Parbatipur (পার্বতীপুর)

Parbatipur (পার্বতীপুর) পার্বতীপুরের পরিবর্তনে আমরা তরুণ দৃপ্ততায় দৃঢ়

পার্বতীপুর উপজেলা
পার্বতীপুর উপজেলার আয়তন ৩৯৫.১০ বর্গ কিমি। পার্বতীপুর থানা সৃষ্টি হয় ১৮০০ সালে এবং পার্বতীপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। উপজেলা শহর ৯ টি ওয়ার্ড ও ৩৬ টি মহল্লা নিয়ে গঠিত যার আয়তন ৯.৭৩ বর্গ কিমি। এই উপজেলার প্রধান নদী চিরনল, খরখড়ি, ছোট যমুনা প্রভৃতি। ধলবাড়ি বিল এই উপজেলায় অবস্থিত। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ভারত থেকে অনেক অবাঙ্গালী মুসলমান পার্বতীপুরে এসে বসতি গড়ে তোলে

। পাকিস্থান আমলে এই জনগোষ্ঠী আধিপত্য বিস্তারে সক্ষম হয়। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় এ উপজেলার উর্দূভাষী জনগোষ্ঠী পাকসেনাদের সাথে মিলিত হয়ে প্রচুর বাঙ্গালী হত্যা করে।

বর্তমানে এই উপজেলায় প্রায় ২ লক্ষ ৭৫ হাজার লোকের বাস। মানুষের প্রধান পেশা কৃষি, ব্যবসা, শিল্প, চাকরী। প্রধান কৃষি ফসলঃ ধান, পাট, ডাল, গম, আলু, শাকসবজী, পিয়াজ, রসুন। পার্বতীপুর উপজেলার শিক্ষার হার ৩৫%। এখানে ১১ টি কলেজ, ৬০ টি উচ্চবিদ্যালয়, ৮১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৫ টি মাদ্রাসা, ১ টি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ২৪ টি স্যাটেলাইট বিদ্যালয়, ১১ টি কমিউনিটি বিদ্যালয়, ১ টি বিএড কলেজ রয়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৩২ টি গ্রামীন ক্লাব, ১ টি পাবলিক লাইব্রেরি, ১ টি মহিলা সংগঠন, ২ টি নাট্যমঞ্চ, ৭ টি নাট্যদল, ২ টি সাহিত্য সংগঠন ও ১ টি সার্কাস দল। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, এনজিও পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র, সরকারী রেলওয়ে হাসপাতাল ও স্যাটেলাইট ক্লিনিক।

পার্বতীপুর উপজেলা দিনাজপুর ৫ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত।

28/05/2026

এবারের ঈদযাত্রাটা যেমন ছিল

28/05/2026

রোস্তম নগর মসজিদে নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক

27/05/2026

আহারে ঈদ যাত্রা

উপায় বলুন
25/05/2026

উপায় বলুন

ঝড়ে লণ্ডভণ্ড
25/05/2026

ঝড়ে লণ্ডভণ্ড

পার্বতীপুর মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায়  মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে  ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পাশা...
24/05/2026

পার্বতীপুর মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পাশাপাশি রেকর্ড পরিমাণ গাঁজা, ধোলাই মদ ও নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬ কেজি গাঁজা, ২২ লিটার চোলাই মদ ও ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট। সেই সাথে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলীর নির্দেশ ও নেতৃত্বে গত ২১ মে থানার অফিসারগণ এই অভিযানে নামেন। গত ৫/ ৭ বছরের মধ্যে এই অভিযানটি শ্রেষ্ঠ অভিযান হিসেবে সচেতন মহলে প্রশংসিত হয়েছে।

তথ্য- ও ছবি- সাংবাদিক মামুনুর রশিদ বিপ্লব

শহীদ মিনার রোড
24/05/2026

শহীদ মিনার রোড

22/05/2026

ফায়ার সার্ভিস, চেনেন সবাই?

13/05/2026

কিভাবে বেঁকে গিয়ে ট্রেনটা পার্বতীপুরে ঢুকে পড়লো

পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক ঢুকতে পারবে না কেন? সূত্র-সকালের বাণীপ্রতিবেদক-সোহেল সানী
11/05/2026

পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক ঢুকতে পারবে না কেন?

সূত্র-সকালের বাণী
প্রতিবেদক-সোহেল সানী

Address

Natun Bazar
Parbatipur
5250

Alerts

Be the first to know and let us send you an email when Parbatipur (পার্বতীপুর) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share