কত প্রশ্ন জাগে মনে ?

কত প্রশ্ন জাগে মনে ? পেজ ম্যানেজারঃ সারজেল হোসেন
http://www.facebook.com/sarjel.hossain

হাজার হাজার বছর আগে মানুষ কেবল ভাবতো আর মনের অজান্তে প্রশ্ন করতো । এই পৃথিবীর সকল বিষয় নিয়ে মানুষের প্রশ্নের কৌতূহলের কোনো শেষ ছিল না । কিন্তু কোনো সদুত্তর তারা খুঁজে পেত না কিংবা তারা নিজেরাও দিতে পারতো না । সময়ের পরিবর্তনে আর সভ্যতার ক্রমবিকাশে মানুষ তার ছিন্তা-ধারার বিকাশ ঘটিয়েছে । বিজ্ঞানের উন্নতিতে আজ মানুষ অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে ।

বিজ্ঞান আর গবেষণার বদৌলতে পুরো পৃথিবী মানুষের হাতে

র মুঠোয় । জোছনা কেন আলো ছরায়, আমাদের কেন খিধে পায়, দিনের পরে কেন রাত আসে, কেন বৃষ্টি হয়, আমরা কেন বুড়ো হই, পৃথিবী কেন ঘুরছে-এসব হাজার প্রশ্নের সঠিক সমাধান এখন আমাদের হাতের মুঠোয় ।

বিজ্ঞানের এসব সঠিক ব্যাখ্যা ও বিশ্লেষণ আমাদের জানা একান্ত প্রয়োজন । এতে করে আমাদের জ্ঞানের বিকাশ ঘটবে , আমাদের দৈনন্দিন চিন্তা –ধারার উৎকর্ষ সাধিত হবে । সেই সাথে আমাদের বিদ্যা –বুদ্ধি ও চেতনার বিকাশ ঘটবে । এ জন্য এ ধরনের জ্ঞান অর্জন আমাদের বিশেষ প্রয়োজনীয় ।

এ রকম একটি পেজ খোলার ইচ্ছে পোষণ করছিলাম দীর্ঘদিন যাবৎ । অবশেষে এ রকম একটি বিজ্ঞান বিষয়ক শিক্ষণীয় পেজ খুললাম । আশা করি পেজটি পাঠক প্রিয়তা পাবে এ বিশ্বাস পোষণ করছি ।

ණණණ[সারজেল হোসেন]ණණණ

দীর্ঘ সময় পানিতে গোসল বা সাঁতার কাটলে হাত-পায়ের ত্বক কুঁচকে যায় কেন? 🏊‍♀️🏊💦-গবেষণায় দেখা গেছে, এটি মূলত আমাদের স্নায়...
23/06/2025

দীর্ঘ সময় পানিতে গোসল বা সাঁতার কাটলে হাত-পায়ের ত্বক কুঁচকে যায় কেন? 🏊‍♀️🏊💦

-গবেষণায় দেখা গেছে, এটি মূলত আমাদের স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া।পানিতে থাকার সময় শরীর আমাদের আঙুলের ত্বককে কুঁচকে ফেলে, যাতে হাত ও পা ভিজে থাকা অবস্থায়ও ভালোভাবে কিছু ধরতে পারে। এটি প্রকৃতির একটি চমৎকার ব্যবস্থা, যা আমাদের পূর্বপুরুষদের জন্য ভেজা পরিবেশে টিকে থাকার সুবিধা দিয়েছিল।
তাই, পরের বার যদি দেখেন যে দীর্ঘ সময় গোসল বা সাঁতার কাটার পর ত্বক কুঁচকে গেছে, চিন্তার কিছু নেই! এটা আপনার শরীরের বুদ্ধিমান প্রতিক্রিয়ারই একটি অংশ।

আয়নায় আলো পড়লে চকচক করে, অথচ দেয়ালে করে না কেন ?-আয়নায় আলো চকচক করে। কারণ, আয়নার তল মসৃণ। মসৃণ তলে আলো সহজে প্রতিফলিত হয়...
21/06/2025

আয়নায় আলো পড়লে চকচক করে, অথচ দেয়ালে করে না কেন ?

-আয়নায় আলো চকচক করে। কারণ, আয়নার তল মসৃণ। মসৃণ তলে আলো সহজে প্রতিফলিত হয়। সহজে প্রতিফলিত হওয়ায় যে অংশে প্রতিফলন ঘটে সেই অংশে আমরা চকচক দেখি। কিন্তু দেয়াল অমসৃণ। তাই এতে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, বিক্ষিপ্ত প্রতিফলন ঘটায় দেয়ালে আলো পড়লে চকচক করে না।

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when কত প্রশ্ন জাগে মনে ? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category