Beautiful Parbatipur - বিউটিফুল পার্বতীপুর

Beautiful Parbatipur - বিউটিফুল পার্বতীপুর দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলাবে।

ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড পার্বতীপুর উপজেলা চত্বর!আজ সোমবার (২৫.০৫.২৬) সকালে ভয়াবহ ঝড়ে তছনছ হয়ে গেছে পার্বতীপুর উপজেলা চত্বর। ঝ...
25/05/2026

ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড পার্বতীপুর উপজেলা চত্বর!

আজ সোমবার (২৫.০৫.২৬) সকালে ভয়াবহ ঝড়ে তছনছ হয়ে গেছে পার্বতীপুর উপজেলা চত্বর। ঝড়ের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে, উপজেলার মূল গেট লণ্ডভণ্ড হয়ে গেছে।

উপড়ে পড়েছে বড় বড় গাছ, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। মুহূর্তেই পুরো এলাকায় সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

প্রকৃতির এই ভয়াল রূপ যেন কিছু সময়ের জন্য স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকাকে।

05/05/2026

পার্বতীপুর ডিপো থেকে হাজার হাজার লিটার জ্বালানি তেল পাচার হচ্ছে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে |
ATN News বিশেষ প্রতিবেদন

03/05/2026

দিনাজপুরে টেস্টি ট্রিটের খাবার খেয়ে অর্ধশতাধিক অসুস্থ!

পার্বতীপুরবাসী সাবধান—বাইরের খাবার খাওয়ার আগে অবশ্যই সচেতন হোন।

01/05/2026

পার্বতীপুরের কয়লা ভেসে যাচ্ছে, আগুনে পুড়ছে—দায় কার?

পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনি বাংলাদেশের একমাত্র কয়লা খনি। এই খনি দেশের জ্বালানি শক্তির বড় ভরসা হওয়ার কথা। অথচ বাস্তব চিত্রটা একেবারেই উল্টো।

মাটির নিচে নয়—খনি থেকে তোলা কয়লা উপরে স্তূপ করে রাখার পরই তাতে আগুন ধরে যাচ্ছে। সংরক্ষণের চরম অব্যবস্থাপনায় অমূল্য সম্পদ পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

অন্যদিকে বৃষ্টির পানি আর ড্রেনেজ ব্যবস্থার অভাবে সেই কয়লাই ভেসে যাচ্ছে ড্রেনের পানিতে।
একদিকে আগুনে পুড়ছে, আরেকদিকে পানিতে ভেসে যাচ্ছে—এ যেন প্রকাশ্য অপচয়ের উৎসব!

প্রশ্ন হলো—
এটার দায় কে নেবে?

যে কয়লা দেশের বিদ্যুৎ সংকট কমাতে পারতো, শিল্পকারখানা সচল রাখতে পারতো, অর্থনীতিকে শক্তিশালী করতে পারতো—সেই সম্পদ আজ অবহেলা, দুর্নীতি আর অদক্ষ ব্যবস্থাপনায় ধ্বংস হচ্ছে।

এটা কোনো ছোটখাটো ভুল না—এটা জাতীয় সম্পদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।

সরকারের কাছে সরাসরি প্রশ্ন—

- কেন সঠিকভাবে কয়লা সংরক্ষণ করা হচ্ছে না?
- কেন আগুন লাগা রোধে কার্যকর ব্যবস্থা নেই?
- কেন ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হচ্ছে না?
- আর কতদিন এভাবে চলবে?

এই দায় এড়ানোর সুযোগ নেই।
কারণ এটা শুধু একটা খনি না—এটা বাংলাদেশের সম্পদ, জনগণের সম্পদ।

আজ যদি আমরা চুপ থাকি, কাল এই সম্পদ পুরোপুরি হারিয়ে যাবে।

👉 এখনই সময়—
জবাবদিহি চাই,
দায়ীদের শাস্তি চাই,
এবং এই অব্যবস্থাপনার অবসান চাই।

29/04/2026

পার্বতীপুর, দিনাজপুর। সময় দুপুর ১টা ১৭ মিনিট।
একটি সাধারণ নলকূপ—মাত্র ৬০ ফুট গভীরতায়—হঠাৎ অস্বাভাবিক কিছু ঘটল। পানি নয়, উপচে উঠতে লাগল কেরোসিনের মতো তরল।
সরকারি বক্তব্য ছিল শান্ত: “সামান্য তেল নিঃসরণ, নিরাপত্তার জন্য এলাকা সিল করা হয়েছে।”
কিন্তু গ্রামবাসীর চোখে দৃশ্যটা ছিল ভিন্ন—
“আমাদের মাটিই যেন জ্বালানির রক্ত ঝরাচ্ছে!”
তারপর শুরু হলো তৎপরতা—
পুলিশ, দমকল, খনি বিভাগের লোকজন দ্রুত পৌঁছে গেল। নমুনা পরীক্ষা করে পাওয়া গেল হাইড্রোকার্বনের উপস্থিতি। কিন্তু এরপর? জায়গাটি কংক্রিট দিয়ে বন্ধ করে দেওয়া হলো। কোনো গভীর অনুসন্ধান নয়, কোনো আধুনিক জরিপ নয়। ফাইল ঢাকায় পাঠানো হলো—আর তারপরই নিস্তব্ধতা।
এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে আরও পুরনো এক রহস্য। প্রায় ৩৫ বছর আগে, তেঁতুলিয়ায় একটি বিদেশি কোম্পানি বাণিজ্যিকভাবে তেলের সন্ধান পেয়েছিল। কয়েকদিন ধরে আগুন জ্বলেছিল সেখানে। তারপর এক রাতের অন্ধকারে—হেলিকপ্টার, সিমেন্ট, আর সবকিছু চাপা পড়ে যায় চুপচাপ।
আজ প্রশ্নগুলো আবার সামনে আসছে—
কেন সম্ভাবনাময় স্থানগুলোতে পূর্ণাঙ্গ অনুসন্ধান হয় না?
কেন গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো অদৃশ্য হয়ে যায়?
আমরা কি সত্যিই নিজের সম্পদের ওপর বসে থেকেও আমদানির ওপর নির্ভরশীল?
একদিকে সম্ভাব্য বিশাল জ্বালানি মজুদ, অন্যদিকে প্রতি বছর বিপুল অর্থ খরচ করে আমদানি—এই দ্বন্দ্বের উত্তর কোথায়?
আপনার কী মনে হয়—এগুলো শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অজানা গল্প?

😌
25/04/2026

😌

পার্বতীপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ১২-১৪ বছর বয়সী ব...
25/04/2026

পার্বতীপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ১২-১৪ বছর বয়সী বালক/বালিকাদের মধ্য হতে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে ট্রায়াল প্রতিদিন বিকেল ৩ ঘটিকা থেকে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে চলমান আছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে (১) ফুটবল, (২) টি-১০ ক্রিকেট, (৩) কাবাডি, (৪) ব্যাটমিন্টন, (৫) দাবা, (৬) সাঁতার, (৭) এ্যাথলেটিকস ও (৮) মার্শাল আর্ট ( কারাতে,উশু, তাইকোয়ানডো, জুডো) এই ০৮টি ইভেন্টে খেলোয়াড় রেজিস্ট্রেশন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে করা যাবে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।

21/04/2026

প্রথমবার জাতীয় সংসদে দাঁড়িয়ে
এজেডএম রেজওয়ানুল হক তুলে ধরলেন দিনাজপুর-৫ এলাকার মানুষের প্রাণের দাবি।
কি বললেন তিনি? দেখে নিন ভিডিওতে
🎥 ভিডিও সৌজন্য: Bangladesh Television (BTV)

পার্বতীপুরের একটি বড় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল যেখানে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের কা...
15/04/2026

পার্বতীপুরের একটি বড় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল যেখানে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়া হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রতিষ্ঠানের ড্রেনেজ ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক ও অগ্রহণযোগ্য।

স্কুলের ময়লা পানি সরাসরি রাস্তায় গড়িয়ে পড়ছে। একটু দাঁড়িয়ে দেখলেই বোঝা যায়—এটা শুধু অব্যবস্থাপনা না, এটা সম্পূর্ণ অবহেলা। এত বড় একটি প্রতিষ্ঠান পরিচালনা করে, অথচ ন্যূনতম কমনসেন্স ব্যবহার করে একটি সঠিক ড্রেনেজ সিস্টেমও নিশ্চিত করতে পারেনি—এটা সত্যিই হতাশাজনক।

এই রাস্তা শুধু স্কুলের জন্য না—মডেল মসজিদে নামাজ পড়তে যাওয়া মানুষ, আশেপাশের গ্রামের সাধারণ জনগণ—সবাই এই পথ ব্যবহার করে। পাশাপাশি উপজেলা কার্যালয়ে বিভিন্ন সরকারি কাজে যাতায়াত করা সাধারণ জনগণও নিয়মিত এই রাস্তা ব্যবহার করে। কিন্তু তাদের কষ্ট, দুর্ভোগ যেন কারও চোখেই পড়ে না।

একটা প্রশ্ন থেকেই যায়—

শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ, নাকি বাস্তব জীবনেও তার প্রয়োগ থাকা উচিত?

দায়িত্বশীল মহলের দৃষ্টি আকর্ষণ করছি—
এই সমস্যার দ্রুত সমাধান হোক।
কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত সচেতনতা ও দায়িত্ববোধ আশা করাটা অযৌক্তিক না।

🔧 দোকানের জন্য একজন সৎ ও পরিশ্রমী ছেলে প্রয়োজন 🔧আমাদের মোটরসাইকেল পার্টস ও এক্সেসরিজের দোকানের জন্য একজন বিশ্বস্ত ও দায়ি...
14/04/2026

🔧 দোকানের জন্য একজন সৎ ও পরিশ্রমী ছেলে প্রয়োজন 🔧

আমাদের মোটরসাইকেল পার্টস ও এক্সেসরিজের দোকানের জন্য একজন বিশ্বস্ত ও দায়িত্বশীল ছেলে দরকার।

📌 কাজের ধরন:
✔️ কাস্টমার সামলানো
✔️ পার্টস চিনে দেওয়া (না জানলে শেখানো হবে)
✔️ দোকানের সাধারণ কাজ

📌 যোগ্যতা:
✔️ সৎ ও ভদ্র হতে হবে
✔️ কাজ শেখার আগ্রহ থাকতে হবে
✔️ দীর্ঘদিন কাজ করার মানসিকতা থাকতে হবে

📍 লোকেশন: [ ঢাকা মোড় পার্বতীপুর ]

📞 যোগাযোগ: [ 01714624804 ]

👉 পরিচিত ভালো কেউ থাকলে mention বা inbox করতে পারেন।

Address

Natun Bazar
Parbatipur
5250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Parbatipur - বিউটিফুল পার্বতীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Beautiful Parbatipur - বিউটিফুল পার্বতীপুর:

Share