16/08/2020
মহাপরিদর্শক নিবন্ধন মহোদয় এর নির্দেশনায়, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, #উলিপুর_কুড়িগ্রাম এর আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল উলিপুর অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত, জাতির জনকের লিখিত 'অসমাপ্ত আত্মজীবনী' ও পবিত্র কোরআন বিতরণ, সেবাপ্রার্থীদের মাঝে বৃক্ষের চারা এবং প্রায় ১৫০ জন এতিম ও দুঃস্থ বাচ্চাদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।