26/02/2025
‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, দশমিনা এর আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, দশমিনা, পটুয়াখালী এর সহযোগিতায় ‘আইসিটি বিষয়ক উদ্ভাবনী ধারণা প্রদান’ বিষয়ক একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। দশমিনাস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা নিম্নবর্ণিত নিয়মাবলী অনুসরণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
-‘আইসিটি বিষয়ক উদ্ভাবনী ধারণা প্রদান’ বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলীঃ
ক। দশমিনা উপজেলাস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আইসিটি বিষয়ক উদ্ভাবনী ধারণা প্রদান করতে পারবে।
খ। একটি দলে অনধিক ০৫ (পাঁচ) জন সদস্য থাকতে পারবে। প্রতিটি দলে একজন দলপতি থাকবে।
গ। একটি শিক্ষাপ্রতিষ্ঠান হতে একাধিক দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
ঘ। স্থানীয় বা জাতীয় যে কোন বিষয়ে আইসিটি সংক্রান্ত উদ্ভাবনী ধারণা বা কোন সমস্যার আইসিটি বিষয়ক সমাধান প্রস্তাব করা যাবে।
ঙ। উদ্ভাবনী ধারণা বা প্রস্তাবনায় অবশ্যিকভাবে একটি কভার পেজ (শিরোনাম), ভূমিকা, সমস্যার বিবরণ, সমস্যা সমাধানে আইসিটি বিষয়ক প্রস্তাবনা, সংশ্লিস্ট বিষয়াবলী (বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল, প্রয়োজনীয় প্রযুক্তি ও আনুমানিক ব্যয় এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াবলী) ও উপসংহার থাকতে হবে।
চ। প্রতিটি দল আগামী ০৪/০৩/২০২৫ইং তারিখের পূর্বে তাদের প্রস্তাবনা প্রিন্ট করে ও সফট ফাইল (মাইক্রোসফট ওয়ার্ড, পিডিএফ অথবা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন) পেনড্রাইভে করে অথবা ই-মেইলে উপজেলা আইসিটি অফিসার বরাবর জমাদান করবে। কোনভাবেই উল্লেখ্য তারিখের পরে কোন প্রস্তাবনা গ্রহণ করা হবেনা।
ছ। উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত বিচারক কমিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করবেন বিচারকদের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন বিষয়ে উপজেলা প্রশাসন, দশমিনা কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জ। আগামী ০৬/০৩/২০২৫ইং তারিখে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১:০০ ঘটিকায় একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ০৩টি দল তাদের উদ্ভাবনী ধারণা প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করবে।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://shorturl.at/x1Kx1