24/08/2024
কয়েকটা অনুরোধ- ইচ্ছা হইলে শুইনেন- না ইচ্ছা হইলে শুইনেন না--- বাট আমাকে চিল্লায়া বলতেই হবে...
১) ঢাকার পাকনা লোকেরা (উইদাউট প্রপার টিম/ প্রপার ট্রেইনিং ) আল্লাহর ওয়াস্তে ঢাকা -নোয়াখালী- ফেনী সড়কে থেকে ফিরে আসেন। আপনারা যারা জানেন আপনাদের স্বজনরা গেছেন তারা কাইন্ডলি কানে ধইরা ফেরত আনেন। উনাদের সেবা আর গাধামীর জন্য কেউ ইন্টারনাল টিমের কাজকে বিঘ্ন করবেন না।
২) পানির যে অবস্থা ফেনী-নোয়াখালী+ কুমিল্লা+ চট্টগ্রামে- তাতে উদ্ধারকাজ করা আমাদের কাজ না। এটা কেবলই ট্রেইন্ড লোকেদের কাজ। ইতোমধ্যে উদ্ধারকারীদের ভেসে যাওয়ার খবর আসছে।
৩) ত্রাণ দিতে ইচ্ছা করতেছে- ৫০০ টাকা পকেটে নিয়ে ৫ হাজার টাকা খরচ করে রওনা দিয়েন না। ৫৫০০ টাকা একটা বড় ট্রাস্টেড অর্গানাইজেশনকে দিন।
8) ট্রেইন্ড এবং অর্গানাইজড নারী ছাড়া দুর্গত এলাকায় নারীদের যাওয়াটা আমি একদম সাপোর্ট করবো না। আপনাদের উদ্ধার, সেবায় আলাদা এফোর্ট দিতে হইলে সেটা হিতে বিপরীত হবে। আপনারা কন্ট্রোল রুমে কাজ করতে পারেন। খাবার প্যাকিংয়ে কাজ করেন। যার যার জায়গায় বসে ত্রাণ তুলে দিতে পারেন।
৫) আমার ধারণা স্থানীয় লোকেরা নিজেরা নিজেদের অনেকটাই উদ্ধার করে ফেলছে। তবে নেটোয়ার্ক ও বিদ্যুতের কারণে কেউ কমিউনিকেট করতে পারতেছেন না। হোপ ফর দ্য বেস্ট
৬) ফেসবুকে গুজবগুলো আল্লাহর ওয়াস্তে ভেরিফাই করে শেয়ার করবেন।
৭) যেসব এলাকায় পানি সংকট, বৃষ্টির পানি সংগ্রহ করা যায় কিনা একটু দেখবেন।
৮) এটা মূল পয়েন্ট- বন্যার পানি নেমে গেলে মূল কাজ ও দুর্যোগ শুরু হবে। খাবার, পানি, অষুধ, বাসস্থান নির্মান, চিকিৎসায় প্রচুর টাকা লাগবে। তাই সেই সময়টার জন্য আপনি টাকাটা রাখেন। এখন অযথা পেট্রোলের ডিজেল আর স্পিড বোট ভাড়ায় খরচ কইরেন না।
৯ ) আপনাদের লঞ্চ নিয়ে ফেনী যাওয়ার মতো বুদ্ধি ও পরিকল্পনাও আপাতত বাড়িতে রাখেন।
১০) জরুরি সতর্কতা- ভিআইপিরা বন্যা উপদ্রুত এলাকায় গিয়া ভিড় বাড়াবেন না। আপনারা আপনাদের নিরাপত্তা ও প্রটোকলের লোকেদের উদ্ধারে কাজে লাগাইতে পারেন।
আবারও রিপিট- এটা সাধারণ বন্যা না, এটা ফ্ল্যাশ ফ্লাড সঙ্গে বাধ ভাঙ্গা/ খোলা পানি। আশা করা যায় ৩-৪ দিনের মধ্যে এটা নেমে যাবে। প্লিজ বি কুউউউল ডোন্ট প্যানিক। জায়গায় বসে আল্লাহর নাম নেন সবাই।