আমাদের বংশাল

আমাদের বংশাল এলাকার সকল সুখ-দুঃখ ভাগ করে নেয়ার মাধ্যম হিসেবে আমাদের বংশাল।

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত ফরহাদাবাদ ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড এর একটি আদর্শ গ্রাম আমাদের সকলের প্রিয় এই বংশাল।

প্রিয় বংশালবাসীআসসালামু আলাইকুম... গত আগস্ট মাসের শেষেরদিকে ফরহাদাবাদ ইউনিয়ন এর বংশাল এলাকায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম...
14/10/2024

প্রিয় বংশালবাসী
আসসালামু আলাইকুম...

গত আগস্ট মাসের শেষেরদিকে ফরহাদাবাদ ইউনিয়ন এর বংশাল এলাকায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। বিভিন্ন সংঘটন এবং ব্যাক্তিগত উদ্যোগ ত্রান সামগ্রী প্রদান এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে মৌলিক সমস্যা সমাধান হলেও এর পরবর্তী সামষ্টিক সমস্যার সম্মুখীন হয়।

আমাদের এলাকার প্রধান সড়ক বংশাল থেকে নুর আলি মিয়ারহাট সড়কসহ, বংশাল সীতাখালি সড়কের বেহাল দশা সম্পর্কে অবগত আছেন যেগুলো বন্যা পরবর্তী চরম খারাপ অবস্থা ধারন করে। এছাড়া বংশাল থেকে আমিন ডাক্তার বাড়ি পর্যন্ত হালদার পাড়স্থ সড়ক ও বংশাল থেকে মোহছেন আলী তালুকদার বাড়ি পর্যন্ত হালদার পাড়স্থ সড়ক সংস্কার অতি প্রয়োজন হয়ে পড়ে।

সরকারীভাবে রাস্তা মেরামতের প্রচেষ্টা বিভিন্ন সময় ব্যর্থ হওয়ায় নিজেদের উদ্যোগে সংস্কার করে অন্তত জনগনের চলাচল উপযোগী করার জন্য দেশে ও বিদেশে অবস্থানরত ভাইয়েরা সবার আগ্রহ ও উৎসাহে "বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ" এর উদ্যোগে 'বংশাল সড়ক সংস্কার ফান্ড' মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে।

এই ফান্ড এর মাধ্যমে আমাদের এলাকার প্রতিটি রাস্তা সংস্কার প্রজেক্ট আকারে ভাগ করে পর্যায় ক্রমে কাজ শুরু করা হয়। আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আমাদের তিনটি প্রজেক্ট সম্পন্ন হয়।যথা-
১।বংশাল মসজিদের সামনে সড়ক সংস্কার
২।মোহছেন আলী তালুকদার বাড়ি থেকে আমিন ডাক্তার বাড়ি মসজিদ সংলগ্ন হালদার পাড়স্থ সড়ক সংস্কার,
৩।বংশাল থেকে বুড়ি পুকুর পর্যন্ত সড়ক সংস্কার।
ইনশাআল্লাহ আমরা খুব শীগ্রই বাকি প্রজেক্ট গুলে সম্পন্ন করার লক্ষ্যে এগিয়ে যাব।

যারা আমাদের এই উদ্যোগে শারিরীক, মানসিক ও অর্থিকভাবে সাহায্য,সহযোগিতা করেছেন বা করতে ইচ্ছুক আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুক। দোয়া করবেন 'বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ' এর সদস্যদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এগিয়ে যাচ্ছে বংশাল সড়ক সংস্কার কাজ।

ধন্যবাদান্তে
*বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ*

একটি শোক সংবাদ,ফরহাদাবাদ বংশাল ঈশান মহাজনের বাড়ী'র রঞ্জিত এর ছোট ভাই নয়ন ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়  ইন্তেকাল করেছে...
09/09/2024

একটি শোক সংবাদ,
ফরহাদাবাদ বংশাল ঈশান মহাজনের বাড়ী'র রঞ্জিত এর ছোট ভাই নয়ন ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে।
"গভীরভাবে শোকাহত"

01/09/2024

একটি শোক সংবাদ

ফরহাদাবাদ বংশাল মীর হোসেন মেম্বার বাড়ী নিবাসী নুরুল আমিন ও আবছারের মা গতরাত ১২.২০ এর সময় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার বাদে জোহরের বংশাল হামিদিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।এতে আপনারা শরিক হয়ে মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করুন।

একটি শোক সংবাদফরহাদাবাদ বংশাল নাছির মেম্বার বাড়ির নিবাসী মো: মাহবুব  ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউ...
18/07/2024

একটি শোক সংবাদ
ফরহাদাবাদ বংশাল নাছির মেম্বার বাড়ির নিবাসী মো: মাহবুব ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ বাদে জোহর বংশাল দারুল মাকাম জামে মসজিদ (বুড়ি পুকুর)মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
ওনার আত্মার মাগফিরাত কামনা করি।

07/07/2024

একটি শোক সংবাদ

ফরহাদাবাদ বংশাল করম আলী হাজির বাড়ি নিবাসী, মোঃ জাহাঙ্গীর, মোঃ আলমগীর ও আলাউদ্দীনের শ্রদ্ধেয় মমতাময়ী মা ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার আত্নার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।
বিঃদ্রঃ :-আজ বাদে মাগরিব বংশাল হামিদিয়া জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

একটি শোক সংবাদ:ফরহাদাবাদ বংশাল নুর মোহাম্মদ ফকির বাড়ী নিবাসী,গুনো মিয়া সারাং এর দ্বিতীয় পুত্র আমাদের সকলের সুপরিচিত মু...
29/04/2024

একটি শোক সংবাদ:
ফরহাদাবাদ বংশাল নুর মোহাম্মদ ফকির বাড়ী নিবাসী,গুনো মিয়া সারাং এর দ্বিতীয় পুত্র আমাদের সকলের সুপরিচিত মুখ, শামসুল আলম সামশু সকাল ৭.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

আজ বাদে জোহর বংশাল হামিদিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।উক্ত জানাজায় আপনারা শরিক হইয়া মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করুন।

আলহামদুলিল্লাহ  আমাদের বংশাল হতে এবার ২০ জন শিক্ষার্থী এসএসসি(SSC) পরীক্ষায় অংশগ্রহণ করবে।তাদের জন্য  বংশাল শিক্ষা ও সাং...
08/02/2024

আলহামদুলিল্লাহ আমাদের বংশাল হতে এবার ২০ জন শিক্ষার্থী এসএসসি(SSC) পরীক্ষায় অংশগ্রহণ করবে।
তাদের জন্য বংশাল শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ এর পক্ষ্য হতে ক্ষুদ্র উপহার।
আমরা আশাবাদী তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে মা-বাবা এবং বংশালের নাম উজ্জ্বল করবে।
তোমাদের জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল।

একটি শোক সংবাদফরহাদাবাদ বংশাল-আমিন ডাঃ বাড়ীর নিবাসী ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাত ওসমানে...
05/02/2024

একটি শোক সংবাদ
ফরহাদাবাদ বংশাল-আমিন ডাঃ বাড়ীর নিবাসী ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাত ওসমানে বাবা - ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ শফি ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা আজ রাত ১০ টায় দেয়ান বাজার সি এম বি কলোনি জামে মসজিদে,কাল বাদে জোহর আমিন ড়াঃ জামে মসজিদে অনুষ্টিত হইবে। শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

09/01/2024

একটি হারানো বিজ্ঞপ্তি:
ফরহাদাবাদ বংশাল টু নুর আলী মিয়ার হাট রোডে একটি ব্যাগে কিছু টাকা এবং কিছু জিনিসপত্র হারানো গিয়েছে। ওই ব্যাগে ২৮ হাজার সামথিং টাকা ছিল,একটি চশমা এবং চশমার ব্যাগ ছিল এবং কিছু মেডিসিনের লিস্ট ছিল।
কোন সহৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে দয়া করে বংশাল হোসাইন ফার্মেসিতে দিয়েন।

অভিনন্দন  #বংশাল_ক্রিকেট_টিম।
05/01/2024

অভিনন্দন #বংশাল_ক্রিকেট_টিম।


একটি শোক সংবাদ-ফরহাদাবাদ বংশাল আতর আলী মাস্টার বাড়ি নিবাসী মরহুম শাহ মিয়া ড্রাইভার এর দ্বিতীয় পুত্র মোহাম্মদ আজম বাবুল র...
02/01/2024

একটি শোক সংবাদ-
ফরহাদাবাদ বংশাল আতর আলী মাস্টার বাড়ি নিবাসী মরহুম শাহ মিয়া ড্রাইভার এর দ্বিতীয় পুত্র মোহাম্মদ আজম বাবুল রাত ২ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদে জোহর বংশাল হামিদিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের জায়নাজার নামাজ অনুষ্ঠিত হবে।

একটি শোক সংবাদ ফরহাদাবাদ বংশাল আলী বাপের বাড়ী নিবাসী  আবদুর রউফ এর বড় ছেলে মো:রুবেল প্রবাসে(ওমানে) সড়ক দুর্ঘটনায় ইন্তেকা...
10/10/2023

একটি শোক সংবাদ

ফরহাদাবাদ বংশাল আলী বাপের বাড়ী নিবাসী আবদুর রউফ এর বড় ছেলে মো:রুবেল প্রবাসে(ওমানে) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
ওর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Address

Nazir Hat

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের বংশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share