মগড়া নদী (River Mogra)

মগড়া নদী (River Mogra) মগড়া নদী

নেত্রকোনাকে চারিদিক থেকে ঘিরে রাখা একমাত্র নদী যা নেত্রকোনার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে শতগুণ। আসুন আমরা আমাদের এই নদীটির পরিচর্যা করি ও এটিকে বিলিন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করি।

নেত্রকোণা সদরের প্রধান একটি নদী, যা নেত্রকোণাকে ঘিরে রেখেছে একটা সাপের মতো। মগড়ার বহমান পথ শহরটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ব্রহ্মপুত্র নদ থেকে এর উৎপত্তি। সেনেরচর থেকে খড়িয়া নদী বেয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ব

ুড়বুড়িয়া বিল, ঐ বিল থেকে বেরিয়ে গজারিয়া ও রাংসা নদীর স্রোতের সঙ্গে মিলিত হয়ে ফুলপুরের ঢাকুয়া-র ভেতর দিয়ে সরাসরি পূর্বদিকে ধলাই নামে প্রবাহিত হয়েছে। পূর্বধলার হোগলা বাজারের পাশ দিয়ে পূর্বধলা সদরের ভেতর দিয়ে ত্রিমোহনীতে এসে দক্ষিণে প্রবাহিত হয়েছে। সে স্থান থেকে মগড়া নামে পরিচিত। সেখান থেকে প্রথমে পাঁচ মাইল পর্যন্ত দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে দয়াগঞ্জ ঘাট থেকে সরাসরি পূর্ব দিকে আকাঁবাকা হয়ে নেত্রকোণা শহরের পাশ দিয়ে আটপাড়া হয়ে মদন হয়ে ধনু নদীতে পতিত হয়েছে। বিভিন্ন স্থানে মগড়ায় মিলিত হয়েছে লাওয়ারী নদী, ধলাই, কংসের শাখা, সাইডুলি, পাটকুঁড়া নদী-শাখানদী। নেত্রকোণা জেলায় মগড়া নদীর গতিপথ সব চেয়ে বেশি। নদীটি কোথাও ধলাই নামে কোথাও মগড়া নামে খ্যাত। এ জেলার চারশ বর্গমাইল এলাকা দিয়ে মগড়া নদীর প্রবাহ রয়েছে। মগড়া ও কংস নদী ৮/১০মাইল ব্যবধানে প্রায় ৪০মাইল সমান্তরায়ভাবে পূর্বদিকে প্রবাহিত হয়েছে।
সূত্রঃ dcnetrokona.gov.bd

06/04/2020
06/12/2019

ভালো উদ্যোগ .. আমাদের নেত্রকোণায় হলে শহরটা পরিচ্ছন্ন হতো এবং গ্যাস ও বিদ্যুৎ এর সমস্যাও দূর হতো..

যুক্তরাজ্যের লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’।  লন্ডনে ইংরেজির পরই যে ভাষা সবচেয়ে বেশি ...
04/12/2019

যুক্তরাজ্যের লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’। লন্ডনে ইংরেজির পরই যে ভাষা সবচেয়ে বেশি বলা হয় তা হচ্ছে বাংলা। বাংলার পরে পোলিশ এবং তুর্কি ভাষা প্রচলিত।

‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা সমীক্ষা করে এ তথ্য প্রকাশ করেছে।


সমীক্ষায় বলা হয়, লন্ডনের এক লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলেন।

এছাড়াও জানা গেছে, বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন।

এই সমীক্ষা আরো জানায়, লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন। তবে ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং উদযাপন করা, পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করতে এ সমীক্ষা করা হয়।

ছবি ও লেখা : সংগৃহীত

16/11/2019
 #বিশ্ব_রেকর্ড এর দেখা পেলেন নেত্রকোনা জেলার  ানার ৬৬ বছর বয়সী সাতারু বাবু  #ক্ষিতীন্দ্র_চন্দ্র_বৈশ্য।শুক্রবার সন্ধ্যা ৬...
08/08/2017

#বিশ্ব_রেকর্ড এর দেখা পেলেন নেত্রকোনা জেলার ানার ৬৬ বছর বয়সী সাতারু বাবু #ক্ষিতীন্দ্র_চন্দ্র_বৈশ্য।

শুক্রবার সন্ধ্যা ৬.৫০ মিঃ ময়মনসিংহ জেলার ফুল্পুর উপজেলার কংস নদে আনুষ্টানিক সাঁতার শুরু করে রবিবার দুপুর ১.৫০মিঃ নেত্রকোনা জেলার মদন উপজেলার মগড়া নদীর তীরে শেষ করেন।
িলোমিটার বিরতিহীন প্রায় ৪৭ ঘন্টায় দুর্গম নদীপথে সাতার কেটে লক্ষ্যে পৌছান। মদন থানার লক্ষ লক্ষ উৎশুক জনতা অভিন্দন জানানোর জন্য উপস্থিত ছিলেন। আমাদের গর্ব তিনি। তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি। ধন্যবাদ জানাই এমন সাতারের আয়োজকদের।
ছবি- সংগৃহিত।

03/06/2017
জনজীবনের এতো অশান্তির মাঝে প্রকৃতিই এনে দেয় চরম শান্তি.. কৃষ্ণচূড়ার লালে ফুঠে উঠুক অনাবিল আনন্দ..
26/05/2017

জনজীবনের এতো অশান্তির মাঝে প্রকৃতিই এনে দেয় চরম শান্তি.. কৃষ্ণচূড়ার লালে ফুঠে উঠুক অনাবিল আনন্দ..

20/05/2017

এখনই উইন্ডোজ ব্যাকআপ নিন।
যারা উইন্ডোজ-৮ ব্যবহার করছেন তারা দ্রুত ডাটা ব্যাকআপ নিন। আরা যারা উইন্ডোজ-১০ বা তার আগের ভার্সন ব্যবহার করছেন তারা মাইক্রোসফট ওয়েবসাইট থেকে সিকিউরিটি প্যাচ ডাউনলোড করে ইনষ্টল করেন নিন।

র‍্যানসমওয়্যার নামক ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম বা ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত ৯৯টি দেশ, যা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে এবং দেশের কিছু কম্পিউটারও ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। এই ম্যালওয়্যার কম্পিউটার বা মুঠোফোন ব্যবহারে বাধা দিয়ে থাকে।

কম্পিউটার বা মুঠোফোনের মতো যন্ত্রে হ্যাকাররা এই প্রোগ্রাম ঢুকিয়ে দেয় এবং কোনভাবে একবার প্রোগ্রামটি সফলভাবে এটি ঢুকে পড়লে সেই ডিভাইসের সম্পুর্ণ নিয়ন্ত্রণ ওই প্রোগ্রামের হাতে বা বলা চলে হ্যাকারের হাতে।

বিভিন্ন ধরনের র‍্যানসমওয়্যার আছে। যার বেশির ভাগই কম্পিউটার বা মুঠোফোনের ব্যবহারে বাধা দেবে। যেকোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করতে বা ওয়েব ব্রাউজার ব্যবহার করতে বাঁধা দেয় এই ম্যালওয়্যার।

র‍্যানসমওয়্যারের হাত থেকে বাঁচতে-

১। ভালো মানের অ্যান্টি-ভাইরাস ইনস্টল করুন।

২। ই-মেইল বা ওয়েবসাইটে পাওয়া যেকোনো লিঙ্ক বা অ্যাটাচমেন্টে না দেখে ক্লিক করবেন না।

৩। ইন্টারনেট এক্সপ্লোরারের স্মার্টস্ক্রিন চালু রাখুন।

৪। ব্রাউজারে পপ-আপ ব্লকার চালু রাখুন।

৫। জরুরী ফাইলগুলোর ব্যাকআপ রাখুন।

র‍্যানসমওয়্যার ডিলিট করার পদ্ধতি-

১। আপনার কম্পিউটারে কোন ব্রাউজার চালু থাকলে, তাকে আগে বন্ধ করুন।

২। এরপর অ্যান্টি-ভাইরাস দিয়ে পুরো কম্পিউটার স্ক্যান করে নিন। কম্পিউটার স্ক্যানের কাজটি উইন্ডোজকে সেফ মোডে নিয়ে করলে সবচেয়ে ভালো হয়।

৩। ব্রাউজার বন্ধ করতে উইন্ডোজ টাস্ক ম্যানেজার খুলে নিন। এবার টাস্কবারে ডান ক্লিক করে Task Manager খুলুন (Ctrl+Shift+Esc)।

৪। টাস্ক ম্যানেজারের তালিকা থেকে Applications বা Processes খুঁজে বের করুন, এবং এর থেকে ওয়েব ব্রাউজার খুঁজে নিন।

৫। এবার এখানে ক্লিক করে End task চাপুন।

৬। কোন নোটিফিকেশন এলে Close the program-এ ক্লিক করে বন্ধ করে দিন।

৭। এখন আবার ব্রাউজার খুললে restore your session অপশন দেখাবে, এটিকে ডিক্লাইন করুন।

Address

Netrakona
Netrokona
2400

Website

Alerts

Be the first to know and let us send you an email when মগড়া নদী (River Mogra) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মগড়া নদী (River Mogra):

Share