Office Of The Executive Engineer, LGED, Narsingdi.

Office Of The Executive Engineer, LGED, Narsingdi. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Office Of The Executive Engineer, LGED, Narsingdi., Government Organization, Narsingdi.

আজ ১৫ই আগস্টজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে শোক থেকে শক্তি নিয়ে দেশ সেবার দৃঢ় প্রত্য...
15/08/2023

আজ ১৫ই আগস্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে শোক থেকে শক্তি নিয়ে দেশ সেবার দৃঢ় প্রত্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদী কর্তৃক যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ২০২৩ পালন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

আজ ৫ আগস্ট" শেখ কামাল এঁর ৭৪তম জম্নবার্ষিকী" জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যত...
05/08/2023

আজ ৫ আগস্ট

" শেখ কামাল এঁর ৭৪তম জম্নবার্ষিকী"

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী তে বিনম্র শ্রদ্ধা। নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নরসিংদী।

গত ২৪ জুলাই ২০২৩ খ্রীষ্টাব্দস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদীর সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব, খন্দকার ...
25/07/2023

গত ২৪ জুলাই ২০২৩ খ্রীষ্টাব্দ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদীর সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব, খন্দকার আসাদুজ্জামান মহোদয়ের নেতৃত্বে
'পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ বাড়ায় কাজের মনোনিবেশ' এই স্লোগানে শুরু হল
"পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩"
সফল হোক

গত ২৯ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।"ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়ের সাইট পরিদর্শন "স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ...
30/03/2023

গত ২৯ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।

"ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়ের সাইট পরিদর্শন "

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নরসিংদী কর্তৃক বাস্তবায়িত নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক সাইট পরিদর্শন করেন ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব, মোহাম্মদ রেজাউল করিম, নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব, মাহাবুব ইমাম মোরশেদ ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী।

এসময়ে উপস্থিত ছিলেন জনাব, খন্দকার আসাদুজ্জামান নির্বাহী প্রকৌশলী, এলজিইডি নরসিংদী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী ও ল্যাব টেকনিশিয়ান।

সাইট পরিদর্শন শেষে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয় কাজের গুণগতমান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আজ, ২৬ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।"২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩"২৬ শে মার্চ আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন...
26/03/2023

আজ, ২৬ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।

"২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩"

২৬ শে মার্চ আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ।
নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক।
তুমি চির বঞ্চিতের হুংকার,আবার তুমিই দিয়েছো চির শান্তি, ৩০ লক্ষ শহীদ আত্মার।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদী কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন এলজিইডি নরসিংদী এর সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব খন্দকার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জয় বাংলা।

আজ, ১৭ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদী কর্তৃক আয়োজিত জাতির পিতা "বঙ্গবন্ধু শে...
17/03/2023

আজ, ১৭ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদী কর্তৃক আয়োজিত
জাতির পিতা "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস" উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা আনন্দ অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সাথে নিয়ে কেক কাটা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন এলজিইডি নরসিংদী এর নির্বাহী প্রকৌশলী জনাব খন্দকার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আজ ১৭ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।"জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস" বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদ...
17/03/2023

আজ ১৭ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।

"জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস"

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদী কর্তৃক শ্রদ্ধা নিবেদন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদী কর্তৃক জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন এলজিইডি, নরসিংদী এর সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব খন্দকার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, ও অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

আজ, ০৮ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।" ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস" ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’...
08/03/2023

আজ, ০৮ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।

" ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস"

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’
এই প্রতিপাদ্য নিয়ে লিঙ্গবৈষম্য দূর করার জন্য সারা বিশ্বের ন্যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদী কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত নির্বাহী প্রকৌশলী, জনাব খন্দকার আসাদুজ্জামান।
সকল নারী সহকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং দুজন নারী সহকর্মীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।

সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মহোদয় বলেন ___
নারীর অধিকার সুরক্ষায় ও সহিংসতা মোকাবিলায় চাই মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বৈষম্যহীন সৃজনশীল প্রযুক্তি’।
আসুন আমাদের পরিবার, বন্ধু, সহকর্মী এবং সকল সম্প্রদায়কে লিঙ্গবৈষম্য দূর করতে উৎসাহিত করি। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।


এসময়ে আরও উপস্থিত ছিলেন, এলজিইডি নরসিংদীর সহকারী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী গণ।

আজ, ০৭ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।" ঐতিহাসিক ৭ই মার্চ দিবস "১৯৭১ সালের ৭ই মার্চ, ১৮ মিনিটের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ম...
07/03/2023

আজ, ০৭ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ।

" ঐতিহাসিক ৭ই মার্চ দিবস "

১৯৭১ সালের ৭ই মার্চ, ১৮ মিনিটের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির চুরান্ত রূপরেখা রচিত করেন।

ঐতিহাসিক ৭ ই মার্চ স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি,
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদী কর্তৃক শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

মিলন মেলা!!!গত, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রীষ্টাব্দ রোজ শুক্রবার।এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস) লিঃ নরসিংদী এর সকল স...
26/02/2023

মিলন মেলা!!!

গত, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রীষ্টাব্দ রোজ শুক্রবার।
এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস) লিঃ নরসিংদী এর সকল সদস্য বৃন্দের "মিলন মেলা-২০২৩" অনুষ্ঠিত হয়।

এসময়ে স্ব-পরিবারে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত নির্বাহী প্রকৌশলী, জনাব খন্দকার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী (সকল), উপ সহকারী প্রকৌশলী ও এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস) লিঃ নরসিংদী এর সকল সদস্য বৃন্দ।

এ মিলন মেলায় সকল শ্রেণীর বয়সীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।
সকলকে আনন্দ দেয়ার জন্য পুরনো দিনের গ্রামীণ বাংলার ঐতিহ্য, সাপের খেলা ও জাদু
প্রদর্শন করা হয়।

সকলের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে এই মিলন মেলা হয়ে উঠে এক প্রাণবন্ত মিলনমেলা।

স্থান: ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট, মরজাল, রায়পুরা, নরসিংদী।

গত, ২২ ডিসেম্বর ২০২২ খ্রীষ্টাব্দ। রোজ বৃহস্পতিবার।"বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)- এর সচিব আবু হেনা মো...
24/12/2022

গত, ২২ ডিসেম্বর ২০২২ খ্রীষ্টাব্দ।
রোজ বৃহস্পতিবার।

"বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)- এর সচিব আবু হেনা মোরশেদ জামান মহোদয় এর নরসিংদী সফর"

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নরসিংদী কর্তৃক বাস্তবায়নাধীন "উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ" প্রকল্পের নরসিংদী রায়পুরা অংশের কাজ ও " ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন" শীর্ষক প্রকল্পের আওতায় রায়পুরা উপজেলায় বাস্তবায়নাধীন 'আমিরগঞ্জ ইউপি অফিস- করিমপুর ঘাট ভায়া বাঘাইকান্দি বাজার সড়ক চেইনেজ:০০-৩৯০০ মিটার' কাজ পরিদর্শন করেন "বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)"- এর সচিব আবু হেনা মোরশেদ জামান মহোদয় ।

এসময়ে উপস্থিত ছিলেন জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান (জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী), জনাব খন্দকার আসাদুজ্জামান (নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নরসিংদী), সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

প্রকল্প এলাকা পরিদর্শন করে জনাব আবু হেনা মোরশেদ জামান মহোদয় সন্তোষ প্রকাশ করেন।

Address

Narsingdi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Office Of The Executive Engineer, LGED, Narsingdi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Office Of The Executive Engineer, LGED, Narsingdi.:

Share