IAB Bagatipara Thana

IAB Bagatipara Thana শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই

সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা দায়িত্বশীলের ইন্তেকালে পীর সাহেব চরমোনাই'র শোকইসলামী আন্দোলন বাংলাদেশ ন...
25/07/2025

সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা দায়িত্বশীলের ইন্তেকালে পীর সাহেব চরমোনাই'র শোক

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার আওতাধীন একটি শাখার প্রোগ্রাম শেষে ফেরার পথে আজ (২৫ জুলাই'২৫) শুক্রবার সন্ধ্যায় ঢাকা-নাটোর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবির হোসেন এবং গুরুতর আহত হয়েছেন জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী।

মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

শুক্রবার এক শোকবার্তায় পীর সাহেব চরমোনাই মরহুম আবিরের শাহাদাতের মর্যাদা কামনা করেন, গুরুতর অসুস্থ জেলা সভাপতির সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

10/07/2025
আলহামদুলিল্লাহ! বাংলাদেশ মুজাহিদ কমিটির এর উদ্যোগে আসন্ন ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এর প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন এ...
05/07/2025

আলহামদুলিল্লাহ! বাংলাদেশ মুজাহিদ কমিটির এর উদ্যোগে আসন্ন ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এর প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়ে মাহফিলের সংবাদ ছড়িয়ে দিচ্ছি, যাতে সবাই এই নেক কাজের অংশীদার হতে পারে। 🌿
📅 তারিখ: ৮ই জুলাই ২০২৫ 📍 স্থান: নাটোর সদর উপজেলা 🕋 আয়োজন: বাংলাদেশ মজাহিদ কমিটি
🤲 আসুন সবাই এই নসীহতপূর্ণ মাহফিলে অংশগ্রহণ করি এবং আমাদের দাওয়াতি কাজকে শক্তিশালী করি।
📌 আমাদের পোস্টার ইতিমধ্যেই বিভিন্ন স্থানে লাগানো হয়েছে। আপনার এলাকায়ও ছড়িয়ে দিন এই খুশির সংবাদ।
#ইসলামীআন্দোলনবাংলাদেশ #ওয়াজ_মাহফিল #দাওয়াহ #জিকির #বাংলাদেশমজাহিদকমিটি

30/06/2025

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করীম হাফিঃ

#ফয়জুলকরীম #মুফতিফয়জুলকরীম #ইসলামীআন্দোলনবাংলাদেশ #চরমোনাই #সমাবেশ #মিছিল #মিটিং #নাটোরজেলা #চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগাতিপাড়া থানা IAB Bagatipara Thana পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত ২৮ জুন মহা ...
28/06/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগাতিপাড়া থানা IAB Bagatipara Thana পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত ২৮ জুন মহা সমাবেশ সফল করার জন্য আমরা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দের সাথে হাসনাত আবদুল্লাহ'র Hasnat Abdullah সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। আজ ১২...
12/05/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দের সাথে হাসনাত আবদুল্লাহ'র Hasnat Abdullah সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত।

আজ ১২ মে ২০২৫ সোমবার রাজধানীর পুরানা পল্টনস্থ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জুলাই যোদ্ধা হাসানাত আব্দুল্লাহর একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাসমূহ ভুলে গিয়ে সামনের দিনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এর সাথে এসময় ফোনালাপ হয় হাসানাত আব্দুল্লাহর। নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ দেন পীর সাহেব চরমোনাই। শাহবাগে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ডা. মাহমুদা মিতু ফোনকলে কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমেদ এর কাছে দুঃখ প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, সহ-সভাপতি মুনতাছির আহমাদ, সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, মাওলানা সাইমুম সাদী, মাওলানা বদরুজ্জামান, এনসিপি নেতা আশরাফ মাহদী, সানাউল্লাহ খান, হাছিব আর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, খায়রুল আহসান মারজান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সারোয়ার প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগাতিপাড়া থানা  দাওয়াতী কার্যক্রম!!ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগাতিপাড়া থানা বিভিন্ন স্থানে দাওয়...
02/05/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগাতিপাড়া থানা দাওয়াতী কার্যক্রম!!

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগাতিপাড়া থানা বিভিন্ন স্থানে দাওয়াতি কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ০২-০৫-২০২৫ ইং শুক্রবার তমালতলা বাজারে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগাতিপাড়া থানার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা শরিফ পাটুয়ারী, সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ক্বারী যুলকার নাঈম, সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Address

Natore,Bangladesh
Natore
6400

Website

Alerts

Be the first to know and let us send you an email when IAB Bagatipara Thana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category