16/03/2024
এবিসি ফাউন্ডেশনের প্রথম উদ্যোগ
"পথচারী ইফতার" ২০২৪
আড়াই কোটি জনগোষ্ঠীর শহর ঢাকা। প্রতিদিন বিভিন্ন কাজে শহরের বিভিন্ন প্রান্তে ছুটে চলে প্রায় ৭০-৮০ লক্ষ মানুষ।
মাহে রমজানের এই সময়ে ঢাকার রাস্তায় থাকে অসহনীয় ট্রাফিক জ্যাম।
ইফতার যত ঘনিয়ে আসে জ্যাম ততো বাড়তে থাকে, আর কোন কারনে রাস্তায় ইফতার করতে হলে নিজেকে খুবই অসহায় মনে হয়, যাদের অভিজ্ঞতা আছে তারা ভাল বুঝবেন।
এই অবস্থায় পথচারীর জন্য ইফতারের একটা ব্যবস্থা থাকা খুবই জরুরী। একটা মানুষ সারাদিন রোজা রেখে অন্তত একটা জায়গায় বসে এক গ্লাস পানি ও দুইটা খেজুর মুখে দিয়ে স্বস্থির ইফতার করবে নাগরিক হিসেবে এইটা আহামরি কোন চাওয়া নয়।
ব্যাক্তি হিসেবে আমি আমার বাসার সামনের রাস্তায় স্বস্তির ইফতারের জন্য "পথচারী ইফতার" নামক ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি। সামর্থ্য অনুযায়ী যে কয়জনকে পারছি ইফতারে সামিল করছি।
আলহামদুলিল্লাহ প্রথম ২ দিনে প্রচুর মানুষ এই উদ্যোগ সামিল হয়েছে
বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সামর্থ্যবান ব্যাক্তিরা এগিয়ে আসলে এই সমস্যার সুন্দর সমাধান সম্ভব।
সহযোগিতায়: Anydiapers.com
আয়োজনে: ABC Foundation