19/04/2024
আমাদের কর্মসূচি
-------------------------
(১) রক্তের গ্রুপ সমূহ নির্ধারণ করে যেলা ভিত্তিক রক্তদাতাদের তালিকা প্রস্তুত করা এবং প্রয়োজন মুহূর্তে অসহায় রোগীকে চাহিবামাত্র রক্তদাতার সন্ধান দেওয়া ।
(২) রক্তের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
(৩) রক্তদাতা সদস্যকে রক্তদানের নিয়মসমূহ অবহিত করা।
(৪) রক্তের আবেদনকারীকে রক্তদানের পূর্ববর্তী ও পরবর্তী বিষয়গুলি ভালভাবে জানানো ৷
(৫) মাদক গ্রহণকারীর রক্তের ক্ষতিকর দিক সমূহ তুলে ধরা ।