জেলা নির্বাচন অফিস, নেত্রকোণা

জেলা নির্বাচন অফিস, নেত্রকোণা বিভিন্ন নির্বাচন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা।

About Bangladesh Election Commission Secretariat
নির্বাচন কমিশন বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় নির্বাচন কমিশন বাংলাদেশ স্থাপিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে। একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতিরূপে কাজ করবেন। সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোন নির্বাচন কমিশনারের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবেন। নির্বাচন কমিশন এর দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।

স্থানীয় সরকার নির্বাচন (উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনের জন্য খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ...
11/08/2026

স্থানীয় সরকার নির্বাচন (উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনের জন্য খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকায় কোন প্রকার দাবি/ আপত্তি থাকলে জেলা নির্বাচন অফিসার, নেত্রকোণা বরাবর আগামী ১৮/০৮/২৬ তারিখের মধ্যে আবেদন করা যাবে।

প্রকাশিত খসড়া তালিকা দেখতে ভিজিট করুন- https://ec.netrokona.gov.bd/

28/01/2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৈধভাবে মনোনীত প্রার্থীগণের মাঝে প্রতীক বরাদ্দের সময়সূচী।
27/12/2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৈধভাবে মনোনীত প্রার্থীগণের মাঝে প্রতীক বরাদ্দের সময়সূচী।

18/12/2025

"পোষ্টাল ভোট বিডি" অ্যাপে নিবন্ধন ও ভোট প্রদান প্রকৃয়া।
#জাতীয়সংসদনির্বাচন

12/12/2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগামী ২৯ ডিসেম্বর ২০২৫; রোজ- সোমবার; বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে রিটার্নিং অফিসার/ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে মনোনয়নপত্র গ্রহণ ও জমা প্রদান করা যাবে।

https://ec.netrokona.gov.bd/

জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক সমূহ।নতুন করে যুক্ত হলো: "শাপলা কলি"।
30/10/2025

জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক সমূহ।
নতুন করে যুক্ত হলো: "শাপলা কলি"।

"ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের উপর দাবি/ আপত্তির শুনানী" অদ্য ০৯ অক্টোবর ২০২৫ তারিখে জে...
09/10/2025

"ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের উপর দাবি/ আপত্তির শুনানী" অদ্য ০৯ অক্টোবর ২০২৫ তারিখে জেলা নির্বাচন অফিসারের হলরুমে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতি ছিলেন জনাব মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা নির্বাচন অফিসার, নেত্রকোণা; জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, অতিঃ জেলা নির্বাচন অফিসার, নেত্রকোণা; জনাব একেএম সাইদুজ্জামান, নির্বাচন অফিসার, নেত্রকোণা।

11/09/2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনা জেলাধীন ৫টি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

Address

Netrakona
Netrokona
2400

Alerts

Be the first to know and let us send you an email when জেলা নির্বাচন অফিস, নেত্রকোণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share