা করুন। এতে
করে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ বাড়বে।
_ ২৩
প্রতিদিনই এমন দুটি কাজ করুন, যেগুলি আপনি করতে
পছন্দ করেন না। করার সময় বিরক্ত লাগলেও
থেমে যাবেন না। যেমন, এমন একটি বই পড়তে
শুরু করুন, যেটি আপনার পড়া উচিত কিন্তু পড়তে ইচ্ছা
করে না। কিংবা এমন একজনকে ফোন করুন যাকে
ফোন করা দরকার কিন্তু করা হয়ে ওঠে না। কিংবা
বাসার কমোডটি পরিষ্কার করে ফেলুন। এতে
করে আপনার দ্রুত কাজ করার ক্ষমতা বাড়বে।
_ ২৪
আপনি যেমন হতে চান, তেমন লোকের সাথে
বেশি বেশি মিশুন। খেতে পছন্দ করে, এমন
লোকের সাথে মিশে আপনি ওজন কমাতে
পারবেন না।
_ ২৫
দিনে একবার টানা ৩০ মিনিটের জন্য মৌন থাকুন।
ওইসময়ে কারোর সাথেই কোন কথা বলবেন না।
খুব ভাল হয় যদি চোখ বন্ধ করে পুরোনো
কোন সাফল্যের কিংবা সুখের কোন স্মৃতির
রোমন্থন করতে পারেন। এটা মানসিক শক্তি
বাড়াতে সাহায্য করে।
_ ২৬
প্রায়ই ভাবুন, আপনি এই মুহূর্তেই মারা গেলে আপনার
পরিবারের বাইরে আর কে কে আপনার জন্য
কাঁদবে। ওরকম লোকের সংখ্যা বাড়ানোর জন্য
কী কী করা যায়, ভাবুন এবং করুন।
_ ২৭
সকালে ভোর হওয়ার আগে উঠুন।বেশিরভাগ
লোকই রাতে জাগে আর গল্প করে সময় নষ্ট
করে।ভোরের আগে উঠতে পারলে,
আপনাকে বিরক্ত করার কেউ থাকবে না,আপনি
পড়াশোনা করা ছাড়া আর তেমন কোন কাজই
পাবেন না।
_ ২৮
কোন একটা কাজ করতে হুট করেই পরিশ্রম করা
শুরু করে দেবেন না। আগে বুঝে নিন, আপনাকে
কী করতে হবে, কী করতে হবে না। এরপর
পরিশ্রম নয়, সত্যিই কঠোর পরিশ্রম করুন।
_ ২৯
পৃথিবীতে কেউই জিরো থেকে হিরো হয় না।
আপনাকে ঠিক করতে হবে, আপনি কোন
ব্যাপারটাতে হিরো হতে চাচ্ছেন। আপনি যে
বিষয়টাতে আগ্রহ বোধ করেন না, কিংবা যেটাতে
আপনি গুরুত্ব দেন না, সেটাতে সময় দেয়া মানে,
স্রেফ সময় নষ্ট করা। আপনি যেটাতে সময়
দিচ্ছেন, সেটাই একদিন আপনাকে অন্যদের
থেকে আলাদা করে চেনাবে।
_ ৩০
বুদ্ধিমত্তা আর অর্জনের মধ্যে সম্পর্ক খুব ভাল
নয়। যার যত বেশি বুদ্ধি, সে তত বেশি এগিয়ে,
এরকমটা সবসময় নাও হতে পারে। স্কুল-কলেজ-বিশ্
ববিদ্যালয়ের সবচাইতে ভাল রেজাল্ট-করা
স্টুডেন্টদের শতকরা মাত্র ২০ ভাগ গ্রেটদের
তালিকায় নাম লেখাতে পারে। বাকি ৮০ ভাগ আসে
তাদের মধ্য থেকে যাদেরকে নিয়ে কেউ
কোনদিন স্বপ্ন দেখেনি। তাই শেষ রক্তবিন্দু
দিয়ে হলেও নিজের সাথে লড়াই করে যান।
*collected*

15/10/2018

'হাট্টিমাটিম টিম' ছড়াটা ৪
লাইন।
আসলে এটা রোকনুজ্জামান খানের ৫২ লাইনের
অসম্ভব সুন্দর একটি ছড়া।
'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।'
কে কে জানতেন এই কবিতাটি সম্পূর্ণ?

25/09/2018

বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট সম্পর্কে
গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্ন -
১। দেশের প্রথম স্যাটেলাইট
বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো
হয়েছে?
উঃ ১২ মে ২০১৮, শুক্রবার রাত
৩টা
২। বাংলাদেশে নিজস্ব
স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
৩। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে
ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি
৪। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট
মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব
দ্রাঘিমাংশে
৫। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি
প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
৬। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির
মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
৭। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি
করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস
কোম্পানি
৮। এটি তৈরিতে মোট খরচ
হয়েছে কত?
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
৯। এটি যে রকেটে পাঠানো
হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
১০। যে প্রতিষ্ঠান এটি
মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা
স্পেসএক্স
১১। এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৫০০ কেজি
১২। মেয়াদ কত?
উঃ ১৫ বছর
১৩। নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি
১৪। ৪০ টি ট্রান্সপন্ডারের মোট
ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
১৫। বর্তমান কক্ষপথ “ ১১৯.১
ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “
বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩
সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক
এর কাছ থেকে।
বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক
ভৌগোলিক অবস্থান, সীমানা,
— ০১
১. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ
— সুন্দরবন।
২. বাংলাদেশের পর্যটন
রাজধানী/নগরী — কক্সবাজার।
৩. বাংলাদেশের আয়তন —
১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার বা ৫৬,
৯৯২.৫৪ বর্গ মাইল।
৪.ঢাকার প্রতিপাদ স্থান —
চিলির নিকট প্রশান্ত
মহাসাগরে।
৫. পৃথীবির দীর্ঘতম সমুদ্রসৈকত
তথা বাংলাদেশের কক্সবাজার
সমুদ্রসৈকতের আয়তন — ১২০
কি.মি।
৬. কুয়াকাটা সমুদ্রকৈতের আয়তন
— ১৮ কি.মি. ।
৭. বাংলাদেশের সবচেয়ে উঁচু
পাহাড় — গারো পাহাড়।
৮. হালদা উপত্যকা অবস্থিত —
খাগড়াছড়ি জেলায়।
৯. সাঙ্গু উপত্যকা অবস্থিত —
চট্টগ্রাম জেলায়।
১০. সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা
যায় — কুয়াকাটা সমুদ্রসৈকত
থেকে।
বিগত বছরসমূহের পরীক্ষার
প্রশ্নোত্ত
বাংলাদেশের সাথে ভারতের
সীমানা কত?
উত্তর: ৪১৫৬ কি.মি
ভারতীয় কোন রাজ্যের সাথে
বাংলাদেশের কোনো সীমান্ত
নাই?
উত্তর:নাগাল্যান্ড
তামাবিল সীমান্তের সাথে
ভারতের কোন শহরটি অবস্থিত
উত্তর: ডাউকি
বাংলাদেশের কোন জেলাটি
বাংলাদেশ-ভারত সীমান্তের
মধ্যে নয় ?
উত্তর: কক্সবাজার
সাগরকন্যা কোন এলাকার
ভৌগোলিক নাম ?
উত্তর: পটুয়াখালী
সোনালি আঁশের দেশ কোনটি ?
উত্তর: বাংলাদেশ
বাংলাদেশের সীমান্তবর্তী
কোন জেলার সাথে ভারতের
কোনো সংযোগ নেই ?
উত্তর: বান্দরবান
ভারতের সাথে বাংলাদেশের
সীমান্ত জেলা কয়টি ?
উত্তর:৩০ টি
বাংলাদেশের সবচেয়ে
দক্ষিণের জেলা কোনটি?:
উত্তর:কক্সবাজার
বাংলাদেশের সবচেয়ে
উত্তরের জেলা কোনটি?
উত্তর: পঞ্চগড়
প্রশ্ন: বাংলাদেশের কোন
অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ
বলা হয়?
উত্তর: সিলেট
প্রশ্ন: ‘মংডু’ কোন দুটি দেশের
সীমান্ত এলাকা?
উত্তর: বাংলাদেশ-মায়ানমার
প্রশ্ন: ভারতীয় কোন রাজ্যের
সাথে বাংলাদেশের কোনো
সীমান্ত নেই
উত্তর: নাগাল্যান্ড
প্রশ্ন: বাংলাদেশ ও বার্মার
সীমান্তবর্তী নদী কোনটি?
উত্তর: নাফ
প্রশ্ন: বাংলাদেশের সাথে
ভারতের সীমানা কত?
উত্তর: ৩৯৭৮ কি. মিঃ. অথবা ৪০৯৬
কি. মি
প্রশ্ন: ভারতের কতটি ‘‘ছিটমহল’’
বাংলাদেশের ভৌগোলিক
সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তর: ১১১টি
প্রশ্ন: বাংলাদেশের ভৌগলিক
অবস্থান কোনটি?
উত্তর: ৮৮°০১’ থেকে ৯২°-৪১’পূর্ব
দ্রাঘিমাংশে
প্রশ্ন: সুন্দরবন-এর কত শতাংশ
বাংলাদেশের ভৌগোলিক
সীমার মধ্যে পড়েছে?
উত্তর: ৬২%
প্রশ্ন: শালবন বিহার কোথায়?
উত্তর: কুমিল্লার ময়নামতি
পাহাড়ের পাশে
১।ফেসবুকের তৈরী
স্যাটালাইটের নাম =অ্যাথেনা।
২।আফ্রিকার দেশগুলোতে বেলুন
সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে
দেওয়া প্রকল্পের নাম
=প্রোজেক্ট লুন।
৩।চুলের কলপে যে ক্ষতিকর
রাসায়নিক পদার্থ বিদ্যামান
=প্যারাফিনাইল ডাইঅ্যামাইন।
৪।পাকিস্তানের ইতিহাসে ৭০
বছর পর প্রথমবারের মতো ভোট
দিল =পাঞ্জাব প্রদেশের খুয়বের
নারীরা।
৫।পাকিস্তানে প্রথমবারের
মতো নির্বাচন পর্যবেক্ষণ করার
সুযোগ পেলো =তৃতীয় লিঙ্গের
মানুষ।
৬।'বাংলা প্রাইমার সংগ্রহ'-
গ্রন্থের সম্পাদক =আশিস
খাস্তগীর।
৭।বাংলাদেশ যে দেশ থেকে ই-
পার্সপোর্ট ক্রয় করার সিদ্ধান্ত
নিয়েছে = জার্মানী।
৮।বাংলাদেশ নারী ক্রিকেট দল
যে দেশকে হারিয়ে টি-20
বিশ্বকাপ খেলার যোগ্যতা
অর্জন করেছে =আয়ারল্যান্ড।
৯।যুক্তরাজ্য মর্যাদপূর্ণ জামিল
পুরস্কার লাভ করেছেন =মেরিনা
তাবাসসুম।
আমদানি রপ্তানি
★***********★
বাংলাদেশ কোন দেশ থেকে
সবচেয়ে বেশি আমদানি করে?
উ: চীন
বাংলাদেশ কোন দেশে
সবচেয়ে বেশি রপ্তানি করে?
উ: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রধান রপ্তানি
পণ্য কোনটি?
উ: তৈরি পোশাক
বাংলাদেশের ২য় রপ্তানি পণ্য
কোনটি?
উ: চামড়াজাত দ্রব্য
পাটজাত দ্রব্য বাংলাদেশের
কততম রপ্তানি পণ্য?
উ: ৩য়
বাংলাদেশের আমদানি পণ্য:
১ম- মূলধনী যন্ত্রপাতি
২য়- পেট্রোলিয়াম
বাংলাদেশের রপ্তানি পণ্য:
১ম- পোশাক
২য়- চামড়া
অঞ্চল হিসেবে বাংলাদেশ
সবচেয়ে বেশি রপ্তানি করে_
উ: ইউরোপীয় ইউনিয়নে
বাংলাদেশ প্রথম জনশক্তি
রপ্তানি করে_
উ: সৌদি আরবে (১৯৭৬ সালে)
গতবছরে বাংলাদেশ সবচেয়ে
বেশি জনশক্তি (শ্রমিক) রপ্তানি
করে কোন দেশে?
উ: ওমানে
জনশক্তি রপ্তানি করে সবচেয়ে
বেশি রেমিটেন্স আসে কোন
দেশ থেকে?
উ: সৌদি আরব
১। ব্রেটন উডস প্রতিষ্ঠান কয়টি?
উ: ২ টি (WB, IMF)
২। IMF এর পূর্ণরুপ কী?
উ: International Monetary Fund
৩। কয়টি দেশ নিয়ে আইএমএফ
গঠিত হয়?
উ: ২৯ টি
৪। IMF এর বর্তমান সদস্য দেশ
কতটি?
উ: ১৮৯ টি
৫। IMF এর উদ্দেশ্য কী?
উ:মুদ্রা বিনিময় ব্যবস্থায়
ভারসাম্য বজায় রাখা
৬। IMF এর রিজার্ভের একক কী?
উ: SDR
৭। SDR এর পূর্ণরুপ কী?
উ: special drawing rights
৮। SDR ভূক্ত মুদ্রা কতটি?
উ: ৫ টি
৯। কোনগুলো SDR ভূক্ত মুদ্রা?
উ: মার্কিন ডলার, ব্রিটিশ
পাউন্ড, চীনের ইউয়ান জাপানের
ইউয়েন ও রাশিয়ার রুবল
১০। SDR চালু হয় কত সালে?
উ: ১৯৬৯ সালে
১১। IMF ত্যাগকারী দেশ কোনটি?
উ: কিউবা
১২। এশিয়ার কোন দেশ
জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর
সদস্য নয়?
উ: উত্তর কোরিয়া
১। মহান মুক্তিযুদ্ধে প্রথম সেনা
দপ্তরের স্মৃতি সৌধ কোথায়
অবস্থিত ?=তেলিয়া পাড়া,
মাধবপুর,হবিগন্জ।
মুক্তিযুদ্ধের সময়কালে 'Ti

Address

Patuakhali
8600

Telephone

01725797727

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS BOSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category