নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি , পঞ্চগড়

  • Home
  • Bangladesh
  • Panchagarh
  • নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি , পঞ্চগড়

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি , পঞ্চগড় নির্বাহী প্রকৌশলীর দপ্তর, নেসকো পিএলসি/ পিডিবি পঞ্চগড় দপ্তর কর্তৃক পঞ্চগড় সদর ও তেতুলিয়া থানায় বিদ্যুৎ সরবরাহ (জরুরি সেবা) করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপকল্প – ২০২১ এর আওতায় “ঘরে ঘরে বিদ্যুৎ ও “সবার জন্য বিদ্যুৎ” এর লক্ষ্য মাত্রা ধার্য করা হয়েছে। এর ধারাবাহিকতায় বিদ্যুৎ খাতের পুনর্বিন্যাস, পুনঃগঠন ও ব্যবস্থাপনার উন্নয়ন সাধনের মাধ্যমে জেনারেশন, ট্রান্সমিশন ও বিতরণ ক্ষেত্রের জবাবদিহিতা ও উন্নততর সেবা নিশ্চিত করতে ১ লা অক্টোবর, ২০১৬ সাল থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সকল সম্পদ ও দায়-দায়িত্ব গ্রহণ করে নর্দা

ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। প্রচলিত আইন কাঠামোর মধ্যে নেসকো পিএলসি এর সামগ্রিক পরিচালনার জন্য চূড়ান্ত কর্তৃপক্ষ হলো পরিচালনা পর্ষদ। সরকার কর্তৃক মনোনীত পরিচালক দ্বারা বোর্ড গঠিত। পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুযায়ী, নেসকো পিএলসি এর কৌশলগত কার্যক্রম একটি ব্যবস্থাপনা দল দ্বারা পরিচালিত হয় যার প্রধান হলেন ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকগণ।



নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর একটি প্রতিষ্ঠান। নেসকো পিএলসি উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলার আওতাধীন ৩৯ টি উপজেলা শহর ও শহরাঞ্চলের গ্রাহকগণকে ৫৫ টি বিক্রয় ও বিতরণ বিভাগ/ বিদ্যুৎ সরবরাহ ইউনিট এর মাধ্যমে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ, অধিকতর ভাল গ্রাহক সেবা প্রদান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

01/10/2024

Job Opportunity

20/09/2024

******* বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি *******
------------------------------------------------------

আসসালামু আলাইকুম মহোদয়,

পিজিসিবি কর্তৃক ঠাকুরগাঁও গ্রীডের আপগ্রেডেশন কাজের জন্য ঠাকুরগাঁও-পঞ্চগড় ১৩২ কেভি লাইন সাটডাউন থাকবে বিধায় পঞ্চগড় গ্রীডের আওতাধীন নেসকো(পিডিবি) এর সকল এলাকা আগামীকাল ২১/০৯/২০২৪ তারিখ রোজ শনিবার সকাল ৭ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত। উন্নয়ন মূলক কাজের স্বার্থে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।

ধন্যবাদ।

18/09/2024
নেসকো'র যেকোন গ্রাহকের পোষ্টপেইড বিল এই লিংক থেকে দেখা যাবে এবং ডাউনলোড করে প্রিন্ট করা যাবেঃ
15/09/2024

নেসকো'র যেকোন গ্রাহকের পোষ্টপেইড বিল এই লিংক থেকে দেখা যাবে এবং ডাউনলোড করে প্রিন্ট করা যাবেঃ

"বিদ্যুৎ কারা, কোথায় থেকে, কিভাবে আমার বাসার সুইচ পর্যন্ত পৌঁছে দিল?"হিজিবিজি কঠিন প্রকৌশল বিদ্যা বাদই দিলাম। সাধারণ কমন...
14/09/2024

"বিদ্যুৎ কারা, কোথায় থেকে, কিভাবে আমার বাসার সুইচ পর্যন্ত পৌঁছে দিল?"

হিজিবিজি কঠিন প্রকৌশল বিদ্যা বাদই দিলাম। সাধারণ কমন সেন্স বলে কোন কিছু প্রোডাকশন এর জন্য দরকার প্রোডাকশন হাউজ। বিদ্যুৎ এর প্রোডাকশন হাউজ হল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। একটু টেকনিক্যাল ভাষায় বললে পাওয়ার প্লান্ট। লিচু উৎপাদন এর জন্য যেমন একটি বাগান দরকার তেমনি বিদ্যুৎ উৎপাদনের বাগান হল পাওয়ার প্লান্ট। যেমনঃ BPDB, EGCB, RPCL, APSCL, B-R Power generation, NWPGCL

এখন, আপনার লিচু বাগানের নিশ্চয়ই নিরাপত্তা দরকার। নাহলে চোর কুদ্দুস আলী আপনার লিচু বাগানের সব লিচু নিজের পেটে চালান করে দিবে। তাই দরকার একজন মালির বা নিরাপত্তা প্রহরীর। একইভাবে সাবস্টেশনের নিরাপত্তা প্রহরীরা হল সার্কিট ব্রেকার, আইসোলেটর, অটো-রিক্লোজার।

এবার ধরুন, আপনি ১০০০ লিচু দিনাজপুর থেকে ঢাকা পাঠাবেন। প্রথমে তাদের পিক আপ ভ্যান এ তুলে দেয়া হয়। তারপর সেই ভ্যান হাইওয়ে - সাবওয়ে বিভিন্ন রোড পার হয়ে ফলের আরতদারদের কাছে পৌছে।

আরেকটা বিষয়, সবগুলা লিচু কিন্তু পৌছাতে পারেনা। কিছু আবার পথে পচে যায়। তারপর সেখান থেকে ছড়িয়ে পড়ে মার্কেটে এবং ভোক্তাদের কাছে।

এখানে ভ্যান হল ট্রান্সমিশন লাইন এবং আরত হল রিসিভিং স্টেশন। কিছু লিচু পথের মধ্যে পচে যাওয়ার ব্যাপারটা হল সিস্টেম লস। অর্থাৎ, পাওয়ার প্রোডাকশন কোম্পানি থেকে রিসিভিং স্টেশন পর্যন্ত ট্রান্সমিশন লাইন থাকে। যেটাকে প্রাইমারি ট্রান্সমিশন লাইন / গ্রিড লাইন বলে।

গ্রিড লাইনে ভয়াবহ ভোল্টেজ থাকে। যেমন হাই ওয়ে রোডে চলার সময় গাড়ির প্রচুর স্পিড/পটেনশিয়াল থাকে। এই ভোল্টেজ ১১০, ১৩২, ২২০, ২৩০, ৪০০ কেভি পর্যন্ত হয়ে থাকে। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম।

পরবর্তী অংশে বলা হল, আরত থেকে লিচুগুলো মার্কেট এর বিক্রেতাদের / ডিস্ট্রিবিউটরদের কাছে পৌছে যায়। এটাকে একটু ব্যাখ্যা করি। রিসিভিং স্টেশান যখন রিসিভ করল তখন তাদের দায়িত্ব হল সেগুলা বিভিন্ন সাবস্টেশন / ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর কাছে পৌছে দেয়া।

এখন যে ট্রান্সমিশন লাইন দিয়ে বিদ্যুৎ সাবস্টেশান / ডিস্ট্রিবিউশান কোম্পানির কাছে যাবে সেটাকে সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন বলে। PGCB ( Power Grid Company of BD) এই কাজটাই করে। গ্রিড ভোল্টেজ রিসিভ করে তা সেকেন্ডারি টান্সমিশান লাইন দিয়ে ডিস্ট্রিবিউটরদের কাছে পৌছে দেয়।
এবার আসি গল্পের শেষ ধাপে।

সেখানে বলা আছে, বিক্রেতা/ডিস্ট্রিবিউটরদের থেকে ভোক্তাদের কাছে লিচু পৌছে দেয়া হয়। অর্থাৎ, সাবস্টেশান / পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি গুলা ভোল্টেজকে সহনীয় মাত্রায় এনে তাদের ভোক্তাদের কাছে পৌছে দেয়। DESCO ( Dhaka Electric Supply Company Ltd), DPDC, NESCO, PDB (Distribution) এই কাজটা করে।

ধন্যবাদ

10/09/2024

এ ঘটনায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পঞ্চগড় কার্যালয়ের সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বাদ.....

যান্ত্রিক ত্রুটির কারনে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে, ফলে অধিক হ...
10/09/2024

যান্ত্রিক ত্রুটির কারনে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে, ফলে অধিক হারে লোডশেডিং হচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে সম্মানিত গ্রাহকগনকে ধৈর্য ধারনের জন্য অনুরোধ জানানো হচ্ছে। অনুরোধক্রমে: কর্তৃপক্ষ

জাতীয় গ্যাস গ্রিডের আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায়  জরুরী রক্ষণাবেক্ষণের কারণে মহেশখ...
10/07/2024

জাতীয় গ্যাস গ্রিডের আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরী রক্ষণাবেক্ষণের কারণে মহেশখালি ভাসমান এলএনজি টার্মিনাল হতে এলএনজি সরবরাহ কমে গেছে। ফলে তিতাস ও বাখরাবাদ এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত ।

- পেট্রোবাংলা

Job-Opportunity for the post of Executive Director (Operation)
10/07/2024

Job-Opportunity for the post of Executive Director (Operation)

Address

Uttor Mithapukur, Tetulia Bus Stand
Panchagarh
5000

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801788044932

Alerts

Be the first to know and let us send you an email when নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি , পঞ্চগড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি , পঞ্চগড়:

Share