23/04/2025
সাবধান!! Call spoofing এর শিকার হতে পারেন আপনিও!!
ধরেন, আপনার বাবা,মা,ভাই,বোন, প্রিয়তম বা প্রিয়তমা হঠাৎ কল দিয়ে আপনাকে বললো "আমি খুব বড় বিপদে পড়েছি, এই মূহুর্তে হাজার খানেক টাকা পাঠাও!!" অর্থের সংখ্যাটা আরও বেশি হতেও পারে।
আবার ধরেন, আপনার আপন মানুষের ফোন নাম্বার থেকে কল এলো, "আপনার ছেলে আমাদের কাছে বন্দী আছে, আপনার ছেলেকে সহীহ সালামত পেতে চাইলে এই নাম্বারে ২ লক্ষ টাকা পাঠান অথবা টাকা নিয়ে মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের পাশে আসুন!"
কিছুই বুঝলেন না, তাই তো?
কেউ কেউ আবার ধরে ফেলেছে আমি এখানে কিসের কথা বলতে চাচ্ছি।
কথা বলবো Call Spoofing নিয়ে!
▫️Call Spoofing কি?
→ এটি এমন এক প্রক্রিয়া যেখানে তৃতীয় ব্যক্তি আপনার ফোন হাতে না নিয়েই আপনার ফোন নাম্বার থেকে অন্য কাউকে কল করতে পারবে।
▫️Call Spoofing কিভাবে কাজ করে?
→ এটি মূলত VoIP ( Voice over internet protocol ) দ্বারা পরিচালিত হয়ে থাকে। আমরা সাধারণত টাওয়ার ব্যবহার করে কল দিয়ে থাকি আর VoIP সিস্টেম ইন্টারনেট ব্যবহার করে কল দিয়ে থাকে। অনেকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার কলের প্রসেসকে VoIP সিস্টেমের অন্তর্ভুক্ত মনে করে থাকলে ভুল করবেন। VoIP সিস্টেমে একজন ইন্টারনেট ব্যবহার করে কথা বলে টাওয়ার ব্যবহার করে কথা বলা আরেকজনের সঙ্গে। VoIP কলের সুবিধা হলো এখানে কলার ইচ্ছামত যে কোন একটি নাম্বার সেট করে কল করতে পারে, কিন্তু সেটা বেআইনি। তারা SIP প্রটোকলের মাধ্যমে নিজের একটি প্রোভাইডার স্টেশন তৈরি করে, সেখান থেকে ইচ্ছেমতো যেকোনো নাম্বার সেট করে যেকোনো কাউকে কল দেওয়া যায়।
যেমন: আপনার বাবার নাম্বার সেট করে কেউ কল দিল এবং আপনার ফোনে সে কলটি আসলো, আপনার বাবার নাম্বার থেকে ফোন এসেছে, তারমানে ফোনটা আপনার বাবা-ই করেছেন বলে আপনি মনে করবেন। কিন্তু আসলে তৃতীয় ব্যক্তি ফোনটি করেছে।
এভাবে বিপদের কথা বলে বিভিন্ন স্ক্যা'মার হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
এটা শুধু কলেই সীমাবদ্ধ নয়, এসএমএস কিংবা মেইল স্পুফিংও রয়েছে।
তাই নিজে সতর্ক হোন এবং অন্যকেও সতর্ক করুন।