27/04/2026
আবারও শুরু হলো প্রযুক্তি শেখার সবচেয়ে মজার আয়োজন Hour of AI in Bangladesh 2026!
এবার কোডিং শেখা হবে গেম খেলতে খেলতেই!
Dance Party, Music Lab, AI for Oceans, Minecraft Hour of AI সহ দারুণ সব ইন্টারঅ্যাকটিভ গেমের মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, কোডিং, মেশিন লার্নিং, লুপ, ইভেন্ট, প্যাটার্ন আর প্রবলেম সলভিংয়ের সহজ ও মজার কৌশল।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পেইন। এখানে অংশ নিয়ে ভবিষ্যতের এআই স্টার হওয়ার সুযোগ তৈরী হয়েছে! শিক্ষার্থীরা হাতে-কলমে এআই ও প্রোগ্রামিং শিখতে রেজিস্ট্রেশন করতে পারেন ২৬ মে ২০২৬-এর মধ্যে নিচের লিংকেঃ https://sites.google.com/a2i.gov.bd/hourofai-2026/home