13/06/2026
বৃক্ষরোপণ করি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাই।
বর্তমান সরকারের ঘোষিত আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এ উদ্যোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জুয়েল রানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।
উপজেলা নির্বাহী অফিসার পটুয়াখালী সদর এছাড়া উপকূলীয় বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় 'ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ)'-এর স্বেচ্ছাসেবকবৃন্দ সক্রিয়ভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, সবুজ পটুয়াখালী গড়ি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করি।
#বৃক্ষরোপণ_কর্মসূচি #ধূমকেতু_ইয়ুথ_ফাউন্ডেশন