10/09/2023
বাংলাদেশের একটা পদ্মা সেতু আছে….
আমাদের একটা স্যাটেলাইট আছে…
আমাদের একটা সাবমেরিন আছে…
আমাদের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে…
আমাদের মেট্রোরেল আছে…
আমাদের পাতাল রেল হচ্ছে…
আমাদের ট্যানেল আছে…
আমাদের উড়াল সড়ক/সেতু আছে…
আমরা জলে/স্থলে দেশের আয়তন বাড়িয়েছি…
আমরা শত্রু/মিত্র ভাগ করতে শিখেছি…
সিটি করপোরেশন হতে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা এমনকি ইউনিয়ন পরিষদ গ্রাম পর্যায়ে ফোরলেন এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার দেখছি এই ২০২৩ সালে এসে..
সামনে বাস্তবায়ন হতে যাচ্ছে আরো আরো অনেক মেগা প্রজেক্ট..
সত্য বলতে কি এই কাজগুলো কিন্তু স্বাধীনতার পরের কোন সরকারই বাস্তবায়ন করার সাহস কিংবা শক্তি দেখায়নি কিন্তু এগুলো বাস্তবায়ন করেছে বর্তমান সরকার।
একটি এলাকার সামাজিক আর্থিক ও জীবনমানকে এগিয়ে নিতে গেলে যোগাযোগ ব্যাবস্থার উন্নতি করা সবার আগে প্রয়োজন।
কিন্তু বৃহত্তর পাঁচবিবি জনপদবাসী কি পেলো ?
★সব ট্রেন নয় অন্তত রুপসা-সীমান্ত, নীলসাগর, চিলাহাটির স্টপেজের জন্য আন্দোলন করেছে পাঁচবিবিবাসী।
★ প্লাটফর্ম উচু ও বর্ধিত করার দাবি দীর্ঘদিনের।
★ছাউনি ছোট হওয়ায় রোদ বৃষ্টিতে সমস্যা হয়।
★স্টেশনে বসার পর্যাপ্ত যায়গা নাই, কম্পিউটারে টিকিট বিক্রয় সিস্টেম নাই।
তবে দুইজন এমপি ও মেয়র রেলমন্ত্রীর নিকট এ বিষয়ে কথা বলেছেন তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যতটুকু বুঝলাম রেলমন্ত্রী আমাদের পাত্তাই দেয়না।
ওনার এলাকার ট্রেন আমাদের বুকের উপর দিয়ে যায় আর আমাদেরকেই উনি খিয়াড়া পায়ে আর পাত্তা দেয়না।
পাঁচবিবির জনপ্রতিনিধিরা একটু সাহস নিয়ে এগুলেই রেলমন্ত্রী কাজ করে হুস পাবে না।
এদিকে,
★একটি বড় বাস স্ট্যান্ড দরকার পাঁচবিবিতে।
★পাঁচবিবি টু মোকামতলা ফোরলেন অতি প্রয়োজন।
★পাঁচবিবি টু গাইবান্ধা বালাসী ফেরিঘাট সড়কটির ২৪ ফিট প্রশস্ত করণসহ আন্তঃজেলা যোগাযোগ বৃদ্ধি করা প্রয়োজন।
এগুলো আমরা পাবো কি?
পাঁচবিবিবাসীর মন্তব্য কামনা করছি। ধন্যবাদ।