বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা

  • Home
  • Bangladesh
  • Patenga
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (Bangladesh Students' Union) বিপ্লবী ধারার স্বাধীন ছাত্র গণসংগঠন।

‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ (Bangladesh Students’ Union) একটি স্বাধীন ছাত্র গণসংগঠনের নাম। ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল এর জন্ম। ছাত্র ইউনিয়ন ছাত্রদের এমন একটি প্রতিষ্ঠান যা ছাত্রস্বার্থ রক্ষা ও ছাত্রদের অধিকার আদায়কে অগ্রাধিকার দেয়। সকল শিক্ষার্থীর জন্য বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক গণমুখী ও একই ধারার শিক্ষানীতি বাস-বায়নের জন্যে সে লড়ছে অবিরাম। ছাত্র ইউন

িয়ন মনে করে যে শিক্ষা জীবনের সমস্যা সমাধান ও শিক্ষার্থীর স্বার্থ-অধিকার সুপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন সমাজ থেকে শোষণ-বৈষম্যের অবসান ঘটানো এবং তা নিশ্চিত করার জন্য সমাজতন্ত্রই সর্বোৎকৃষ্ট অর্থনৈতিক-সামাজিক ব্যবস্থা।

ছাত্র ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন নয়। ছাত্র ইউনিয়ন ব্যতীত অধিকাংশ ছাত্র সংগঠন কোনো না কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন। সহযোগী সংগঠনের চরিত্রও এখন অঙ্গ সংগঠনের মতো। এরা সকলেই এদের নিজ নিজ রাজনৈতিক দলের কর্মসূচি ও নেতানেত্রীদের নির্দেশের গণ্ডীর মধ্যে সীমাবদ্ধ থাকে। এরা ছাত্র-ছাত্রীদের শিক্ষার অধিকার নিয়ে ভাবনাকে কখনোই প্রাধান্য দেয় না। উল্টো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরা সন্ত্রাস, লুটপাট, ভর্তি বাণিজ্য, টেণ্ডারবাজী, দখলদারিত্ব, খুন, ধর্ষণসহ নানাবিদ অপকর্ম করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করে। এরা বিপুল অর্থ ব্যয় করে তথাকথিত ‘ক্যাডার বাহিনী’ লালন করে আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় বড় মিছিল বের করে ওমুক নেতা ওমুক নেত্রী জিন্দাবাদ জিন্দাবাদ বলে শ্লোগান দেয় এবং হাতে তালি দেয়।

31/05/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম মেডিকেল শাখা কমিটির সাবেক সভাপতি, চট্টগ্রাম জেলা কমিটির সাবেক ছাত্রনেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রামের অন্যতম সাংস্কৃতিক সংগঠক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ডা. চন্দন দাশের শেষ বিদায়ে শোক বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি, শুভ দেব নাথ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম কলেজের শহীদ শাহাদাৎ হোসাইনের সমাধীতে শ্রদ্ধা অর্পণ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম...
30/05/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম কলেজের শহীদ শাহাদাৎ হোসাইনের সমাধীতে শ্রদ্ধা অর্পণ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি শুভ দেব নাথ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম মেডিকেল শাখা কমিটির সাবেক সভাপতি, চট্টগ্রাম জেলা কমিটির সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ উদীচী ...
30/05/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম মেডিকেল শাখা কমিটির সাবেক সভাপতি, চট্টগ্রাম জেলা কমিটির সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য ডা. চন্দন দাশের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ।

শোকবার্তাতারিখ : ২৯ মে ২০২৬বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অ...
29/05/2026

শোকবার্তা
তারিখ : ২৯ মে ২০২৬

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম সংগঠক ডা.চন্দন দাশের মৃত্যুতে শোক।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম মেডিকেল শাখা কমিটির সাবেক সভাপতি, চট্টগ্রাম জেলা কমিটির সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য ডা. চন্দন দাশ আজ ২৯ মে ২০২৬ সকাল ১০:৩০ টায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শুভ দেব নাথ ও সাধারণ সম্পাদক এসএম নাবিল বাংলাদেশের প্রগতিশীল এবং সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক ডা. চন্দন দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তা প্রেরক
নূরনাহার আক্তার শিরিন
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
চট্টগ্রাম জেলা সংসদ।

আজ ২৮মে শহীদ শাহাদাত দিবস। ১৯৮৪ সালের ২৮ মে, চট্টগ্রাম কলেজে ছাত্র ইউনিয়ন নেতা শাহাদাতকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে গলা কেটে...
28/05/2026

আজ ২৮মে শহীদ শাহাদাত দিবস।

১৯৮৪ সালের ২৮ মে, চট্টগ্রাম কলেজে ছাত্র ইউনিয়ন নেতা শাহাদাতকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা

ত্যাগের মহিমায় জেগে উঠুক সম্প্রীতি।সকলকে ঈদ মোবারক।
27/05/2026

ত্যাগের মহিমায় জেগে উঠুক সম্প্রীতি।

সকলকে ঈদ মোবারক।

"ছুটি আজ চাই ছুটি,চাই আমাদের সকালে বিকালে দুটিনুন-ভাত, নয় আাধপোড়া কিছু রুটি!"৭৯ তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।
13/05/2026

"ছুটি আজ চাই ছুটি,
চাই আমাদের সকালে বিকালে দুটি
নুন-ভাত, নয় আাধপোড়া কিছু রুটি!"

৭৯ তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।

আন্তর্জাতিক মা দিবসে শুভেচ্ছা।
10/05/2026

আন্তর্জাতিক মা দিবসে শুভেচ্ছা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা।
07/05/2026

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা।

৯৩ বছর পূর্বে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নারী দিয়েছে আত্মহুতি, ৯৩ বছর পর নারীর মুক্তির বিরুদ্ধে নারীই দেয় আত্মহু...
05/05/2026

৯৩ বছর পূর্বে,
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নারী দিয়েছে আত্মহুতি,
৯৩ বছর পর নারীর মুক্তির বিরুদ্ধে নারীই দেয় আত্মহুতি।

ক্রান্তিকালীন সময়ে বাংলার প্রত্যেক ঘরে প্রীতিলতা গড়ে উঠুক। আজ তাঁর ৯৩তম আত্মাহুতি দিবসে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি।

Address

৯, দারুল ফজল মার্কেট (৩য় তলা), জুবিলি রোড, চট্টগ্রাম
Patenga

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা:

Share