Warriors of july Panchagarh

Warriors of july Panchagarh ২৪ জুলাই গণঅভ্যুত্থানের যারা অগ্রগামী যুদ্ধহত পরিবারের একমাত্র সংগঠন।

ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড় জেলা কমিটি কে মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ এমপি মহোদয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা...
22/03/2026

ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড় জেলা কমিটি কে মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ এমপি মহোদয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সম্মানে ইফতার ও ঈদ উপহার প্রদান করেন ফরহাদ হোসেন আজাদ এমপিপঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জুলাই ...
22/03/2026

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সম্মানে ইফতার ও ঈদ উপহার প্রদান করেন ফরহাদ হোসেন আজাদ এমপি

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের সাহসী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারগুলোর অবদান চিরস্মরণীয়। তাদের ত্যাগের বিনিময়ে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি সবসময় এসব পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

শেষে উপস্থিত সবার মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

অভিনন্দন মাননীয় সংসদ সদস্য বৃন্দ্র।পঞ্চগড় -০১ আসন এবং পঞ্চগড় -০২ ব্যারিষ্টার মোহাম্মদ নওশাদ জামিরমোঃ ফরহাদ হোসেন আজাদবাং...
13/02/2026

অভিনন্দন
মাননীয় সংসদ সদস্য বৃন্দ্র।
পঞ্চগড় -০১ আসন এবং পঞ্চগড় -০২
ব্যারিষ্টার মোহাম্মদ নওশাদ জামির
মোঃ ফরহাদ হোসেন আজাদ
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির বিজয়ী মাননীয় সংসদ সদস্য।

ওয়ারিয়র্স অফ জুলাই,পঞ্চগড় জেলা শাখার গণভোটে হ্যা এর পক্ষে নির্বাচনি প্রচারণা এবং নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ এবং নির্ব...
01/02/2026

ওয়ারিয়র্স অফ জুলাই,পঞ্চগড় জেলা শাখার গণভোটে হ্যা এর পক্ষে নির্বাচনি প্রচারণা এবং নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ এবং নির্বাচনে গণভোট হ্যা এর পক্ষে এজেন্ট ব্যবস্থাপণা সংক্রান্ত প্রস্তুতি সিদ্ধান্তের খসড়া।

প্রেস রিলিজ,ঐতিহাসিক গণভোটে ‘হ্যাঁ’ বলার ডাক ওয়ারিয়র্স অফ জুলাই,পঞ্চগড় জেলা শাখার।‎তারিখ: ০২-০২-২০২৬ খ্রীস্টাব্দ।‎স্থান:...
01/02/2026

প্রেস রিলিজ,
ঐতিহাসিক গণভোটে ‘হ্যাঁ’ বলার ডাক ওয়ারিয়র্স অফ জুলাই,পঞ্চগড় জেলা শাখার।

‎তারিখ: ০২-০২-২০২৬ খ্রীস্টাব্দ।
‎স্থান: পঞ্চগড়

‎গণভোটে ‘হ্যাঁ’ মানেই জনগণের শক্তি, ‘না’ মানেই স্থবিরতা — ওয়ারিয়র্স অফ জুলাই, পঞ্চগড় জেলা শাখা

‎আসন্ন গণভোট কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি জনগণের ক্ষমতা পুনরুদ্ধারের লড়াই। এই ভোট জনগণ বনাম স্থবিরতা, পরিবর্তন বনাম পশ্চাৎপদতার স্পষ্ট বিভাজন তৈরি করেছে।

‎ওয়ারিয়র্স অফ জুলাই, পঞ্চগড় জেলা শাখা দৃঢ়ভাবে ঘোষণা করছে—গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া ছাড়া জনগণের সামনে কোনো দায়িত্বশীল বিকল্প নেই। ‘হ্যাঁ’ মানে সংস্কার, ‘হ্যাঁ’ মানে ন্যায়, ‘হ্যাঁ’ মানে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া।

‎যারা ‘হ্যাঁ’-এর বিরোধিতা করছে, তারা মূলত জনগণের সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে দুর্বল করতে চায়। ইতিহাস সাক্ষী—যেখানে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, সেখানেই পরিবর্তন এসেছে।

‎অতএব, পঞ্চগড় জেলার আপসহীন ও সচেতন জনগণের প্রতি আমাদের আহ্বান—গণভোটে নির্ভীকভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিন এবং জনগণের শক্তিকে বিজয়ী করুন।

‎বার্তা প্রেরক —
‎মোঃ মিঠুন ইসলাম
‎সদস্য সচিব
‎ওয়ারিয়র্স অফ জুলাই
‎পঞ্চগড় জেলা শাখা
‎01737-749207

ওয়ারিয়র্স অফ জুলাই,পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ রানা,আইনিউজ বিডি ডট কম ও সাপ্তাহিক দেশ গ্রাম পত্রিকা...
01/02/2026

ওয়ারিয়র্স অফ জুলাই,পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ রানা,
আইনিউজ বিডি ডট কম ও সাপ্তাহিক দেশ গ্রাম পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
বস্তুনিষ্ঠ গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে উঠুন।
Md Abdullah Al Masud এর সর্বাঙ্গিন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
শুভকামনায়,
ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড় জেলা পরিবার।

বাংলাদেশের সাবেক ০৩ বারের প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী,আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ...
30/12/2025

বাংলাদেশের সাবেক ০৩ বারের প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী,আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে।

মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।
16/12/2025

মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।

মোঃ হালিম ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড় জেলা শাখার কেউ না।তাকে যে নামে এড্রেস করে চিঠিটি দেওয়া হয়েছে,মোঃ হালিম এই সংগঠনের কো...
13/12/2025

মোঃ হালিম ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড় জেলা শাখার কেউ না।
তাকে যে নামে এড্রেস করে চিঠিটি দেওয়া হয়েছে,মোঃ হালিম এই সংগঠনের কোন দায়িত্বে নেই।

মোঃ হালিম ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড় জেলা শাখা থেকে পদত্যাগ করেছেন,এবং তার পদত্যাগ গৃহীত করা হয়েছে।
13/12/2025

মোঃ হালিম ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড় জেলা শাখা থেকে পদত্যাগ করেছেন,এবং তার পদত্যাগ গৃহীত করা হয়েছে।

জুলাই যোদ্ধা মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদপঞ্চগড় প্রতিনিধি:জুলাই আন্দোলনে আহত পঞ্চগড়ের আব্দুল্লাহ আল মাসুদের বিরু...
06/12/2025

জুলাই যোদ্ধা মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

পঞ্চগড় প্রতিনিধি:
জুলাই আন্দোলনে আহত পঞ্চগড়ের আব্দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও যাচাইবাছাইহীন’ অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়’ নামে আহত জুলাই যোদ্ধাদের সংগঠন।
শনিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ প্রতিবাদ করা হয়। প্রতিবাদ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়ের সদস্য সচিব মিঠুন ইসলাম
বিবৃতিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর সংগঠনের একটি গুরুত্বপূর্ণ আয়োজনকে কেন্দ্র করে সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মাসুদকে জড়িয়ে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এতে শুধু ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং সমগ্র ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের উদ্যোগ, ঐক্য ও সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
সংগঠনটির দাবি- শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সহায়তায় সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে আসছে। সেই কার্যক্রম দুর্বল করতে সরকারি বরাদ্দকৃত চাল উত্তোলনের টাকার বিষয়টি নিয়ে মনগড়া গল্প বানিয়ে ভুল ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে। অথচ এ উত্তোলন ও ব্যয়ের প্রতিটি ধাপ সংগঠনের সর্বোচ্চ পাঁচ সদস্যের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে।
ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়ের সদস্য সচিব মিঠুন ইসলাম বলেন, একজনকে লক্ষ্য করে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও হেনস্তা করা হচ্ছে। সংগঠনের হিসাব সাংগঠনিক নিয়মে পরিচালিত হয়- এটি ব্যক্তিগত জবাবদিহিতার বিষয় নয়। যাচাই না করে যেসবসব ছড়ানো হয়েছে, তা সরাসরি সম্মানহানির শামিল।
তিনি আরও বলেন, এই ধরনের অপপ্রচার শুধু একজন মানুষের বিরুদ্ধে নয়- বরং শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের স্বার্থে সংগঠনের চলমান কাজের বিরোধিতা।
বিবৃতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে গণমাধ্যমকর্মী, প্রশাসন ও দেশপ্রেমিক সচেতন মহলের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়- মিথ্যা ও বানোয়াট প্রচারণা রুখে দাঁড়ানো সময়ের দাবি।
জানা গেছে, আব্দুল্লাহ আল মাসুদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের পানিডুবি এলাকায়। গতবছরের ১৬ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের হামলায় আহত হন তিনি। এছাড়া রংপুরের শহীদ আবু সাঈদ হত্যা মামলার স্বাক্ষীও তিনি।

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Warriors of july Panchagarh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Warriors of july Panchagarh:

Share