07/12/2024
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতোবেক হাড়িদোয়া নদী দূষণরোধে করণীয় শীর্ষক গত ৫.১২.২০২৪খ্রিঃ তারিখ বৃহস্পতিবার, সকাল ১০ঃ০০ ঘটিকায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীজনদের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) জনাব এ এস এম হুমায়ুন কবির মহোদয়। এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক , জনাব মোঃ আবুল কালাম আজাদ, নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান সরকার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি হাড়িদোয়া নদীর বড়বাজার সংলগ্ন হাজিপুর ব্রিজ পয়েন্ট পরিদর্শন করেন এবং নদী সংলগ্ন কারখানা সমূহের মালিক ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।