কাইকারটেক - Kaikertek

কাইকারটেক - Kaikertek KaiKarTek Hat ekti namkora hat... Jekhane sostay kachamal pawa jay.

শতবর্ষী কাইকারটেক হাটসপ্তাহে প্রতি রবিবার এই হাটটি বসে বিধায় এই হাটকে রবিবারের হাটও বলা হয়ে থাকে। প্রায় ১০০ বছর ধরে ন...
12/01/2018

শতবর্ষী কাইকারটেক হাট
সপ্তাহে প্রতি রবিবার এই হাটটি বসে বিধায় এই হাটকে রবিবারের হাটও বলা হয়ে থাকে। প্রায় ১০০ বছর ধরে নারায়ণগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে আসছে এই কাইকারটেক হাট।
Flickr Album: https://flic.kr/s/aHsmdiURCk
#কাইকারটেক
Photo Credit : Akash Khan

newsnarayanganj24.net/features/30979
18/10/2017

newsnarayanganj24.net/features/30979

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে রয়েছে একটি সপ্তাহিক হাট। এ হাটটি প্রায় শতবছর ধরে এখানে বাজারের রাজ করে আসছে। দীর্ঘ এ শতবছরেও এ হাটের গ্রাহক একজনও কমেনি বরং বেড়েছে বহুগুন। হাটের অন্যতম আকর্ষণ হচ্ছে বিশেষ ধরনের মিষ্টি। এ মিষ্টির জন্য শুধু নারায়ণগঞ্জ নয় আশেপাশে অনেক জেলা থেকেও মানুষ

Sunday, 07 August 2016
12/02/2017

Sunday, 07 August 2016

কাইকারটেক নৌকার হাট জমে  উঠেছেTuesday, 17 May 2016 00:27ডান্ডিবার্তা রিপোর্টবর্ষায় বাড়ির চারপাশে থইথই পানি, গেরস্ত বাড়ির...
29/05/2016

কাইকারটেক নৌকার হাট জমে উঠেছে
Tuesday, 17 May 2016 00:27
ডান্ডিবার্তা রিপোর্ট
বর্ষায় বাড়ির চারপাশে থইথই পানি, গেরস্ত বাড়ির মানুষের কোথাও যেতে নৌকাই একমাত্র ভরসা। মাছ শিকার, চরাঞ্চল ও বিল এলাকার মানুষের যাতায়াতের জন্য প্রতি বর্ষায় কদর বাড়ে নৌকার। তাই বর্ষা শুরু হওয়ার আগেই গ্রামের মানুষ নৌকা কিনতে ভিড় করেন কাইক্কারটেকে। নদী পথের বাহন হিসেবে একটা সময় কাঠের তৈরী নৌকার অনুপস্থিতি কল্পনা করা যেত না। তখন এ বাহনকে চালিয়ে নেওয়ার জন্য কাঠের তৈরী বৈঠা আর বাঁশের লগির ব্যবহার হতো। সময়ের পরিবর্তন আর প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে নৌ পথের এ বাহনটিতে এসেছে নানা পরিবর্তন। বর্তমানে নৌকায় ইঞ্জিনের ব্যবহার চলে এসেছে। গ্রামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও এখন অনেক গ্রাম রয়েছে যেখানে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে নৌকাই একমাত্র বাহন। এ বাহনকে কেন্দ্র করে আজও বসে নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী নৌকার হাট। এখনও ক্রেতারা হাটে ভিড় জমায় তাদের পছন্দের নৌকাটি ক্রয় করে নেওয়ার জন্য। এমনিই একটি হাটের দেখা মিলবে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ব্রহ্মপূত্র নদের তীর ঘেষে কাইক্কারটেক এলাকায়। প্রতি রোববার এ হাট বসে। এটি কাইক্কারটেক হাট নামেই পরিচিত। স্থানীয়দের মতে ঐতিহাসিক কাইকারটেক নৌকার হাটটি প্রায় দুই’শ থেকে আড়াইশ বছরের অধিক পুরাতন হবে। তবে কেউ এর সঠিক ইতিহাস বলতে পারেনি। নৌকা ব্যবসায়ীদের মতে বাংলা সনের জৈষ্ঠ থেকে আশ্বিণ এ পাঁচ মাস খাল বিল ও নদ-নদীতে পানি ভরপুর থাকে বিধায় এ সময়টাতেই নৌকার হাটে ক্রেতাদের ভিড় থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে। সরেজমিন কাইক্কারটেক নৌকার হাটে গিয়ে দেখা গেছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা কাঠের নৌকা ইঞ্চিন চালিত ট্রলারের মাধ্যমে সরবরাহ করে হাটে পসরা সাজিয়ে বসেছে। নারায়ণগঞ্জসহ আশে পাশের জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারাও ভিড় করছে তাদের পছন্দের নৌকাটি ক্রয় করে নিয়ে যাওয়ার জন্য। ব্যবসায়ীরা নৌকার আকার ও কাঠের ব্যবহারের উপর ক্রেতাদের কাছে আড়াই হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত দাম হাকছে। ক্রেতারাও একটু সাশ্রয়ে কিনার জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে অন্য ব্যবসায়ীর কাছে ছুটছেন। চাম্বল, কড়ই, তুলা, কৃষ্ণচুরা নাকি লোহা কাঠের তৈরী নৌকা সে ব্যাপারেও নিশ্চিত হচ্ছেন ক্রেতারা। এসময় বিক্রেতা ও ক্রেতার মাঝে মধ্যস্থতা করতেও দেখা গেছে অনেককে। মধ্যস্থতা করার মাধ্যমে নৌকা বিক্রি করে দিলেই মিলছে নির্দিষ্ট সন্মানি । ব্যবসায়ীরা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ফুলতলা গ্রামের ময়ালদের কাছ থেকে (নৌকা তৈরী মিস্ত্রী ও মাইকারি বিক্রেতা) নৌকা সরবরাহ করেন। এছাড়া বিক্রমপুর, আড়াইহাজার ফুলদী, বন্দরের লাঙ্গলবন্দ, সোনারগাঁও উপজেলার কলতাপাড়াসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে নৌকা সরবরাহের মাধ্যমে এ হাটে বিক্রী করে থাকে। তাদের মতে চাম্বল, কড়ই, তুলা, কৃষ্ণচুরা ও লোহা কাঠের নৌকা হয়ে থাকে। কাঠের ব্যবহার ও নৌকার আকারের উপর প্রতটি কোষা নৌকার দাম পড়ে আড়াই হাজার টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। চাঁদপুর জেলার বেলতলি গ্রামের প্রায় ৬৮ বছর বয়সি নৌকা ব্যবসায়ী আব্দুস সালাম জানান, তিনি ৪০ বছর যাবত হাটে নৌকা বিক্রি করে আসছেন। এর আগে তার বাবা খোরশেদ আলীও এ পেশায় জড়িত ছিলেন। তার মতে দিন দিন ক্রেতার উপস্থিতি কমে আসায় প্রায় সময়ই তাদেরকে লোকসান গুনতে হয়। এক একটি নৌকার সরবরাহ খরচ পরে ১০০ থেকে ১৫০ টাকা। তিনি আরো জানান অবিক্রিত নৌকা ফেরত নিতে গেলে তাদেরকে অতিরিক্ত লোকসান গুনতে হয়। তাই তারা অনেক সময় লোকসান দিয়ে নৌকা বিক্রি করে থাকেন। তার মতে কাইকারটেক নৌকার হাটটি বৃহত্তম হাট। এছাড়াও মুন্সিগঞ্জের মতলব থানার ছিরার চর এলাকায় নৌকার হাট বসে। নৌকা কিনতে আসা মুন্সিগঞ্জের যুগনী ঘাট গ্রামের কৃষক মো: বাদশা মিয়া জানান, নিজের জমির পাশাপাশি অন্যের ফসলি জমি নাডি রেখে (এক বছরের জন্য বন্দক রেখে) গৃহস্থি কাজে ও গরু বাছুর লালন পালনের জন্য নৌকার প্রয়োজন হয়। তাই তিনি ৫হাজার টাকায় একটি নৌকা ক্রয় করেছেন। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুস সাত্তারও এসেছেন নৌকা কিনতে। সাধ্যের দামে পছন্দের নৌকাটি ক্রয় করার জন্য হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন তিনি। তার মতে আগের মতো খাল বিলে মাছ পাওয়া যায় না। তাই উচ্চ মূল্যে নৌকা কিনে তার লাভ নেই বলে জানান।

ঐ দেখা যায় মুগারচর সেতু।Captured by : রাইসুল ইসলাম রাসেলDevice: Nokia E6Date: Saturday, 21 November 2015Time: 01:21 PM
04/05/2016

ঐ দেখা যায় মুগারচর সেতু।
Captured by : রাইসুল ইসলাম রাসেল
Device: Nokia E6
Date: Saturday, 21 November 2015
Time: 01:21 PM

সোনারগাঁয়ে কাইকারটেক উচ্চ বিদ্যালয়ে মাদক বাল্য বিবাহ ইভটিজিং প্রতিরোধমূলক সভানজরুল ইসলাম শুভ10.03.2016নারায়ণগঞ্জের সোনার...
10/03/2016

সোনারগাঁয়ে কাইকারটেক উচ্চ বিদ্যালয়ে মাদক বাল্য বিবাহ ইভটিজিং প্রতিরোধমূলক সভা
নজরুল ইসলাম শুভ
10.03.2016
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিদ্যালয়ের পরিচালনা কমিটির সমন্বয়ে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম প্রধান, কাজী রতন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমত উল্লাহ, সিরাজুল ইসলাম, তোফাজ্জল হোসেন, মামুন মোগল, কামরুল ইসলাম, রাসেল হোসেন, সিফাত আঞ্জুমান, অঞ্জলী সরকার, শীলা রানী।
এ সময় বক্তরা বলেন, আমাদের জনকল্যানমূলক কাজে তোমাদের ভূমিকা রাখতে হবে। তোমাদের জাতির উন্নয়নের পরিবর্তন ঘটাতে শিক্ষার প্রতি আরো বেশী মনযোগী হতে হবে। তোমরা সচেতন হলে প্রতিটি সমাজে সচেতন সৃষ্টি হবে। তাই মাদক প্রতিরোধে অপরিসীম ভূমিকা রাখতে হবে। প্রতিটি ‘ মা’ তার সন্তান এবং প্রতিটি বোন তার ভাই ও বাবাকে মাদক সন্ত্রাস থেকে দূরে থাকার আহবান জানান তারা।
- ( সময় নারায়ণগঞ্জ.কম) & ( জিনিউজ বিডি ২৪ .কম )
নজরুল ইসলাম শুভ
01711037162
01816567336

কাফুরদী নাল-আলাবদী জামে মসজিদের উন্নয়ন কার্যক্রম এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বসাধারণ।24 August 2015
07/12/2015

কাফুরদী নাল-আলাবদী জামে মসজিদের উন্নয়ন কার্যক্রম এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বসাধারণ।
24 August 2015

ঈদ উৎসব, ব্রহ্মপুত্র19 July 2015
07/12/2015

ঈদ উৎসব, ব্রহ্মপুত্র
19 July 2015

হাই সাহেব এর মোড়15 July 2015
07/12/2015

হাই সাহেব এর মোড়
15 July 2015

5 June 2015
07/12/2015

5 June 2015

Address

Kaikertek, Minarbari, Bandar
Narayanganj
1410

Alerts

Be the first to know and let us send you an email when কাইকারটেক - Kaikertek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share