12/05/2026
গতকাল ১১ মে ২০২৬ তারিখে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এ ASSET প্রকল্পের আওতায় “কারিগরি শিক্ষার সচেতনতামূলক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কারিগরি শিক্ষার গুরুত্ব, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, যুগোপযোগী দক্ষতা অর্জন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান যুগে দক্ষ ও আত্মনির্ভরশীল মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে বক্তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোহেল সুলতান জুলকার নাইন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), পঞ্চগড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সামসুজ্জামান বিপ্লব, অধ্যক্ষ, রেইনবো পলিটেকনিক ইন্সটিটিউট, পঞ্চগড়; জনাব মোঃ জহিরুল ইসলাম, এবং অধ্যক্ষ, হিমালয় পলিটেকনিক ইন্সটিটিউট, পঞ্চগড়।
আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মেহেদী হাসান খান বাবলা, স্বত্বাধিকারী, সেন্ট্রাল প্লাজা, পঞ্চগড়; জনাব মোঃ হেলাল উদ্দিন, অধ্যক্ষ, দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, দেবীগঞ্জ, পঞ্চগড় এবং জনাব গৌরাঙ্গ নাথ রায়, চীফ ইন্সট্রাক্টর, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পঞ্চগড়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মতিন ডালি, অধ্যক্ষ, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পঞ্চগড়। অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনা করেন জনাব মুক্তি রানি পাল, ইন্সট্রাক্টর, এ্যাপারেল এন্ড মেনুফ্যাকচারিং বেসিকস।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষায়ও পারদর্শী হতে হবে। কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও কর্মদক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় আরও বেশি আগ্রহী করে তুলতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অন্যান্য শিক্ষা কর্মকর্তাগণ কারিগরি শিক্ষার গুরুত্ব, যুগোপযোগী দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। কর্মশালায় জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।