02/04/2026
"বাঁশগাড়ী তদন্ত কেন্দ্র অর্ধ-বার্ষিক পরিদর্শন"
অদ্য ০২/০৪/২০২৬ খ্রি. বৃহস্পতিবার ১৪.০০ ঘটিকায় রায়পুরা সার্কেলের সম্মানিত সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর বাঁশগাড়ী তদন্ত কেন্দ্র অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন। বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মাসুদ আলম।
এ সময় বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল সার্কেল মহোদয়কে সালামী প্রদান করে। পরবর্তীতে তিনি বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের বিভিন্ন রেজিস্টার-পত্রাদি, ফোর্সের ব্যারাকসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মজিবুর রহমানসহ বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।