Shaldhor Parshuram Feni শালধর পরশুরাম ফেনী

Shaldhor Parshuram Feni শালধর পরশুরাম ফেনী Parashuram,Chittagong,Bangladesh

30/10/2020

#জরুরি #ঘোষণা
আগামীকাল ৩১ অক্টোবর রোজ শনিবার সকাল ৭.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত(কম বেশি হতে পারে) পরশুরাম উপজেলা সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

20/10/2020

২১/১০/২০২০তারিখ সকাল ৭:০০ ঘটিকা হতে বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত রাজসপুর, মালীপাথর, পাগলীরকুল, ধনীকুন্ডা,শালধর, শ্রীপুর, চন্দনা, পালপাড়া,নোয়াপুর সহ সকল গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

28/02/2020
09/08/2019

মাদরাসা ছাত্র →নাদিমুল আবরার #গুগলের ইঞ্জিনিয়ার... 😍
নাদিমুল আবরার গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি আছেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে । বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মেধাবী প্রকৌশলীদের মাঝ থেকে লন্ডনে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষার মাধ্যমে গুগল তাকে নির্বাচন করেছে।
নাদিম এবছর বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং থেকে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করেছেন। পাশ করার সাথে সাথে সিংগাপুরের একটি কোম্পানি ও গুগল থেকে তার চাকুরীর অফার আসে। এবং তিনি গুগলকেই বেছে নেয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দাদার বাড়ী হলেও ফেনীর আলো বাতাসে বেড়ে উঠেছেন। পড়াশোনা করেছেন ফেনীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসাতে । দাখিল পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে কলেজ কৃতিত্বের সাথে জীবন পার করেন। মাদ্রাসায় পড়া কালীন সময়েই গণিত ও বিজ্ঞানের তুখোড় ছাত্র হিসেবে তার নাম ছাত্র-শিক্ষকদের মাঝে ছড়িয়ে পড়ে। পাশাপাশি আরবি বিষয় অর্থাৎ ইসলামিক বিষয় গুলোতে রয়েছে সমান দক্ষতা। ফালাহিয়াতে পড়াকালীন সময় তিনি গনিত অলিম্পিয়াডের অঞ্চল ভিত্তিক চ্যাম্পিয়ন হন। পরবর্তিতে কলেজে পড়া অবস্থায় তিনি হন বাংলাদেশের সেরা। গনিত অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তার নাম সারাদেশে ছড়িয়ে পড়ে, এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একজন প্রশিক্ষক হিসেবে কাজ করেন। বুয়েটে গিয়ে তার কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি ঝোঁক বাড়ে। ইনফরমেটিকস অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্টে তিনি কৃতিত্ব প্রদর্শন করে। ছোট বেলা থেকে তার লক্ষ ছিল জীবনে অনেক দূর যেতে হবে। সেই অনুযায়ি নিজেকে গড়ে তোলেন, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের পরেই তিনি আজকের এই সফলতা বয়ে আনেন।

নাদিমুল আবরারের দাদা ছিলেন ফেনী অঞ্চলের কিংবদন্তি আধ্যাত্মিক সাধক ও পীর প্রফেসর নূরুল আবছার। তার চাচারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রশীদ আল ফারুকী (খাইরুল বশর), ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এনাম উল হক, সাংবাদিক আক্তার উন নবী ও ডা. নুর মোহাম্মদ। তার বাবা জনাব আব্দুল কাদের, বর্তমানে কুমিল্লা বার্ড-এর পরিচালক।

23/07/2019

ইয়াছিনের জানাযা সময় পরিবর্তন করে বিকাল ৫ঃ৩০ মিনিটে রাজষপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে।

পরশুরামের শালধর গ্রামের মূহুরী নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে লাশ নদীত...
29/08/2016

পরশুরামের শালধর গ্রামের মূহুরী নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে লাশ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান,দুপুর ১ টার দিকে উত্তর শালধর ব্রীজের পাশে মূহুরী নদীতে ভেসে আসা লাশটি ঝোপের সাথে আটকে যায়।স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পরশুরাম থানা পুলিশকে খবর দেয়।তারা লাশটি উদ্ধার করে নিয়ে যায়।বেশ কয়েকদিন পানিতে থাকায় লাশটির শরীরের অধিকাংশ অংশই পঁচে গেছে।
পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান,বন্যার পানিতে লাশটি ভেসে এসেছে।লাশের ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এটি কোন ভারতীয় নাগরিকের লাশ বলে তার ধারনা।
M.A Hasan

Address

Parashuram
3940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaldhor Parshuram Feni শালধর পরশুরাম ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share