05/07/2017
প্রিয় পাটগ্রাম উপজেলার সমবায়ীবৃন্দ,আসসালামুআলাইকুম
আমি খান মোহাম্মদ মোস্তাক নাসির উপজেলা সমবায় অফিসার,পাটগ্রাম, লালমনিরহাট দীর্ঘ প্রায় চার বছর আপনাদের মাঝে ক'মজীবন অতিবাহিত করেছি,সরকারি চাকরির রিতি অনুযায়ী বদলি একটা স্বাভাবিক বিষয় ।আমার ক্ষেত্রে সে সময় চলে এসেছে ।আমি অতি শ্রীঘই আপনাদের পাটগ্রাম ছেড়ে চীরতরে বদলি হ য়ে চলে যাচ্ছি।আমার এই দীর্ঘ পথচলায় আপনাদের অনেকের সাথে সরকারি দায়িত্বপালনের জন্য সময় অতিবাহিত করেছি ।উক্ত সময় আমার অযান্তে যদি আপনাদের কোনও মনোকষ্ট দিয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিয়েন।তাছাড়া আমার এই দীর্ঘ পথচলায় আমার হাতে পাটগ্রাম উপজেলায় অসংখ্য নতুন সমবায় সমিতি সংগঠিত ও নিবন্ধিত হয়েছে ।আমি আশা করি এই সমিতি গুলি তাদের উদ্দেশে সফল হবে ।কোনও ক্রমেই যেন কোনও অশুভ শক্তি দ্বারা এই সমিতি গুলি অকা'যকর না হয় সে বিষয়ে সমিতির সংগঠকদের দৃষ্টি আকষন করছি।ভবিষ্যতে যে কোনও সময় যে কোনও কঠিন পরিস্থিতিতে প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন ।আপনাদের জন্য আমার সেবার দরজা খোলা রইল ।এই ডিজিটাল যুগে আমি যত দুরেই থাকি না কেন আমার সঙ্গে যোগাযোগ করতে একটা মোবাইল কলই যথেষ্ট আমি মনে করি।বাকিটা আপনাদের সদিচ্ছা মাত্র । আমার পাটগ্রাম উপজেলায় এই দীর্ঘ চার বছর কর্মজীবনে সমবায় অংগনে যত সফলতা তার সব আপনাদের আর যা ব্যা'থতা আমি মাথা পেতে এর দায় নিলাম ।আমার পথচলায় আপনাদের আন্তরিক সহযোগিতা আমি পেয়েছি।আমাকে সহযোগিতা করার জন্য আমি চীরকৃতজ্ঞ আপনাদের কাছে ।বিদায়কালে সময় ও সুযোগের জন্য অনেকের সংগে স্বশরীরে সাক্ষাত করতে পারছি না তাই আমি ক্ষমা প্রার্থীী ।সবাইকেে ধন্যবাদ ও সমবায়িকা শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি।ইউ সি ও,পাটগ্রাম, লালমনিরহাট ।