13/11/2025
🌿 টিসিভি ক্যাম্পেইনের সফল সমাপ্তি উপলক্ষে শুভেচ্ছা বার্তা 🌿
গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে সফলভাবে শেষ হয়েছে এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি (TCV ক্যাম্পেইন)।
এই সফল সমাপ্তি উপলক্ষে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল স্বাস্থ্য সহকারী বৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনাদের নিবেদিত পরিশ্রম, সময়নিষ্ঠা ও দায়িত্বশীল মনোভাবের ফলেই এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আপনাদের প্রতিটি প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
বিশেষ ধন্যবাদ জানাচ্ছি—
• স্বাস্থ্য পরিদর্শক / সহকারী স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ
• এফডাব্লিউভি / এফডাব্লিউএ বৃন্দ
• সিএইচসিপি বৃন্দ
• সহ সকল স্বাস্থ্যকর্মী
📍 গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায়:
🎯 লক্ষ্যমাত্রা: ১,০৬,১০০ জন শিশু
💉 টিকা প্রাপ্ত: ১,০৫,২৫০ জন শিশু
📊 অর্জনের হার: ৯৯.২০%
এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছেন আপনারা—যারা মাঠপর্যায়ে দিনরাত পরিশ্রম করেছেন, জনগণের আস্থা অর্জন করেছেন, এবং স্বাস্থ্যসেবার এই মহৎ উদ্যোগকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছেন।
সাথে কৃতজ্ঞতা জানাই সেই সকল শিশু ও তাদের অভিভাবকদের, যারা বিভিন্ন নেতিবাচক প্রচারণার মধ্যেও স্বাস্থ্য বিভাগের প্রতি অবিচল আস্থা রেখে টিকা গ্রহণ করেছেন।
আরও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা—
মান্যবর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) স্যার,
জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়,
সিভিল সার্জন, পটুয়াখালী জনাব ডা. খালেদুর রহমান মিয়া স্যার,
উপপরিচালক (পরিবার পরিকল্পনা) মহোদয়,
গলাচিপা ও রাঙ্গাবালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,
পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি,
মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী,
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ,
সিএইচসিপি বৃন্দ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ ও অন্যান্য),
স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), পরিসংখ্যানবিদ, পোর্টার, স্বেচ্ছাসেবক,
এনজিও প্রতিনিধি এবং অত্র দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, WHO, UNICEF ও SIMO–এর প্রতি,
যাদের সহায়তা ও দিকনির্দেশনা এই ক্যাম্পেইনকে আরও সফল করেছে।
পুরো ক্যাম্পেইন জুড়ে যিনি নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন—
জনাব শফিকুল ইসলাম, এমটি (ইপিআই), গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স,
তাঁর প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা।
এই সাফল্য আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল—
এটি গলাচিপা ও রাঙ্গাবালীর স্বাস্থ্য পরিবারের গর্ব।
ধন্যবাদ ও কৃতজ্ঞতাসহ,
ডা. মোঃ মেজবাহ উদ্দিন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
গলাচিপা, পটুয়াখালী