মোহাম্মদ আসাদুল্লাহ্

মোহাম্মদ আসাদুল্লাহ্ প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়!
আর প্রতিটা শিক্ষাই মানুষকে বদলে দেয়।
(1)

বাংলাদেশের গ্রাম থেকে শহর—অসংখ্য মসজিদে আজ ইমাম সাহেবগণ অত্যন্ত সীমিত বেতনে জীবনযাপন করছেন। অনেক জায়গায় একজন ইমামের মাসি...
14/03/2026

বাংলাদেশের গ্রাম থেকে শহর—অসংখ্য মসজিদে আজ ইমাম সাহেবগণ অত্যন্ত সীমিত বেতনে জীবনযাপন করছেন। অনেক জায়গায় একজন ইমামের মাসিক বেতন মাত্র ৬০০০ টাকা। ভাবতে অবাক লাগে—এই সামান্য অর্থ দিয়ে কীভাবে একটি পরিবার পুরো মাস চলবে?

দিন শেষে একজন ইমামও তো মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো, মানুষকে কুরআন শিক্ষা দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া—এই দায়িত্ব পালন শেষে তিনিও বাড়ি ফিরে যান নিজের পরিবারের কাছে। কিন্তু মাসের শুরুতে যখন তিনি পরিবারের হাতে বাজারের জন্য এই সামান্য টাকা তুলে দেন, তখন তার বুকের ভেতরেও কষ্ট জমে থাকে।

কারণ একটি সংসার চালাতে গেলে প্রয়োজন হয় অনেক কিছুর—
চাল, ডাল, তেল, লবণ, সবজি, মাছ, মাংস, ডিম, দুধ—নিত্যপ্রয়োজনীয় অসংখ্য জিনিস। আজকের বাজারে শুধু এক বস্তা চাল কিনতেই অনেক সময় কয়েক হাজার টাকা লেগে যায়। এর সাথে যদি যোগ হয় তেল, ডাল, সবজি, মাছ-মাংস—তাহলে একটি পরিবারের এক সপ্তাহের বাজার করাও কঠিন হয়ে পড়ে।

এরপর আসে জীবনের আরও বাস্তব প্রয়োজন—
সন্তানের পড়াশোনা, বই-খাতা, স্কুলের খরচ। পরিবারের কেউ অসুস্থ হলে ওষুধের প্রয়োজন। অনেক সময় ঘরের ভাড়া, কাপড়চোপড় কিংবা জরুরি অন্যান্য খরচও থাকে। তখন একজন ইমাম সাহেব নিরবে ভাবেন—এই অল্প বেতনে তিনি কীভাবে সবকিছু সামলাবেন?

সবচেয়ে কষ্টের বিষয় হলো—যে মানুষটি আমাদের নামাজ পড়ান, আমাদের সন্তানদের কুরআন শেখান, ইসলামের সঠিক পথ দেখান—অনেক সময় তিনিই অর্থকষ্টে দিন কাটান। অথচ সমাজে তার সম্মান হওয়া উচিত সবচেয়ে বেশি।

মসজিদের ইমাম শুধু একজন কর্মচারী নন।
তিনি মসজিদের নেতা, সমাজের পথপ্রদর্শক, দ্বীনের খাদেম। মানুষের জানাজা থেকে শুরু করে সুখ-দুঃখের সময়ে তিনি সবার পাশে থাকেন। কিন্তু তার নিজের জীবনের কষ্ট অনেক সময় নীরবই থেকে যায়।

তাই সমাজের সচেতন মানুষের কাছে বিনীত আহ্বান—

মসজিদের ইমামদের সম্মানজনক বেতন নির্ধারণ করুন।

মাসের শুরুতেই তাদের বেতন পরিশোধ করুন, যাতে তারা সম্মানের সাথে সংসার চালাতে পারেন।

তাদের সামাজিক মর্যাদা ও সম্মানের দিকে খেয়াল রাখুন।

সম্ভব হলে অতিরিক্ত সহযোগিতা ও উপহার দিয়ে তাদের পাশে দাঁড়ান।

কারণ যারা আল্লাহর ঘরের সেবা করেন, তাদের সম্মান করা আমাদের ঈমানি দায়িত্ব।

আসুন, আমরা সবাই মিলে এই বিষয়ে সচেতন হই। যেন একজন ইমাম সাহেবকে আর কখনো মাসের শেষে অসহায় হয়ে ভাবতে না হয়—কীভাবে তিনি তার পরিবারের মুখে খাবার তুলে দেবেন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খাদেমদের যথাযথ সম্মান ও অধিকার দেওয়ার তাওফিক দান করুন। আমিন। 🤲

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Asraful Islam, Md Monir Hawlader, Shohidu...
14/03/2026

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Asraful Islam, Md Monir Hawlader, Shohidul Islam, Salim Reza, Hossain Ahmad, JI Firoj, MD Azad Khan, কে.এ.এম মেহেরা কনস্ট্রাকশন, Masud Alam, Musskan Muss, Shahalom Hossain, আমি রাজনীতি করি, Mahfuz Ahammad Mahfuz Ahammad, Mdsanaul Mdsanaul, Shivalingaiah Shivalingaiah K, ক্ষণস্থায়ী দুনিয়ার মুসাফির, অচেনা শহর, কঁওঁমিঁরঁ কিঁউঁট শেহঁজাঁদাঁ, Naved Sheikh, Ebadat Talukder, Ajijul Sordar

07/03/2026

আলহামদুলিল্লাহ।
আজ পবিত্র রমজান মাসের ১৭তম রোজার ইফতার আমার প্রিয় ছাত্রদের জন্য নিজ হাতে প্রস্তুত করে একসাথে ইফতার করার তাওফিক দিয়েছেন আল্লাহ তাআলা।
সকলের কাছে দোয়ার আবেদন রইল—
আল্লাহ তাআলা যেন আমাদের এই সামান্য খেদমতকে কবুল করেন এবং রমজানের প্রতিটি আমল ইখলাসের সাথে করার তাওফিক দান করেন।
বিশেষভাবে দোয়া করি, যিনি প্রতিদিন ইফতারের ব্যবস্থা করছেন, আল্লাহ তাআলা তাঁর দানকে কবুল করুন, তাঁর রিজিক বৃদ্ধি করুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন।

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! 💎 Abu Daud Muhammad Asadullahআমাদের কমিউনিটিতে তাদের স্বাগত জানাতে কমেন্ট ...
07/03/2026

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! 💎 Abu Daud Muhammad Asadullah

আমাদের কমিউনিটিতে তাদের স্বাগত জানাতে কমেন্ট করুন, @সেরা ফ্যান

মসজিদের সম্মানিত ইমাম,খতীব মুয়াজ্জিন,এবং মাদ্রাসার শিক্ষকরা সাধারণত খুব গাইরতওয়ালা মানুষ।তারা চাইতে পারেন, কিন্তু আত্ম...
06/03/2026

মসজিদের সম্মানিত ইমাম,খতীব মুয়াজ্জিন,এবং মাদ্রাসার শিক্ষকরা সাধারণত খুব গাইরতওয়ালা মানুষ।
তারা চাইতে পারেন, কিন্তু আত্মসম্মান ও লজ্জার কারণে অনেক কষ্ট নীরবে মুখ বুজে সহ্য করেন,
মুখ ফুটে বলেন না।
তাদের অবস্থা বোঝা এবং প্রয়োজনের সময়
পাশে থাকা প্রতিটি মসজিদের সভাপতি,
কমিটি, সেক্রেটারি ও মুসল্লিদের দায়িত্ব।।

কিন্তু আফসোস, এমন সচেতনতা ও হৃদয়বোধসম্পন্ন মানুষ আজকাল মসজিদে খুঁজে পাওয়া সত্যিই বড়ই দুষ্কর।

আমরা অনেক সময় বলি,
“হুজুরদের টাকায় বরকত আছে"
বরকত অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু বরকতের অজুহাতে যদি কারো ন্যায্য প্রাপ্য কমিয়ে দেওয়া হয়, সেটি কি ন্যায়সঙ্গত?

একটু ভেবে দেখুন।
আপনি যদি ২০ হাজার টাকা ইনকাম করেন,
কেউ যদি বলে,
আপনার ২০ হাজার টাকা আমাকে দিন,
আমি আপনাকে
১০ হাজার বরকতওয়ালা টাকা দিচ্ছি।

আপনি কি তাতে রাজি হবেন?

বাস্তবতা হলো,
বাজারে গেলে ইমাম সাহেবকেও আমাদের মতোই সমান দামে চাল, ডাল, মাছ কিনতে হয়।
তারও পরিবার আছে, সন্তান আছে, স্বপ্ন আছে।
সংসারের প্রয়োজন তারও আছে।

তাই অনুরোধ করব,

এই রমাদান মাসে মসজিদের ইমাম, খতীব, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকদের দিকে একটু সুদৃষ্টি দিন।

হাদিয়া দিন।
সঠিক মূল্যায়ন করুন।
যোগ্য মানুষকে উপযুক্ত সম্মান ও সহায়তা না দিলে এক সময় অযোগ্যরা সেই স্থান দখল করে নেয়।

এ বাস্তবতা আমরা আজ চোখের সামনে দেখছি।

আল্লাহ আমাদের সবাইকে ন্যায়বিচার করার এবং তাদের হক আদায় করার তাওফিক দান করুন।

সরকার নিবন্ধিত একমাত্র ইমাম খতীব ফাউন্ডেশন।

মাওলানা ছৈয়দ নুর আনোয়ারী
যুগ্ম সাধারণ সম্পাদক শানে সাহাবা চট্টগ্রাম দক্ষিণ জেলা।

05/03/2026

প্রতিটি মসজিদের কমিটিতেই এক দুটা বা*ট*পা*র আছে। যারা ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতাসহ যাবতীয় নৈতিক অধিকারে বাঁধা হয়ে দাঁড়ায়।

ভাই রাগ কইরেন না। একটা কথা বলি।জামায়াতে ইসলামী বাংলাদেশে কখনো ক্ষমতায় আসলে তা হবে সৌদি, আরব আমিরাত, কাতার, কুয়েত আর বাহর...
04/03/2026

ভাই রাগ কইরেন না। একটা কথা বলি।

জামায়াতে ইসলামী বাংলাদেশে কখনো ক্ষমতায় আসলে তা হবে সৌদি, আরব আমিরাত, কাতার, কুয়েত আর বাহরাইনের সরকারের মতোই একটা ভার্সন।

যাদের সাথে আমরিকার কুসুম কুসুম সম্পর্ক থাকবে।

আমরিকা রাগ করবে এমন কোন কথা তারা কখনো বলবে না।

আমরিকা কোথায়ও আক্রমণ করে মানুষ মারলে জামায়াতে ইসলামী নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য দুঃখ প্রকাশও করবে না।

আর দুঃখ প্রকাশ করলেও নাম নিয়ে নিন্দা জানাবে না।

বিএনপি সরকার আজকে যে নিন্দা জানাইছে, হয়তো তেমন নিন্দা জানানোর সাহসও করবে না।

যে ইসলামে আমরিকা খুশি সে ইসলামই তারা সামনে আনবে।

বলবেন ভাই বুঝলেন কেমনে?

আজকে আমীরে জামাতের স্ট্যাটাস দেখলাম, সেখানে তিনি আমরিকার নাম নেয়নি।

মহানগরীর বিক্ষোভ দেখলাম সেখানে তারা আমরিকার নাম নেয়নি।

শুধু স্ট্যাটাস দিয়ে আর বিক্ষোভ করে অবুঝ এ জাতিকে বুঝ দিয়ে রাখছে।

শরিফুল ইসলাম রিয়াদ


চেষ্টা করার দায়িত্ব তোমার, আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার। চেষ্টা করে যাও, সৃষ্টিকর্তা তোমাকে সফলতা দেবেন। ইনশা...
04/03/2026

চেষ্টা করার দায়িত্ব তোমার,
আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার।
চেষ্টা করে যাও,
সৃষ্টিকর্তা তোমাকে সফলতা দেবেন।
ইনশাআল্লাহ

এই ভুল সংশোধনের জন্য পরীক্ষার্থীরা প্রস্তুতি বাদ দিয়ে ভুল সংশোধনের জন্য কলেজ ও বোর্ডে ছুটছেন।এটাই আমাদের বাংলাদেশ। এরাই ...
04/03/2026

এই ভুল সংশোধনের জন্য পরীক্ষার্থীরা প্রস্তুতি বাদ দিয়ে ভুল সংশোধনের জন্য কলেজ ও বোর্ডে ছুটছেন।
এটাই আমাদের বাংলাদেশ।
এরাই মেধাবীদেরকে বাহির করবে!

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Rasel Ahammed Ahammed, Md Ruhul Amin, Mah...
03/03/2026

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Rasel Ahammed Ahammed, Md Ruhul Amin, Mahasin Ali, Hafizar Rahman, Jofor Ali, Md Amin, Kamal Hossin, Anser Ali, Masud Rana, MD Riyajul Islam, Hapez Mijanur Rahman, ইসলাম ইসলামের রাজপুত্র, Sohel Rana, Aleem Khan, Salam Sheikh, হাঃমোঃআবু বক্কর সিদ্দিকী সাহেব

Address

Sujanagar
Pabna
6662

Alerts

Be the first to know and let us send you an email when মোহাম্মদ আসাদুল্লাহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মোহাম্মদ আসাদুল্লাহ্:

Share