30/10/2025
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন যুবদল নেতা মুসা
নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়াইশো অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে পাবনা জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাকিব আহমেদ মুসা। মঙ্গলবার রাত আটটায় শহরের কাঁলাচাঁদপাড়াস্থ আঞ্চলিক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে এ কর্মসূচি পালন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রায়হান নয়ন। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা পান্না আহমেদ, বিএনপি নেতা বাবলা এবং জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন লনি, আশরাফুর রহমান বাঁধন প্রমূখ। এ সময় এডওয়ার্ড কলেজের সাবেক জি.এস. এনামুল হক পলাশ, মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, মালিগাছা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, এবং যুবনেতা এস. এম. রিসন, শুকুরাজ বিশাল, সামিউল শিবলু, আকাশ, তুষার, রাফি, সজীব সাহা, রাতুলসহ এলাকার মুরুব্বীবৃন্দ। যুবদল নেতা মুসা বলেন, যুবদলের জন্মদিনের আনন্দ অসহায় মানুষদের সাথে নিয়ে ভাগাভাগি করে নেওয়াসহ সামাজিক দায়িত্ববোধ থেকেই ব্যাক্তিগত উদ্যোগে এভাবে এ অনুষ্ঠানটির আয়োজন করেন তিনি। খাবার বিতরণ শেষে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে অসহায় মানুষদেরকে সাথে নিযে দোয়া ও মোনাজাত করা হয়।