পাটগ্রাম উপজেলা

পাটগ্রাম উপজেলা পাটগ্রাম বাংলাদেশের লালমনিরহাট জেলা?

পাটগ্রামের ইতিহাসের অন্যতম ঘটনা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মি এখানে প্রবেশ করতে পারেনি পাটগ্রামের বীরজনতার বীরত্বের কারণে। মুক্তিযুদ্ধের সময় পাটগ্রাম উপজেলা ছিল মুক্তাঞ্চল। এখানে কোন যুদ্ধ হয়নি। সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠকদের অভয়ারণ্য ছিল পাটগ্রাম উপজেলা। মহান মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এখানে অনেকব

ার এসেছিলেন। অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ মুক্তাঞ্চল পাটগ্রাম এলে এক জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় উপস্থাপনা করেছিলেন মরহুম আনোয়ারুল ইসলাম নাজু। এই সভায় সভাপতিত্ব করেছিলেন সংগ্রাম কমিটির সভাপতি আবেদ আলী।

এই উপজেলার বুড়িমারী ইউনিয়নের হাসরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে স্থানে প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতাযুদ্ধের ০৬নং সেক্টরের হেডকোয়ার্টার, এর সেক্টর কমান্ডার ছিলেন এম. কে বাসার।

Address

Patgram, Lalmonirhat, Rangpur
Patgram
5540

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাটগ্রাম উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share