Natore, নাটোর

Natore, নাটোর Natore, নাটোর - District Page

নাটোর জেলা — ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের মিলনস্থল। রাজবাড়ি, চলনবিল, রাণী ভবানীর স্মৃতিচিহ্ন, আর বিশ্ববিখ্যাত কাঁচাগোল্লার জন্য বিখ্যাত এই জেলা আজও বাঙালির গর্ব। নাটোর শুধু একটি শহর নয়, এটি বাংলার এক জীবন্ত ইতিহাস। চলনবিলের বুক চিরে ভেসে থাকা নৌকা, কৃষিজমিতে ব্যস্ত কৃষক, আর মিষ্টির দোকানে কাঁচাগোল্লার ঘ্রাণ—এই সবকিছুই নাটোরকে করে তোলে অনন্য।

📍আপনি যদি নাটোরের প্রকৃতি, ঐতিহ্য,

খাবার ও মানুষের গল্প জানতে বা ছড়িয়ে দিতে চান, তাহলে এই পাতাটি আপনার জন্য।

🔖 হ্যাশট্যাগসমূহ (ফেসবুকের জন্য):
#নাটোর #নাটোরজেলা #নাটোরেরইতিহাস #চলনবিল #নাটোরের_কাঁচাগোল্লা #নাটোররাজবাড়ি #বাংলারগর্ব #বাংলাদেশভ্রমণ #লোকসংস্কৃতি #বাংলারইতিহ্য #নাটোরসংস্কৃতি

19/02/2026

রোজার মাসে সরকারি অফিসে দাড়িওয়ালা ঘুষখোরদের ওজু করে দৌড়াদৌড়ি দেখলে কি করতে ইচ্ছে করে?

#রমজান #রোজা #ইসলাম

20/07/2025

বে-আদব আর গালিবাজ যে সমাজের মডেল,
সেই সমাজ ইতোমধ্যে জঙ্গল হয়ে গেছে, সমাজ নেই।

04/07/2025

মনে রাখবেন - সমাজ নিরাপদ না থাকলে আপনার কোটি টাকাও নিরাপদ নয়।

নাটোরের কাঁচাগোল্লা==============নাটোরের বিখ্যাত বনলতা সেনের মতোই নাটোরের কাঁচাগোল্লা একটি ঐতিহ্যবাহী খাবার। ভোজন রসিক ব...
18/05/2025

নাটোরের কাঁচাগোল্লা
==============
নাটোরের বিখ্যাত বনলতা সেনের মতোই নাটোরের কাঁচাগোল্লা একটি ঐতিহ্যবাহী খাবার। ভোজন রসিক বাঙ্গালীরা ভুরিভোজ কিংবা অতিথি আপ্যায়নের পর মিষ্টি খেতে পছন্দ করেন। আর সেই দিক থেকে নাটোরের কাঁচাগোল্লার (Natorer Kachagolla) রয়েছে আন্তর্জাতিক পরিচিতি। দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নাটোরের কাঁচাগোল্লা। তবে এই মিষ্টান্নটির নাম কাঁচাগোল্লা হলেও এটি দেখতে মোটেও কাঁচা কিংবা গোলাকার নয়। দুধের ছানা ও চিনি কাঁচাগোল্লা তৈরির প্রধান উপাদান।

নাটোরের কাঁচাগোল্লার ইতিহাস?
====================
স্বাদে গন্ধে অতুলনীয় এই মিষ্টান্নটির ইতিহাস প্রায় আড়াইশ বছরের পুরনো। মনে করা হয় ১৭৫৭ সালের পর থেকে কাঁচাগোল্লা জনপ্রিয়তা লাভ করে। ১৭৬০ সালে রাণী ভবানীর রাজত্বকালে কাঁচাগোল্লার সুখ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। সেই সময় জমিদারদের মিষ্টি মুখ করার জন্য নাটোরের কাঁচাগোল্লা ব্যবহৃত হত। এমনকি সুদূর বিলেতের রাজপরিবার এবং ভারতবর্ষে কাঁচাগোল্লা নিয়ে যাওয়া হত। রাজশাহী গেজেট ও কোলকাতার বিভিন্ন পত্র পত্রিকায় নাটোরের কাঁচাগোল্লা নিয়ে বিভিন্ন ফিচার ছাপা হত। কাঁচাগোল্লার স্বাদ রসগোল্লা, পানতোয়া এমনকি সন্দেশের স্বাদকেও হার মানায়।

জনশ্রুতি আছে, রাণী ভবনীর রাজত্বকালে রানীকে নাটোরের লালবাজারের মধুসূদন পাল নামের এক মিষ্টি বিক্রেতা নিয়মিত মিষ্টি সরবরাহ করতেন। আর মিষ্টি বানানোর জন্য আগের দিন রাতেই ছানা তৈরি করে রাখা হত। একদিন দোকানে মিষ্টির কারিগর না আসায় আগের রাতে তৈরি করা দেড় থেকে দুই মন ছানা নিয়ে মধুসূদন চিন্তায় পড়ে গেলেন। নষ্টের হাত থেকে ছানাগুলো রক্ষার জন্য তিনি কাঁচা ছানার মধ্যে চিনির রস ঢেলে জ্বাল দিয়ে নামিয়ে রাখলেন। পরবর্তীতে এই চিনি মিশানো ছানা মুখে দিয়ে চমৎকার স্বাদের উপলব্ধি করেন। ভয়ে ভয়ে রানীর জন্য নতুন এই মিষ্টি নিয়ে গেলেন। মিষ্টির স্বাদে রানীও অভিভূত হয়ে ধন্য ধন্য করতে লাগলেন। তারপর অনেক ভেবে নতুন এই মিষ্টির নামকরণ করা হয় কাঁচাগোল্লা।

কোথায় পাওয়া যায়?
==============
নাটোর জেলার সর্বত্র কাঁচাগোল্লা পাওয়া যায়। তবে নাটোরের কিছু উল্লেখযোগ্য দোকান ছাড়া কাঁচাগোল্লা না কেনাই ভালো। নাটোর শহরের কালীবাড়ি নামক আবাসিক এলাকার ভিতরের মন্দিরের সামনের জরাজীর্ণ দোকানটিই নাটোরের সেরা কাঁচাগোল্লার দোকান। এছাড়া নীচা বাজারের কুণ্ডু মিষ্টান্ন ভান্ডার, অনুকূল দধি ও মিষ্টান্ন ভাণ্ডার, ষ্টেশন বাজারের নয়ন ও সকাল সন্ধ্যা, বনলতা মিষ্টান্ন ভান্ডার, দাবপট্টি মিষ্টান্ন ভান্ডার এবং ষ্টেশন বাজার রেলগেটের জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার থেকেও ভালমানের কাঁচাগোল্লা কিনতে পারবেন। বর্তমানে কাঁচাগোল্লা বিক্রিতে মৌচাক মিষ্টান্ন ভাণ্ডার অনেক জনপ্রিয়তা লাভ করেছে। অতীতে প্রতি সের কাঁচাগোল্লার দাম ছিল ৩ আনা। তবে বর্তমানে এক কেজি নাটোরের কাঁচাগোল্লার দাম ৫৫০ থেকে ৬০০ টাকা।

কিভাবে যাবেন?
============
ঢাকা থেকে নাটোর সড়ক ও রেলপথে যাওয়া যায়। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে হানিফ, ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, গ্রামীণ, তুহিন-এলিট পরিবহণে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু-সিরাজগঞ্জ রুটে নাটোর যাওয়া যায়। বাসভেদে ভাড়া ৫৯০ থেকে ১৩০০ টাকা। রেলপথে ঢাকার কমলাপুর থেকে নীলসাগর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস নাটোরে যাওয়া যায়। ট্রেনে আসনভেদে ভাড়া লাগবে ৪২০ থেকে ১,৪৯৯ টাকা।

নাটোর সদর থেকে বাস বা অটোরিক্সা নিয়ে লাল বাজার বা ষ্টেশন বাজারের ভিতরের দোকান থেকে নাটোরের আসল কাঁচাগোল্লার স্বাদ নিতে পারবেন।

কোথায় থাকবেন?
============
নাটোরের মাদ্রাসা মোড় ও রেলওয়ে ষ্টেশন এলাকায় হোটেল ভিআইপি, হোটেল মিল্লাত, হোটেল প্রিন্স, হোটেল রাজ, হোটেল রুখসানা ও নাটোর বোর্ডিং প্রভৃতি আবাসিক হোটেল রয়েছে।

#নাটোরের_কাঁচাগোল্লা #কাঁচাগোল্লা #নাটোর_মিষ্টি #বাংলার_মিষ্টি #বাংলাদেশের_গর্ব #স্বাদেঅসাধারণ #লোকজস্বাদ #মিষ্টিরজগৎ #ভ্রমণবাংলা #স্বাদবাংলার #গ্রামীণমিষ্টি #নাটোর_স্বাদ #বাংলারসেরা_মিষ্টি #মিষ্টিপ্রেমী #রসনারস্বপ্ন

11/05/2025

শ্লোগান, পাগলামি আর সবাইকে দেশের শত্রু বলা মানেই দেশপ্রেম নয়।
বরং দেশের একজন মানুষের উপকার, দেশের একটি সম্পদ রক্ষা মানেই দেশপ্রেম।

আহা রে !প্লিজ চোর ভাই এই কথাটা রাইখেন।এতটা সুন্দর করে কেউ অনুরোধ করলে নিজের পকেটের টাকা দিয়ে দিতাম :)
26/04/2025

আহা রে !
প্লিজ চোর ভাই এই কথাটা রাইখেন।
এতটা সুন্দর করে কেউ অনুরোধ করলে নিজের পকেটের টাকা দিয়ে দিতাম :)

আমাদের প্রিয় দেশ হোক ক্ষুধা-দারিদ্রমুক্ত, ভবিষ্যতমুখী ও সবার জন্য নিরাপদ।দেশের প্রতিজন মানুষ হোক শিক্ষিত, প্রগতিশীল, দক্...
28/12/2024

আমাদের প্রিয় দেশ হোক ক্ষুধা-দারিদ্রমুক্ত, ভবিষ্যতমুখী ও সবার জন্য নিরাপদ।
দেশের প্রতিজন মানুষ হোক শিক্ষিত, প্রগতিশীল, দক্ষ, কর্মঠ, রুচিশীল ও মানবিক।


ঈদ মোবারক
18/04/2023

ঈদ মোবারক

আমাদের শুধু বৈষয়িক ক্ষুধা, জ্ঞানের কোন ক্ষুধা নেই
10/03/2023

আমাদের শুধু বৈষয়িক ক্ষুধা, জ্ঞানের কোন ক্ষুধা নেই

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার : আইনমন্ত্রী
31/01/2023

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার : আইনমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার : আইনমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল- হক এমপি বলেছেন, ম....

Address

Natore Sadar
Natore
6400

Alerts

Be the first to know and let us send you an email when Natore, নাটোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Natore, নাটোর:

Share