12/07/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন প্রজ্ঞাবান, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। রাষ্ট্র ও গণতন্ত্রের বিকাশে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ, সততা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।