ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড় জোনাল অফিস।

  • Home
  • Bangladesh
  • Panchagarh
  • ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড় জোনাল অফিস।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড় জোনাল অফিস। সদস্য সেবা বিভাগ/ অভিযোগ কেন্দ্র

22/02/2022
08/09/2021

সাবস্টেশন vs শাস্তিস্টেশন

প্রিয় বন্ধুগণ, করোনা মহামারিতে জরুরী বিদ্যুৎ সেবায় নিয়োজিত থেকে এখনো সুস্থ আছি। তার জন্য আল্লাহর কাছে লাখো-কোটি শুকরিয়া। যারা আক্রান্ত বা অসুস্থ আছেন ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

আজ খুবই গুরুত্বপূর্ণ এবং সমাধান না হওয়া একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ৮০ টি পবিসের আওতায় অনেক আউটডোর এবং ইনডোর সাবষ্টেশন আছে। ইনডোর সাবস্টেশন বেশ চাকচিক্য এবং সুবিধা সম্বলিত হলেও আউটডোর সাবস্টেশন আজও পড়ে রয়েছে মান্ধাতার আমলে। সমগ্র বাংলাদেশে কিছু অফিস ব্যতিত মোটামুটি সব আউটডোর সাবষ্টেশনে অবস্থান করা কতটা কষ্টের এবং ঝুকিপূর্ণ সেটা সকলেই অবগত আছি।

কিছু বিষয় উল্লেখ করছি— আউটডোর সাবস্টেশনে ডিউটিপ্রাপ্ত ব্যক্তির জন্য চারটি বাশের উপর টিন দিয়ে একটি ঘর তৈরি করে দেয়া হয়, যার টয়লেট থাকে বাইরে। কোনো আউটডোরের টয়লেটে টিন আছে, আবার কোথাও নেই। মজার বিষয়— সব আউটোডোরে একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে সব টয়লেটের দরজা সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা।

এছাড়া— সাধারণ বৃষ্টিতেই ঘরে পানি প্রবেশ করে, সামান্য ঝড়ো বাতাসে টিন ধরে বসে থাকতে হয় যাতে উড়ে না যায়, আর বজ্রপাতের সময়কার আতঙ্ক আমাদের নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। এর সাথে আছে সাপের উপদ্রব। সকল সাবষ্টেশন এর আশেপাশের আগাছা পরিস্কার করার ব্যাপারে অফিস কতৃপক্ষ বরাবরই উদাসিন। আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা। অধিকাংশ সাবষ্টেশন গুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থার তোয়াক্কাই করে না কতৃপক্ষ। অথচ সাবস্টেশনের মত স্থাপনার জন্য এটা যে কতটা ঝুকিপূর্ণ তা আমরা সবাই অবগত আছি।

এতো কষ্টের মাঝের সস্তি কিন্তু একটাই, আমরা ISO সার্টিফাইড।

যাইহোক, আমরা এই বিষয় গুলো যথাযথ কতৃপক্ষের দৃষ্টিতে আনতে চাই। যার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের সাথে আপনার সাবস্টেশনের নিচের তথ্য বা সমস্যাগুলো শেয়ার করুন।

১) পবিস এবং সাবস্টেশনের নাম।

২) সাবষ্টেশন এর ঘর এবং টয়লেটের ছবি।

৩) সাবষ্টেশন এর আশেপাশে আগাছা থাকলে তার ছবি।

৪) আপনার সাবষ্টেশন এ অগ্নি নির্বাপক ব্যবস্থা/নিরাপত্তা ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা এর ব্যবস্থা থাকলে তার ছবি।

৫) উল্লেখযোগ্য আর কোনো সমস্যা থাকলে তার বিবরণ।

শুধুমাত্র আপনাদের সহযোগিতা অনেক সমস্যার সমাধান নিয়ে আসতে পারে। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করছি।

Founder & Chief
P.B.S Activities

22/05/2021
20/03/2021

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও বিদ্যুৎ সংযোগ গ্রহণের আহ্বান

Address

তেঁতুলিয়া রোড পঞ্চগড়
Panchagarh
5000

Alerts

Be the first to know and let us send you an email when ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড় জোনাল অফিস। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড় জোনাল অফিস।:

Share