জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর

জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর শাখা,অভয়নগর,যশোর।
(1)

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে। সূচনা লগ্ন থেকে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আল্লাহ প্রদত্ত, রাসূল (সা) প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে

যাচ্ছে।


জামায়াতে ইসলামী অভ্যান্তরীণ শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ ও বহিঃশক্তির হুমকি বা আক্রমন প্রতিহত করার লক্ষ্যে জাতীয় ঐক্য সুসংহত করণ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করে যাচ্ছে।

আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে জামায়াতে ইসলামী গনতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকরণ, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা কায়েম, মানবাধিকার রক্ষা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একদল দায়িত্বশীল নাগরিক এবং সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছে।


জামায়াতে ইসলামী বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব শক্তিশালীকরণ এবং পারষ্পরিক শ্রদ্ধা ও ন্যায়নীতির ভিত্তিতে বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্টা করতে আগ্রহী।

ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী সকল নাগরিকদের মাঝে ইসলামের বাস্তব ছবি তুলে ধরা, তাদের চিন্তাধারা পবিত্র করা, তাদের হৃদয় ও মনে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণের গুরুত্ব সম্পর্কে চেতনা জাগ্রত করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী ন্যায়বান ব্যক্তিদের সংগঠিত করার এবং তাদের দক্ষ ব্যক্তিত্বে উন্নীত করার কাজ করছে।


জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার ও প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনয়ন করার লক্ষ্যে জীবনের সব স্তরে প্রতিশ্র“তিরক্ষাশীল নেতৃত্ব গড়ার চেষ্টা করছে।

জামায়াতে ইসলামী এর অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনে গণতন্ত্র চর্চা করে। এই প্রতিষ্ঠানের নেতৃত্ব এর সদস্যদের ভোট দ্বারা নির্ধারিত হয়, যারা নেতৃবৃন্দের সততা, দক্ষতা এবং সাংগঠনিক বিচক্ষণতার দিকে দৃষ্টি রেখে তাদের ভোট দেন।

30/03/2026
20/03/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওয়াপাড়া পৌর শাখার আমীর মাওলানা আলতাফ হুসাইনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

#জামাত #নওয়াপাড়া #আমীর

17/03/2026

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোঃ গোলাম রসুলকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের মাধ্যমে সম্মান জানানো হয়েছে।

#মোঃ_গোলাম_রসুল #নওয়াপাড়া #অভয়নগর #যশোর #গণসংবর্ধনা #ইফতার_মাহফিল #নবনির্বাচিত_এমপি #জনতার_ভালবাসা

নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড এর শাহী মোড় ১নং ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
16/03/2026

নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড এর শাহী মোড় ১নং ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

14/03/2026

অভয়নগরে জামায়াতে ইসলামীর টিম বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । নওয়াপাড়া পৌরসভা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে টিম বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ২৪শে রমজান পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে ও হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা আবুল কাসেম ও মাওলানা মাহফুজুর রহমান।

​সভায় বক্তারা রমজানের তাৎপর্য এবং সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আর্তমানবতার সেবা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: ​মুজাহিদুল ইসলাম সাওন, সভাপতি, ৫নং ওয়ার্ড যুব জামায়াত, ​মোঃ আলমগীর হোসেন, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন।
​এছাড়াও ইফতার মাহফিলে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

13/03/2026

নওয়াপাড়ার কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৬ প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস এমপি গোলাম রসুল

োলাম_রসুল





#নওয়াপাড়া_অগ্নিকাণ্ড
#কাঠপট্টি_আগুন
#নওয়াপাড়া_খবর
#খুলনা_সংবাদ


13/03/2026

যশোর ৪ এর খেজুর কোথায় গেল? কি বললেন এমপি গোলাম রসুল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত আছেন যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল
12/03/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত আছেন যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল

তোমরা পানাহার করো, যে পর্যন্ত না তোমাদের কাছে ভোরের কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ পায়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম বা রোজা...
07/03/2026

তোমরা পানাহার করো, যে পর্যন্ত না তোমাদের কাছে ভোরের কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ পায়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম বা রোজা পালন করো।
(সুরা বাকারা: ১৮৭)

শহীদ আয়াতুল্লাহ আলী খামেনী (রহ.) এর প্রতি সম্মান জানিয়ে ঢাকাস্থ ইরান এম্বাসির শোক বইতে সেক্রেটারি জেনারেল এর স্বাক্ষরআজ ...
06/03/2026

শহীদ আয়াতুল্লাহ আলী খামেনী (রহ.) এর প্রতি সম্মান জানিয়ে ঢাকাস্থ ইরান এম্বাসির শোক বইতে সেক্রেটারি জেনারেল এর স্বাক্ষর

আজ ৬ মার্চ জুমআ বার সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনী (রহ.) এর প্রতি সম্মান জানিয়ে ঢাকাস্থ ইরান এম্বাসিতে সংরক্ষিত খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শোক বইতে স্বাক্ষরের সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় তিনি বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাঁদের প্রতি তাঁর অসীম রহমত নাযিল করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত- এই উপলব্ধি থেকেই তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান।

তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।

খলিলুর রহমান, রিজওয়ানারা জাতির সাথে বেঈমানি করেছেন। ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনের মাধ্যমে বিএনপি সো কলড মেজোরিটি পেয়েছে। য...
05/03/2026

খলিলুর রহমান, রিজওয়ানারা জাতির সাথে বেঈমানি করেছেন। ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনের মাধ্যমে বিএনপি সো কলড মেজোরিটি পেয়েছে। যা রিজওয়ানার কথায় প্রমাণিত হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু জানা যাবে।

-সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের
নায়েবে আমীর, জামায়াত ও বিরোধীদলীয় উপনেতা

আল-হাদিস
02/03/2026

আল-হাদিস

Address

নওয়াপাড়া, অভয়নগর, যশোর
Noapara
7460

Alerts

Be the first to know and let us send you an email when জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর:

Share