Government Muslim High School,Chattogram

Government Muslim High School,Chattogram A school that holds a heritage of more than 114 years!

বিদ্যালয় পরিচিতি ও ইতিহাস
চট্টগ্রামেরঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান গভ মুসলিম হাই স্কুল, কোতোয়ালি থানাধিনআব্দুর রহমান সড়কে, আদালত ভবন (কোর্ট বিল্ডিং) এর সামনে রাস্তার পূ্ব পাশেঅবস্থিত।

বিংশশতাব্দীর প্রথম দশকে গভ মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম প্রতিষ্ঠিত হয়েছিল মুহসিনফান্ডপুষ্ট হয়েই। মুসলিম সমাজের উন্নতি, ঐতিহ্য, কৃষ্টি কালচার সমুন্নতকরন এবংমুসলিম ছাত্র সমাজকে আধুনিক শিক্ষার প্রতি আকৃষ্ট করার

তাগিদে স্থানীয় মুহসিনিয়াসরকারি মাদ্রাসার অধ্যক্ষের তত্ত্বাবধানে ‘এ্যাংলো-পার্সিয়ান ডিপার্টমেন্ট’ হিসেবে মুসলিম হাই স্কুলের গোড়াপত্তন হয়। এতে আধুনিক শিক্ষা লাভের প্রতিআকৃষ্ট হয়ে পড়েন সচেতন অভিভাবক ও ছাত্ররা। খুব কম সময়ের ব্যাবধানে এডিপার্টমেন্টের ছাত্র সংখ্যা বাড়তে থাকলে প্রয়োজনের তাগিদে এ ডিপার্টমেন্টটিরেজিস্ট্রেশান ভবনে অর্থাৎ বিদ্যালয়ের বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় ১৯০৯খ্রিস্টাব্দে। স্থানীয় শিক্ষানুরাগীদের দাবি ও চেষ্টার ফলে উক্ত ডিপার্টমেন্টটি ১৯১০খ্রিস্টাব্দে গভ মুসলিম হাই স্কুল নামে বর্তমান জায়গায় পর্তুগিজ আমলে নির্মিতপুরাতন দ্বিতল ভবনে স্থানান্তরিত হয় পুর্নাঙ্গ স্কুলের স্বাধীন সত্তা নিয়ে। অবশ্যএ বিদ্যালয়ের স্বাধীন গভর্নিং বডি গঠিত হয় ১৯১৬ সালে। উল্লেখ থাকে যে, বাংলাদেশেরদক্ষিণ পুর্বাঞ্চলে এটাই একমাত্র স্কুল যা স্থাপিত হয়েছিল কেবল মুসলিম ছাত্রদেরশিক্ষালাভের জন্য।

পর্তুগিজআমলে নির্মিত মৌচাক সদৃশ এ ভবনটি অনেক কক্ষের সমষ্টি হলেও গঠন ও আকৃতিগতভাবে এটিএকটি মডেল বিদ্যাপীঠের উপযোগী ছিল না। অবকাঠামোগত দিক দিয়ে স্কুলটি আকর্ষণীয় নাহলেও গুণগত, আদর্শ ও কৃষ্টিগতভাবে এটি ছিল তৎকালীন মুসলিম পরিবারের মেধাবী ওপ্রতিভাবান ছাত্রদের আকর্ষণীয় শিক্ষালয়। সেই সময়ে এই স্কুলকে মনে করা হতো মুসলিমঐতিহ্য ও তমদ্দুনের প্রতীক হিসেবে। ছাত্রদের একাগ্রতা, অভিজ্ঞ শিক্ষকবৃন্দের নিরলসসেবা এবং সুদক্ষ প্রধান শিক্ষকবৃন্দের সুষ্ঠু পরিচালনায় স্বল্পকালের মধ্যে অবিভক্তবাংলার শ্রেষ্ঠ ও খ্যাতনামা স্কুলে পরিগনিত হয় এটি। সুখ্যাতি অর্জনের মাধ্যমেকর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলে তৎকালীন বঙ্গদেশের বড়লাট লর্ডকারমাইকেল, বঙ্গীয় শিক্ষা নির্বাহি পরিষদের সদস্য বর্ধমানের রাজা, লর্ড মিন্টনপ্রমুখ সম্মানিত ব্যক্তি বর্গের পরিদর্শন লাভেও বিদ্যালয়টি গৌরবান্বিত হয়।বিভিন্নক্ষেত্রে স্কুলের অগ্রগতি ও প্রশংসনীয় কর্মকাণ্ডে তারা বিমুগ্ধ হন। স্কুলটিতাঁদের নিকত থেকে যুগোপযুগী এবং শিক্ষা পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিকভবনের প্রয়োজনীয়তার স্বীকৃতি অরজন করলেও নানা কারন ও অজুহাতে সে স্বীকৃতিরবাস্তবায়ন প্রতিষ্ঠানটির ভাগ্যে তখনও জোটে নি। দেশ বিভাগের পর ভারত হতে আগতউর্দুভাষী মুসলিম বিশেষ করে প্রতিরক্ষা বাহিনীর পোষ্যদের প্রয়োজনে এই স্কুলে ১৯৫১খ্রিস্টাব্দে উর্দু সেকশন খোলা হয়। ছাত্র ভরতি-চাপ নিরসনকল্পে ১৯৬৪ খ্রিস্টাব্দেপ্রভাতী শাখা ও চালু করা হয়। একনিষ্ঠ নিবেদিতপ্রাণ মনীষীদের নিরলস সেবা এবং সুদক্ষপরিচালনার বদৌলতে এই শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে উন্নতির উচ্চশিখরে আরোহণ করে। পূবপাকিস্তানের শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত স্ব স্ব বিদ্যালয়েপ্রকাশিত ম্যাগাজিন প্রদর্শনীতে ১৯৬১ ও ১৯৬২ খ্রিস্টাব্দে পর পর দুবার এইপ্রতিষ্ঠান প্রথম স্থান দখলের গৌরব অর্জন করে।

প্রতিষ্ঠানটিরমোট ভুমির পরিমান ৩.৭২ একর। বিল্ডিংসংখ্যা ১০। প্রশাসনিক ভবন ০১ টি, একাডেমিক ভবন ০৩ টি, বিজ্ঞান ভবন ০১ টি,ছাত্রমিলনায়তন ০১ টি, প্রধান শিক্ষকের বাসভবন ০১ টি, জিমনেশিয়াম ০১ টি, মসজিদ ০১টি ও খেলার মাঠ ০২ টি (ঐতিহাসিক লালদীঘির মাঠসহ)।

১৯০৯ থেকে২০১৫ এই দীর্ঘ পথ পরিক্রমায় কত ত্যাগ, কত শ্রম, কত বিঘ্ন বাধার দেয়াল ডিঙিয়ে পাওয়ানা পাওয়ার ভেতর দিয়ে চট্টগ্রাম গভ মুসলিম হাই স্কুল আজ অবুঝ মনের সবুজ প্রানেরচটুল ছন্দে ছুটে ছলা শিক্ষার্থীদের প্রাণপ্রিয় পরিপূর্ণ শিক্ষালয়।

মানবসভ্যতার ঊষালগ্ন থেকেই এ পৃথিবী গড়ে উঠেছে এক বিশাল কর্মশালা হিসেবে। কর্মেরঅস্তিত্বের উপর ভর করেই দাঁড়িয়ে আছে বিশ্বপরিমণ্ডল। গগনচুম্বী সুরম্য অট্টালিকা,আলোকোজ্জ্বল রাজপথ, ফোয়ারার কারুকার্যময় জলোৎক্ষেপণ নয় কোন দৈব শক্তির অবদান।রুপকথার আলাদিনের আশ্চরজ প্রদীপের কাহিনী আমাদের জানা থাকলেও সভ্যতার এ চরমবিকাশের মূলে রয়েছে মানব জাতির বৈচিত্র্যময় অফুরন্ত কর্মপ্রবাহ। আমরা চাই প্রগতি,চাই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও শিল্পসমৃদ্ধ একটি ভারসাম্যময় সমাজ। সেইসমাজ বিনির্মাণে গভ হাই স্কুল, চট্টগ্রাম এর রয়েছে বিচিত্র কর্মপ্রবাহ।

22/10/2025
21/10/2025

1. “যেখান থেকে শুরু হয়েছিল হাজারটা স্মৃতি 🎓💭” fans @

14/10/2025

এই ছবিগুলো শুধু ফ্রেম না, একেকটা গল্প 🙁

13/10/2025

ওই ক্লাসরুম, ওই বেঞ্চ, ওই টিফিন ভাগ করা – সবই আজ গল্প হয়ে গেছে।🗿

চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের কৃতি ছাত্র সাবেক নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম আজ ১০ অক্টোবর  সম্...
11/10/2025

চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের কৃতি ছাত্র সাবেক নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম আজ ১০ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাহ ইলাইহে রাজেউন, সরকারি মুসলিম হাই স্কুলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি।

গভ.মুসলিম হাই স্কুলের এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থী আহসান ফয়েজ নাহিয়ান যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্টান 'গেটিসবার্গ...
26/04/2025

গভ.মুসলিম হাই স্কুলের এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থী আহসান ফয়েজ নাহিয়ান যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্টান 'গেটিসবার্গ কলেজে' ১০০% স্কলারশিপ পেয়ে পড়াশুনার সুযোগ পেয়েছে।প্রায় ৪ কোটি টাকা সমপরিমাণ সম্পূর্ণ স্কলারশিপ পাওয়া খুব কম শিক্ষার্থীদের মধ্যে সে একজন।নাহিয়ান মুসলিম হাই স্কুলের বিতর্ক সংগঠন GMHSDS এর ভাইস প্রেসিডেন্ট ছিলো।এছাড়া স্কুলের হয়ে জাতীয় বিজ্ঞান উৎসব এবং বিতর্কে থানা ও জেলা পর্যায়ে তার কৃতিত্ব ছিলো।নাহিয়ানের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইলো।

"নাহিয়ানের সাথে আমার প্রথম পরিচয় ২০২১ সালে বিতর্ক বিষয়ক আলাপের মাধ্যমে।প্রথম যেদিন কথা হয়েছিলো সেদিনই বুঝেছিলাম নাহিয়ান তার প্যাশনের প্রতি অনেক ডেডিকেটেড একটা ছেলে।পড়াশুনা থেকে শুরু করে কো-কারিকুলার,সবকিছুতেই সে পরিশ্রমী ছিলো।তবে নাহিয়ানের স্কুল জীবন খুব একটা সহজ ছিলো না,বাড়ি চকরিয়া হওয়াতে স্কুলের হোস্টেলে থেকে পড়াশুনা করতে হয়েছে তাকে।বাবা-মা থেকে দূরে,হোস্টেলের কঠিন পরিবেশে নিজের মতো করে সবকিছু গুছানো,কোচিং করা,বিতর্কসহ অন্যান্য প্রতিযোগিতা থেকে শুরু করে পরিক্ষায় ভালো রেজাল্ট করা সবকিছুই সুন্দরভাবে করেছে।যখনই কোন সুযোগ পেয়েছে সেটাকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছে।নাহিয়ানের উপর আমার ভরসা ছিলো,জানতাম সে একদিন নিজের স্বপ্নগুলোকে ছাড়িয়ে যাবে।মুসলিম হাই স্কুলের মাধ্যমে পাওয়া খুব কাছের প্রিয় একজন বন্ধু নাহিয়ান,আশা করি একদিন বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে সে।"
-মোবারক হোসেন সজীব

গভ. মুসলিম হাই স্কুলের সিনিয়র টিচার সরোয়ার আলম (কুতুবী) স্যার খুব অসুস্থ,সবার কাছে দোয়াপ্রার্থী।
21/04/2025

গভ. মুসলিম হাই স্কুলের সিনিয়র টিচার সরোয়ার আলম (কুতুবী) স্যার খুব অসুস্থ,সবার কাছে দোয়াপ্রার্থী।

24/02/2025

From pencils to pens, from memories to nostalgia


❤️

আজ ছয় দিন। মুনতাহাকে তুলে নিয়ে গেছে ওর বাসার কাছ থেকেই। খেলা করছিল সে। মাত্র ছয় বছর বয়স। অপহরণকারীরা কোনো দাবী জানায়নি এ...
09/11/2024

আজ ছয় দিন। মুনতাহাকে তুলে নিয়ে গেছে ওর বাসার কাছ থেকেই। খেলা করছিল সে। মাত্র ছয় বছর বয়স। অপহরণকারীরা কোনো দাবী জানায়নি এখনও। যোগাযোগও করেনি। মুনতাহার পরিবার সবকিছুর বিনিময়ে তার মেয়েকে ফিরে পেতে চান।

মুনতাহাকে ফিরে পেতে আপনার দৃষ্টি প্রয়োজন। এই নির্মল শিশুটিকে তার মায়ের কাছে ফিরে যেতে সাহায্য করুন।

যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন—

• মাহবুব মোরশেদ: 01799675627
• সেলিম আহমাদ: 01732473426
• শামীম আহমেদ: 01728187655
• সাহাবুদ্দিন আহমাদ: 01753112448

We Want Our Child Back!

আসসালামু আলাইকুম,সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্বারা কোটা সংস্কারের মাধ্যমে মেধাবীদের জন্য ন্যায্যতা আদায় করা হয়...
31/08/2024

আসসালামু আলাইকুম,
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্বারা কোটা সংস্কারের মাধ্যমে মেধাবীদের জন্য ন্যায্যতা আদায় করা হয়েছে।

তবে বিগত সরকার ছাত্রজীবনের শুরুতেই স্কুল পর্যায়ে বৈষম্যের যে ব্যবস্থা তৈরী করে গিয়েছে তা নিয়ে কেউ আওয়াজ তুলছে না। তা হলো সরকারি স্কুলে, বিশেষত হাই স্কুলে ভর্তি পরীক্ষা বাদ দিয়ে লটারি সিস্টেম চালু করা।

করোনা মহামারীর কারণে ২০২১ সালে এই বিশেষ ভর্তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে পরবর্তীতে স্বাভাবিক সময়েও এই ব্যবস্থা চালু রাখা হয়েছে। সরকারি স্কুলের উন্নত ও সাশ্রয়ী শিক্ষা ব্যবস্থা একজন মেধাবী শিক্ষার্থীরই প্রাপ্য। তবে চলমান ভর্তি প্রক্রিয়াতে মেধাবী যাচাই না করার কারণে ভর্তির ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়।

এমতবস্থায় আমরা মুসলিম হাই স্কুলের সকল ছাত্রদের পক্ষ থেকে লটারি সিস্টেম বাতিল করে যেসব স্কুলে ভর্তি পরীক্ষার ব্যবস্থা ছিল সেখানে পুনরায় ভর্তি পরিক্ষা চালু করার দাবি জানাচ্ছি।

সেই সাথে অন্যান্য সকল সরকারি স্কুলের প্রাক্তন-বর্তমান ছাত্র ও শিক্ষকদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারমূলক দাবি পেশ করার উদাত্ত আহ্বান করা হলো।

Address

Abdur Rahman Road, Chattogram 4000
Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Government Muslim High School,Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Government Muslim High School,Chattogram:

Share