Begumgonj Government Pilot High School Alumni Association

Begumgonj Government Pilot High School Alumni Association Be a proud Life Member of Begumgonj Government Pilot High School Alumni Association. When you are BG

★শোকর আল্ হামদুলিল্লাহ ★ আজ পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী সংগঠনের কার্যালয়ে "বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই...
30/05/2026

★শোকর আল্ হামদুলিল্লাহ ★ আজ পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী সংগঠনের কার্যালয়ে "বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন" এর পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে ঈদ পরবর্তী পুনর্মিলন ও চা-চক্র সম্পন্ন হয়েছে। হৃদয়ের টানে উপস্থিত হওয়া সকল পাইলটিয়ানকে কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি। মহান আল্লাহ সর্বদা আমাদের সহায় থাকুন।

Big shout out to my newest top fans! 💎 Mohammad Nur NabiDrop a comment to welcome them to our community,  fans
16/05/2026

Big shout out to my newest top fans! 💎 Mohammad Nur Nabi

Drop a comment to welcome them to our community, fans

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন পাইলটিয়ান ২০০৪ ব্যাচের আরি...
06/05/2026

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন পাইলটিয়ান ২০০৪ ব্যাচের আরিফুর রহমান আজ ভোর রাত ৩.৩০ মিনিটে ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনার মৃত্যতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ মরহুমের আত্মাকে মাগফিরাত দান পূর্বক জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং উনার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমিন।★ আজ বাদ জোহর করিমপুর খাল পাড় নুরানি মাদ্রাসা মসজিদের সামনে জানাজার নামাজ শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হবে।

"তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য কর. তবে আল্লাহ তায়ালাও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে সুদৃঢ় করবেন ও অনড় ক...
24/04/2026

"তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য কর. তবে আল্লাহ তায়ালাও তোমাদের
সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে সুদৃঢ় করবেন ও অনড় করে দেবেন ."
সূরা মুহাম্মদ(৭)
সবাইকে মসজিদের চলমান কাজে আর্থিক সহযোগীতা করার আহবান জানাচ্ছি।

★ অত্যন্ত দু:খ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৫ ব্যাচের সম্মানিত পাইলটিয়ান...
16/04/2026

★ অত্যন্ত দু:খ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৫ ব্যাচের সম্মানিত পাইলটিয়ান, সাবেক ফুটবলার, চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, হায়দার এ্যাড এর মালিক, গনিপুর নিবাসী জনাব নিজাম উদ্দিন শাহীন আজ ভোর ৫.২০ মিনিটে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ মরহুমের আত্মাকে মাগফিরাত দান পূর্বক জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং উনার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমিন।
★★আজ ১৬/০৪/২০২৬ বৃহস্পতিবার বাদ আসর উনার নিজ বাড়ী গনিপুর চৌধুরী মেইকার বাড়ীতে জানাজার নামাজ শেষে দাফন কার্য সম্পাদনের সম্ভাবনা নিশ্চিত করা হয়েছে।

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের সম্মানিত প্রাক্তন পাইলটিয়ান, গন...
11/04/2026

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের সম্মানিত প্রাক্তন পাইলটিয়ান, গনিপুর নিবাসী, চৌমুহনী দলিল লিখক সমিতির সাবেক সভাপতি জনাব শামসুদ্দিন সোহেল আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনার মৃত্যতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ মরহুমের আত্মাকে মাগফিরাত দান পূর্বক জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং উনার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমিন।★ আগামীকাল ১২/০৪/২০২৬ রবিবার সকাল দশটায় গনিপুরস্থ মরহুমের নিজ বাড়ীতে জানাজার নামাজ শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হবে।

★শোকর আল্ হামদুলিল্লাহ★ প্রাক্তন পাইলটিয়ান ও শুভানুধ্যায়ীগনের আর্থিক সহযোগিতায় এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর আন...
08/04/2026

★শোকর আল্ হামদুলিল্লাহ★ প্রাক্তন পাইলটিয়ান ও শুভানুধ্যায়ীগনের আর্থিক সহযোগিতায় এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর আন্তরিকতায় নির্মানাধীন "বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ" এর নতুন ভবন নির্মানের চলমান কাজে আমাদের "পাইলটিয়ান-২০০২ ব্যাচ" এর পক্ষ থেকে আজ একশত ব্যাগ সিমেন্ট ও তিনশত ফুট বালু অনুদান হিসেবে প্রদান করেছেন। মসজিদের কাজের শুরু থেকেই ২০০২ ব্যাচ প্রতিনিয়ত সহযোগিতা করে আসছেন। মহান আল্লাহ উনাদেরকে এই মহতী কর্মের উত্তম প্রতিদান প্রদান করুন এবং আমাদের সহায় থাকুন, সফল করুন। আমিন।

আস্ সালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা রইলো। প্রিয় পাইলটিয়ান ও শুভানুধ্যায়ীগন,আপনারা যারা দেশ ও প্রবাস থ...
18/03/2026

আস্ সালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা রইলো। প্রিয় পাইলটিয়ান ও শুভানুধ্যায়ীগন,আপনারা যারা দেশ ও প্রবাস থেকে ঈদ উপলক্ষে এলাকায় আসবেন, তাদের প্রতি বিনীত অনুরোধ রইলো, মহান আল্লাহ'র অসীম কৃপায়, আপনাদের আন্তরিক সহযোগিতায় প্রায় ১৭০ বছরের পুরনো "বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ " এর নতুন ভবনের চলমান নির্মাণ কাজের বর্তমান অবস্থাটুকু স্বচক্ষে একবার পরিদর্শন করে যাবেন এবং যে কোন এক ওয়াক্ত নামাজ হলেও এই মসজিদে আদায় করে যাবেন। আশা করছি আপনাদের প্রচেষ্টা সরেজমিনে দেখে আপনাদের ভালো লাগবে ও আপনাদের উৎসাহিত করবে। মহান আল্লাহ আমাদের সহায় থাকুন এবং সফল করুন।

★★"বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন" এর পক্ষ থেকে  সকল প্রাক্তন পাইলটিয়ানকে হৃদয় উজাড় করা শুভ...
25/12/2025

★★"বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন" এর পক্ষ থেকে সকল প্রাক্তন পাইলটিয়ানকে হৃদয় উজাড় করা শুভকামনা জানিয়ে জানানো যাচ্ছে যে আমাদের সংগঠনের গঠনতন্ত্রে যদিও প্রতি বছর ২৫ ডিসেম্বর আমাদের "মিলন মেলা" অথবা চা চক্রের আয়োজনের কথা উল্যেখ রয়েছে, তথাপি এ বছর পারিপার্শ্বিক সার্বিক পরিস্থিতি বিবেচনয় আমরা এবার ২৫ ডিসেম্বর ২০২৫ সালে কোন আয়োজন রাখতে পারিনি। ইন্ শা আল্লাহ, আমরা যে কোন সুবিধাজনক তারিখে একটি চা চক্রের আয়োজন করবো। আশা করছি সকলে বিষয়টাকে সদয় বিবেচনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশে থাকুন, সাথে থাকবো ইন্ শা আল্লাহ।
★আবেদনে:- মন্জুরুল হাসান শিমু, সাধারণ সম্পাদক, বেগমগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।★

25/11/2025

Address

Begumgonj Government Pilot High School, Chowmuhani
Noakhali Sadar Upazila
3821

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Friday 16:00 - 18:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+88 01712073112

Alerts

Be the first to know and let us send you an email when Begumgonj Government Pilot High School Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Begumgonj Government Pilot High School Alumni Association:

Share