নরসিংদী মডেল থানা, নরসিংদী Narsingdi, Model Thana, Narsingdi

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • নরসিংদী মডেল থানা, নরসিংদী Narsingdi, Model Thana, Narsingdi

নরসিংদী মডেল থানা, নরসিংদী Narsingdi, Model Thana, Narsingdi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নরসিংদী মডেল থানা, নরসিংদী Narsingdi, Model Thana, Narsingdi, Government Official, Satirpara, Nobab bari Road, Narsingdi.

এ আর এম আল মামুনঅফিসার ইনচার্জ নরসিংদী মডেল থানা, নরসিংদী মোবাইল-০১৩২০০৯১৩৭৫
07/12/2025

এ আর এম আল মামুন
অফিসার ইনচার্জ
নরসিংদী মডেল থানা, নরসিংদী
মোবাইল-০১৩২০০৯১৩৭৫

১০ (দশ) কেজি গাজা সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ি আটক।অদ্য ১৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ নরসিংদী মডেল থানাধীন শহর পুলিশ ফাড়িঁত...
16/11/2025

১০ (দশ) কেজি গাজা সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ি আটক।

অদ্য ১৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ নরসিংদী মডেল থানাধীন শহর পুলিশ ফাড়িঁতে কর্মরত এসআই(নিঃ)/বোরহান উদ্দিন, এএসআই(নিঃ)/মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স সহ অভিযান করিয়া ১৩.০৫ ঘটিকার সময় নরসিংদী সদর মডেল থানাধীন পশ্চিম দত্তপাড়া সাকিনস্থ শশ্মান ঘাটের সামনে পাকা রাস্তার উপর হইতে

১০ (দশ) কেজি গাজা সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আসামীর বিরুদ্ধে অত্র থানায় মাদক আইনে মামলা রুজু করিয়া যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

07/11/2025

”নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমান চোলাইমদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[07 November 2025]

আজ ০৭ নভেম্বর ২০২৫ শুক্রবার রাত অনুমান ২২:০০ ঘটিকায় নরসিংদী সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মাদক ব্যবসায়ী লিটন রবি দাস (৪৩), পিতা-মৃত বিহারী রবি দাস, সাং-নীলকুঠি, থানা- রায়পুরা বর্তমান ঠিকানা নরসিংদী মডেল থানাধীন হাজীপুর আনসার ক্যাম্পের পিছনে আসামীর বসত ঘরের ভিতর হতে ৩০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

'মাদক, চুরি, ছিনতাই,ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরো কঠোর হবে।'
আস্থা রাখুন,
পাশে থাকুন।

অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী মডেল থানা,  নরসিংদী জেলার শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ  নির্বাচিত হয়েছেন।অদ্...
15/10/2025

অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী মডেল থানা, নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

অদ্য বুধবার (১৫ সেপ্টেম্বর ২০২৫খ্রি.) নরসিংদী জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জনাব জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের নিকট হতে নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ এমদাদুল হক, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা, নরসিংদী।

মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা সহ নরসিংদী মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় নরসিংদী জেলা পুলিশ কর্তৃক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জকে মনোনীত করা হয়। সেপ্টেম্বর/২০২৫ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার মহোদয়।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করায় মাননীয় পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের প্রতি কৃতজ্ঞাতা ও শ্রদ্ধা জ্ঞ্যাপন করছি।

পুলিশ আক্রান্তের ঘটনায় জড়িত থাকায় ০৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ নরসিংদীগত ০৪/১০/২০২৫খ্রি. অতিরিক্ত পুলিশ, সদর সার্ক...
05/10/2025

পুলিশ আক্রান্তের ঘটনায় জড়িত থাকায় ০৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ নরসিংদী

গত ০৪/১০/২০২৫খ্রি. অতিরিক্ত পুলিশ, সদর সার্কেল, নরসিংদীকে আক্রান্তের ঘটনায় নরসিংদী মডেল থানার মামলা নং-০৫, তারিখ-০৪/১০/২০২৫, ধারা- আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধন ২০১৯ এর ৪(১) তৎসহ ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।

ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে নরসিংদী মডেল থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে বরিবার ৫ অক্টোবর নরসিংদী মডেল থানা এলাকা হতে ঘটনায় জড়িত ০৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-
০১। ফজলুল রশিদ@আদর(৪০), পিতামৃত- মাহমুদুর রশিদ, গ্রাম- পূর্ব ব্রাহ্মণদী., নরসিংদী সদর, নরসিংদী, ০২। শফিকুল ইসলাম সুমন (৪৪), পিতা-শামসুল হক খন্দকার, গ্রামঃ- দত্তের গাও ভিটি পাড়া, থানাঃ-শিবপুর, জেলাঃ- নরসিংদী, ০৩। কুদরত হাসান রবিন(২৩), পিতা- বিরাজ খা, মাতা- পেতনা বেগম, সাং- হাজীপুর, ওয়ার্ড-০৩, থানা ও জেলা- নরসিংদী, ০৪। মোঃ রকিব খা,(৩০), পিতা-মোঃ বিরাজ খান, মাতা- পেতনা বেগম, সাং- হাজীপুর, ওয়ার্ড-০৩, থানা ও জেলা- নরসিংদী, ০৫। মোঃ সোহাগ মিয়া(৩৫), পিতা- মোঃ হুমায়ন কবির, মাতা- নুরজাহান বেগম, সাং- ব্রাহ্মন্দী, ওয়ার্ড-০২, থানা- ও জেলা- নরসিংদী, ০৬। মোঃ তানভীর মিয়া(২২), পিতা-মোঃ শওকত মিয়া, মাতা- রাবিয়া বেগম, সাং- বোয়াকুর, থানা ও জেলা- নরসিংদী ও ০৭। শান্ত মিয়া(২৩), পিতা-শামসুল আলম, মাতা-শিমু আকক্তার, সাং- বালিয়া(বাজার), থানা-ফুলপুর, জেলা- ময়মনসিংহ বর্তমানে সাং-বানিয়াছল, থানা ও জেলা- নরসিংদী।

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

13/09/2025
মালয়েশিয়ান নাগরিক উমর ফারুক বাংলাদেশে তাবগলীগ জামাত করার জন্য আসেন। অতপর গত ২৮/০৮/২০২৫ খ্রিঃ তারিখ চিনিশপুর বাইতুল আমান ...
29/08/2025

মালয়েশিয়ান নাগরিক উমর ফারুক বাংলাদেশে তাবগলীগ জামাত করার জন্য আসেন। অতপর গত ২৮/০৮/২০২৫ খ্রিঃ তারিখ চিনিশপুর বাইতুল আমান জামে মসজিদে অবস্থান করার সময় তাহার ব্যবহৃত I Phone 13 Pro হারিয়ে যায়।

উক্ত বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি সাধারন ডায়রী করিলে অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ এমদাদুল হক সাহেবের নির্দেশে নরসিংদী মডেল থানায় কর্মরত এএসআই(নিঃ)/মোঃ আল আমিন, এএসআই(নিঃ)/সাইফুল ইসলাম তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত বিদেশি নাগরিক এর মোবাইল ফোনটি উদ্ধার করে তাহার নিকট হস্তান্তর করেন।

হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়ে বিদেশি নাগরিক অনেক খুশি হন এবং নরসিংদী মডেল থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।

০২ জন ছেলে শিশু  উদ্ধার প্রসঙ্গেআজ ২৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান সদর থানাধীন আর্মিপাড়া এলাকায় (০২) দু্ই জন অপরিচিত...
23/07/2025

০২ জন ছেলে শিশু উদ্ধার প্রসঙ্গে

আজ ২৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান সদর থানাধীন আর্মিপাড়া এলাকায় (০২) দু্ই জন অপরিচিতি শিশু ছেলেকে পাওয়া যায়। বর্তমানে উক্ত শিশুদ্বয়কে বান্দরবান সদর থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে নরসিংদী জেলা পুলিশ বরাবর বার্তা প্রেরণ করা হয়েছে।

👉 যদি কেউ উক্ত শিশুদ্বয় ও তাদের পরিবারের বিষয়ে প্রকৃত তথ্য জানা থাকলে অনুগ্রহ করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

📞যোগাযোগ: [ বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কন্ট্রোল রুম মোবাইল নাম্বার - 01320110898
📞বান্দরবান সদর থানার ডিউটি অফিসার নাম্বার- 01320110481

প্রাথমিক অনুসন্ধানে শিশুদ্বয়ের পরিচয় নিম্মে দেওয়া হলো-

১. আব্দুল করিম (০৯), পিতা- মোখলেছ, মাতা- হরিদা, জেলা-নরসিংদী।

২. রহমত উল্লাহ (১১), পিতা- জসিম, জেলা- নরসিংদী।

আসুন, মানবিক দায়িত্ববোধ থেকে এই পোস্টটি শেয়ার করে ছেলে গুলোকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করি। 🙏

অদ্য ইং-০৮/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় নরসিংদী মডেল থানাধীন জেলাখানার মোড়ে অজ্ঞাতনামা একটি পুরুষ ব্যক্তি...
08/06/2025

অদ্য ইং-০৮/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় নরসিংদী মডেল থানাধীন জেলাখানার মোড়ে অজ্ঞাতনামা একটি পুরুষ ব্যক্তির লাশ পাওয়া যায়। উক্ত ব্যক্তিকে কেউ চিনে থাকলে নরসিংদী মডেল থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো

07/06/2025
পুলিশের অভিযানে ০১(এক) টি বিদেশী পিস্তল, যাহাতে ম্যাগজিন সংযুক্ত ও ০৫ (পাঁচ) রাউন্ড গুলিসহ ০৩ (তিন) জন আসামী আটক।       ...
27/05/2025

পুলিশের অভিযানে ০১(এক) টি বিদেশী পিস্তল, যাহাতে ম্যাগজিন সংযুক্ত ও ০৫ (পাঁচ) রাউন্ড গুলিসহ ০৩ (তিন) জন আসামী আটক।


ইং-২৬/০৫/২০২৫খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী মডেল থানা এর নেতৃত্বে এসআই(নিঃ)/ অজিত চন্দ্র বর্মন, এএসআই/ জসিম উদ্দিন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নরসিংদী মডেল থানাধীন দক্ষিন শীলমান্দি সাকিনস্থ পাকিজার সামনে জনৈক মোঃ বিল্লাল হোসেন এর একতলা বিল্ডিংয়ের পূর্ব পাশের কক্ষের ভিতরে কতিপয় লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র সহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ইং-২৫/০৫/২০২৫ তারিখ রাত ২৩.২০ ঘটিকার সময় নরসিংদী মডেল থানাধীন দক্ষিন শীলমান্দি সাকিনস্থ’ পাকিজার সামনে জনৈক মোঃ বিল্লাল হোসেন এর একতলা বিল্ডিংয়ের পূর্ব পাশের কক্ষের ভিতরে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ০৩ (তিন) জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ সাব্বির হোসেন (২০), পিতা-মোঃ বিল্লাল হোসেন, ২। মোঃ সোহাগ মিয়া (২৫), পিতা-মোঃ মজনু মিয়া, ৩। মোঃ লোকমান হোসেন (২৪), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সর্ব সাং-দক্ষিন শীলমান্দি (পাকিজার সামনে), থানা ও জেলা-নরসিংদীদেরকে আটক করেন।



ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় বিধি মোতাবেক আসামীদের দেহ তল্লাশী কালে ধৃত ১নং আসামী সাব্বির হোসেন (২০) এর হেফাজত হইতে ০১ (এক) টি বিদেশী পিস্তল ও ০৫(পাঁচ) রাউন্ড গুলি উদ্ধার পূর্বক এবং রাত অনুমান ২৩.৫০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। জানা যায় যে, ধৃত আসামীগন পরস্পর জ্ঞাতসারে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের হেফাজত রাখিয়া এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন ও ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া আসিতেছিল। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে ৪৯ লক্ষ টাকা জরিমানা সহ ০৪ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ১০ (দশ) টি সাজা পরোয়ানা ও ০২টি...
14/05/2025

নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে ৪৯ লক্ষ টাকা জরিমানা সহ ০৪ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ১০ (দশ) টি সাজা পরোয়ানা ও ০২টি নরমাল গ্রেফতারী পরোয়ানা সহ মোট-১২টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোঃ মাসুদ রানা গ্রেফতার।

ইং ১৩/০৫/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল অনুমান.১৭.৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী মডেল থানা এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/নাছিম মিয়া, এএসআই (নিঃ)/আল আমিন, এএসআই(নিঃ)/মোঃ সুমন মিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নির্ণয় করে

ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানাধীন মুরাকুরা এলাকা হতে দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ মাসুদ রানা, পিতা-মোঃ জসিম উদ্দিন, প্রোঃ মেসার্স জনতা ব্যাটারী সার্ভিস, এনন্ডবি রোড, নতুন লঞ্চঘাট মোড়, স্থায়ী সাং-ভাগদী, থানা ও জেলা-নরসিংদীকে গ্রেফতার করেন। বর্নিত আসামীর বিরুদ্ধে ৪৯ লক্ষ টাকা জরিমানা সহ ০৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ (দশ) টি সাজা পরোয়ানা, ০২টি নরমাল সিআর গ্রেফতারী পরোয়ানা সহ মোট-১২টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে। আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Address

Satirpara, Nobab Bari Road
Narsingdi
1204

Alerts

Be the first to know and let us send you an email when নরসিংদী মডেল থানা, নরসিংদী Narsingdi, Model Thana, Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share