10/05/2025
আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, USAS এর কার্যক্রম অনেকদিন যাবৎ স্থবির হয়ে আছে এবং আমাদের একবছর মেয়াদি কমিটির মেয়াদ গঠনতন্ত্র অনুযায়ী গত ৩১ জুলাই ২০২২ তারিখে শেষ হয়েছে। পরবর্তীতে এই সংগঠন নিয়ে আগ্রহের কথা কেওই আমাদেরকে অবগত করে নি এবং আমরাও দায়িত্ব হস্তান্তরের জন্য সেরকম উপযুক্ত শিক্ষার্থী খুঁজে পাই নি।
করোনা পরবর্তী সময়ে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে আমরা সকলেই ব্যস্ত হয়ে পড়ি। তবুও আমরা বিভিন্ন সময়ে অনলাইন এবং অফলাইন মিটিং আয়োজন করার মাধ্যমে চেষ্টা করেছি সংগঠন কে গতিশীল করতে। মিটিং এ পর্যাপ্ত সদস্যের উপস্থিত না থাকা, জুনিয়রদের অনাগ্রহ, করোনা পরবর্তী সময়ের কঠিন চ্যালেন্জ মোকাবিলা প্রভৃতি কারণে সবাই ব্যস্ত হয়ে পড়ে। পর্যাপ্ত সংখ্যক জুনিয়র পাইপলাইনে না থাকায় একটা শূন্যতার সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থাও এর কারণে সমান দায়ী। এতসব প্রতিবন্ধকতার মাঝেও আমরা USAS এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ, জাতীয় দিবসগুলো উদযাপনসহ আরো কিছু কাজ করেছি। পূর্বে আমরা সকলে একসাথে অনেক ভালো কাজ করেছি এটাই আমাদের ভালো স্মৃতি। আশা করি সকলে সে স্মৃতি ধারণ করে ভবিষ্যতে সাতবাড়িয়াকে শিক্ষার আলোয় আলোকিত করবে এবং সমাজ সংস্কারে বদ্ধ পরিকর থাকবে।
বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী আমাদের এই অঞ্চল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তাদের জন্য সংগঠনের দরজা সর্বাদাই উন্মুক্ত। তারা নেতৃত্ব দিয়ে আমাদের সংগঠনকে সামনের দিকে নিয়ে যাবে বলে বিশ্বাস করি। তাদের উদ্যম, ইচ্ছাশক্তি এবং তারুণ্যের উচ্ছলতায় USAS পূর্বের থেকেও বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে এবং অত্র অঞ্চলে সমাজ সংস্কারমূলক কাজের ধারা অব্যহত রাখবে।
সর্বোপরি আমরা আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নতুনদের সর্বাত্মক সহযোগিতা করব।
USAS কে পুনরায় উজ্জীবিতকরণ এবং নতুনদের এই সংগঠনে অন্তর্ভুক্তিমূলক বিষয় নিয়ে একটি গঠনমূলক আলচনা সভা আয়োজন করা হয়েছে। উক্ত আলচনা সভায় USAS এর সাবেক সকল কমিটির সদস্য, উপদেষ্টামন্ডলী এবং নতুন আগ্রহী শিক্ষার্থী সবার উপস্থিতি কামনা করছি।
সময় :রবিবার রাত ১০ টা
অনলাইন প্ল্যাটফর্ম : Zoom
ধন্যবাদ সবাইকে