নাটোর জেলা আওয়ামী লীগ

নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম
01716617117
সা.সম্পাদক- মোঃ শরিফুল ইসলাম রমজান
01711068382 সভাপতি- অধ্যাপক আব্দুল কুদ্দুস এম.পি.
(1)

( 017-113-33708)
সা.সম্পাদক- আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান ( 0171 1068 382)

01/06/2026

বিদায়…

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বর্ষীয়ান নেতা, রাজনৈতিক ব্যাক্তিত্ব তোফায়েল আহমেদ..

আমরা শোকাহত!

নাটোর জেলা আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদঃ------------------------------------------------------------সিংড়া উপজেলা আওয...
31/05/2026

নাটোর জেলা আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদঃ
------------------------------------------------------------
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি, সাবেক সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি,মোঃ জাহিদুল ইসলাম ভোলা কে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ, পূর্বে কোন মামলা না থাকা সত্ত্বেও শুধুমাত্র সক্রিয় আওয়ামী লীগ করার জন্য ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি মূলক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের মামলায় সারা দেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী হয়রানির শিকার৷ রাজনৈতিক পট-পরিবর্তনের সাথে সাথে এই অপচর্চাগুলো চক্রাকারে আবর্তিত হয়। ভূয়া অভিযোগের প্রেক্ষিতে দায়ের কৃত এই ধরনের হয়রানিমূলক মামলা সবসময়ই আইনের শাসন নিশ্চিত করার পথে বড় অন্তরায়৷ নাটোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাহিদুল ইসলাম ভোলা কে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে তার মুক্তির দাবি জানাচ্ছি৷ রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত সকল হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

31/05/2026

⁨২৭ ঘণ্টায় ১৩ লাশ, কেমন আছেন নগরবাসী?
---
ঈদের ঠিক আগে দিয়েই ঢাকা যেন ফিরে পেল এক বিভীষিকাময় অধ্যায়। সড়কে ঝরলো প্রাণ, হাসপাতালে নিভলো কচি প্রদীপ, আর বাসা থেকে উঠলো স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ। ৩০ ঘণ্টার ব্যবধানে ১৩টি লাশ আর্তনাদ করছে সুশাসনের দাবিতে। অথচ এই নীরব মহামারীর দিনে দেশ চালাচ্ছে কারা? সেই ২০০১-০৬ সালের অন্ধকার অধ্যায়ের কারিগর, জিয়াউর রহমানের সেনানিবাসে জন্ম নেওয়া দুর্নীতি-সন্ত্রাসের আঁতুড়ঘর বিএনপি আর তাদের সহচর যুদ্ধাপরাধী জামায়াত।

একনজরে চোখ রাখুন, ঈদের আগে জনগণের জন্য এ কী উপহার!

মগবাজারের শিশু হত্যাকাণ্ড পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এসি বন্ধ রেখে ছয়টি নবজাতককে মেরে ফেলা হয়েছে, সরাসরি অবহেলায়। একটি শিশুর পরিবার মামলা করেছে। কি ধরনের স্বাস্থ্যসেবা এটা?

ভাটারা সড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু বরিশাল থেকে আসা কবির আর লাইজু বেগম। একই পরিবহনের যাত্রী খুশি বেগম। ছিন্নভিন্ন দেহ, উল্টে যাওয়া বাস, আর দায় এড়াতে ব্যস্ত প্রশাসন। বাস জব্দ হয়েছে, কিন্তু চালক উধাও। পুলিশ বলছে "খুঁজছি", অথচ হেলমেটবিহীন ট্রাফিক পুলিশ সদস্যদের তীরবেগে মোটরসাইকেল চালাতে দেখলেই চোখে পড়ে আইনশৃঙ্খলা খাতের বেহাল ব্যবস্থাপনা।

মিরপুরে ফাঁসিতে দম্পতির আত্মহত্যা অন্তঃসত্ত্বা ঝুম আর তার স্বামী হৃদয়ের গলায় ফাঁস। পারিবারিক কলহ না চরম হতাশা? কেউ জানে না। সমাজের নির্মম চাপে আরেকটি পরিবার শেষ হয়ে গেল নিঃশব্দে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে ভবঘুরের মৃত্যু ফুটপাতে ঘুমন্ত এক অজ্ঞাত ব্যক্তি। ক্লান্ত শরীর থেমে গেল স্যার সলিমুল্লাহ হলের সামনে। নাম নেই, ঠিকানা নেই, মৃত্যু যেন এক দীর্ঘশ্বাস।

প্রশ্ন একটাই, এ কার আমলনামা? যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, সেই সরকারের কাছে জবাবদিহিতা চাইবেন কার কাছে? ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পাতানো ভোটে বসা এই দখলদাররা শহরকে ঠেলে দিচ্ছে অন্ধকারে। সড়কে মৃত্যু, হাসপাতালে অবহেলা, আর ঘরে ঘরে হতাশা - এটাই কি প্রত্যাশিত ছিল?

মনে পড়ছে ২০০১-০৬ সালের সালতানাত। তখনও রাস্তায় বোমা, হাসপাতালে চিকিৎসার নামে ছিনতাই, আর চারদিকে জঙ্গিবাদের উত্থান। ইতিহাস যেন নির্লজ্জের মতো নিজেকে পুনরাবৃত্তি করছে।

শোক বার্তাঃ--------------------------------------------------------নাটোর পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপ...
31/05/2026

শোক বার্তাঃ
--------------------------------------------------------
নাটোর পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি নাটোর সুগার মিল আখ চাষী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক , নাটোর পৌর আওয়ামী লীগ নেতা ময়েজ উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নাটোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা ময়েজ উদ্দিন সরকারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ময়েজ উদ্দিন সরকার ৫ আগস্ট ২০২৪ এর পরে অপারেশন ডেভিল হান্ডে গ্রেপ্তার হয়ে মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারা অন্তরিণ থেকেছেন । অতি সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়িতে বসবাস করতে না পেরে ফরিদপুর জেলায় আত্মগোপনে ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে আজকে তিনি ফরিদপুরে মৃত্যুবরন করেন! মহান আল্লাহ রাব্বুজানাজাল আলামিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ তায়ালা ময়েজ সরকারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।

নাটোর জেলা আওয়ামী লীগ পরিবারের পক্ষথেকে নাটোরবাসীকে ও সেই সাথে নাটোর জেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকবৃন...
27/05/2026

নাটোর জেলা আওয়ামী লীগ পরিবারের পক্ষথেকে নাটোরবাসীকে ও সেই সাথে নাটোর জেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দকে জানাই পবিত্র ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে,
মোঃ শরিফুল ইসলাম রমজান
সাধারণ সম্পাদক, নাটোর জেলা আওয়ামী লীগ।

নাটোর জেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য মোঃ ওয়ায়েশ আলী গুরুতর অসুস্থ। মাইল্ড ষ্ট্রোক জনিত সমস্যায় তার ডান হাত ও পা পক্ষাঘ...
20/05/2026

নাটোর জেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য মোঃ ওয়ায়েশ আলী গুরুতর অসুস্থ। মাইল্ড ষ্ট্রোক জনিত সমস্যায় তার ডান হাত ও পা পক্ষাঘাতগ্রস্থ। নাটোর জেলা আওয়ামী লীগ পরিবার মোঃ ওয়ায়েশ আলীর সুস্থতা কামনা করছে। সেই সাথে সকলকে তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছে।

শুভ জন্মদিন 💐কারা নির্যাতিত নেতা জনুয়েদ আহমেদ পলক।সহ-সভাপতি, নাটোর জেলা আওয়ামী লীগ। সাবেক প্রতিমন্ত্রী তথ্য ও প্রযুক্তি ...
17/05/2026

শুভ জন্মদিন 💐
কারা নির্যাতিত নেতা জনুয়েদ আহমেদ পলক।

সহ-সভাপতি, নাটোর জেলা আওয়ামী লীগ। সাবেক প্রতিমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। নাটোর জেলা আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে জন্মদিনে জানাই মুজিবীয় শুভেচ্ছা। আপনার সুস্থতা কামনা করি সেই সাথে মুক্তির দাবী জানাচ্ছি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক মাননীয় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সুস্থতা কামনা করছি...
12/05/2026

নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক মাননীয় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সুস্থতা কামনা করছি। তার নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জোর দাবী করছি সেই সাথে জুনায়েদ আহমেদ পলক সহ সকল রাজবন্দীর মুক্তির দাবী করছি।

জয় বাংলা ✊

12/05/2026

যুবলীগ নেতা বাশিরুর রহমান চৌধুরীরকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় পরিকল্পিতভাবে আসামী করা এবং সুনির্দিষ্ট কোন প্রমাণ না থাকা স্বত্তেও এই হয়রানির বিরুদ্ধে নাটোর জেলা আওয়ামী লীগ পরিবার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। এহিয়া চৌধুরী সহ সকল রাজবন্দীর মুক্তির দাবী করছি।
আধার কেটে আলো আসবেই..........

জয় বাংলা✊

নাটোর জেলা আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদঃ-----------------------------------------------------------নাটোর  সদর উপজেলার...
27/04/2026

নাটোর জেলা আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদঃ
-----------------------------------------------------------
নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী ওয়াস কুরুনি কে হত্যার উদ্দেশ্যে বিএনপির চিহ্নিত সন্ত্রাসী জাবেদ বাহিনীর হামলায় মারাত্মক আহত হয়ে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। নাটোর জেলা আওয়ামী লীগ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে হামলাকারী দোষী ব্যক্তিদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।

Address

Natore
6400

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাটোর জেলা আওয়ামী লীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share