বাংলাদেশ ছাত্র ফেডারেশন - নারায়ণগঞ্জ জেলা

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • বাংলাদেশ ছাত্র ফেডারেশন - নারায়ণগঞ্জ জেলা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন - নারায়ণগঞ্জ জেলা শিক্ষা - সাম্য - সংগ্রাম - প্রগতি
(6)

শিক্ষা - সাম্য - সংগ্রাম - প্রগতী

এই মূলনীতি সামনে রেখে ২০০৭ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন যাত্রা শুরু করে। সবার জন্য মানবিক, বিজ্ঞানভিত্তিক ও একমুখি শিক্ষার লক্ষে কাজ করছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের সকল শিক্ষা আন্দোলনের প্রথম সারিতে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্র ফেডারেশন।

আজ ১২ আগস্ট ২০২৬, বুধবার, বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের  সামনেঅত্যাবশ্যক ঔষধের সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থ...
12/08/2026

আজ ১২ আগস্ট ২০২৬, বুধবার, বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে
অত্যাবশ্যক ঔষধের সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রাখা এবং জ্বালানি খাতকে বেসরকারিকরণের তৎপড়তার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মানববন্ধন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহার নেতৃত্বে মানববন্ধনে অংশ নেয় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।

সবাইকে জানাই আন্তর্জাতিক আদিবাসী দিবস এর শুভেচ্ছা।পাহাড় ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই।জাতীয় পুনর্গঠন ও সক্...
09/08/2026

সবাইকে জানাই আন্তর্জাতিক আদিবাসী দিবস এর শুভেচ্ছা।
পাহাড় ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই।
জাতীয় পুনর্গঠন ও সক্ষমতা বিকাশে সহায়ক শিক্ষা ব্যবস্থার দাবীতে ছাত্র আন্দোলন গড়ে তুলুন।

প্রেস বিজ্ঞপ্তি ঃ-গণঅভ্যুত্থানের শহীদ জুলফিকার শাকিলের ২য় শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জল...
07/08/2026

প্রেস বিজ্ঞপ্তি ঃ-

গণঅভ্যুত্থানের শহীদ জুলফিকার শাকিলের ২য় শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও প্রামাণ্যচিত্র পদর্শন।

আজ ৭ আগস্ট (শুক্রবার) ২০২৬ সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিল এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন এর সঞ্চালনায় এবং সহ-সভাপতি ইউশা ইসলাম এর সভাপতিত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরবর্তীতে শহীদ শাকিলকে নিয়ে তৈরি প্রামাণ্য চিত্র পদর্শন করা হয়।
এসময়, আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন-এর সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সহ- সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, সিদ্দিরগঞ্জ থানার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, সিদ্দিরগঞ্জের সংগঠক মোঃ সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলিতে এসময় বিশেষভাবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন জিএসএ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী জনাব তারিকুল ইসলাম সুজন এবং মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান।

শ্রদ্ধাঞ্জলি শেষে সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ইউশা ইসলাম বলেন-
আজ শহীদ শাকিলের ২য় শাহাদাত বার্ষিকী। শহীদ শাকিল ৪ঠা আগস্ট ২০২৪-এ মিরপুরে আন্দোলন চলাকালীন সময়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের গুন্ডাবাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হোন। পরবর্তীতে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর ৭ই আগস্ট শাহাদাত বরণ করেন। শহীদ শাকিলের জীবন আমাদের সংগ্রামের শিক্ষা দেয়, শহীদ শাকিল সমাজে একটি বৃহত্তর পরিবর্তনের লক্ষ্যে কিশোর বয়স থেকে রাজপথে নানান আন্দোলন-সংগ্রামে সম্মুখসারীতে থেকেছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিভিন্নভাবেই লক্ষ্য করেছি অন্যান্য শহীদদের নাম যেভাবে সামনে এসেছে সেই তুলনায় একজন পরিক্ষিত সৈনিক হিসেবে শহীদ শাকিলের আত্মত্যাগকে অপরাপর সকল রাজনৈতিক দলই আড়াল করার চেষ্টা করেছে। শহীদ শাকিলের আত্মত্যাগ আড়াল হলে অনেকের রাজনৈতিক পথই নানান ক্ষেত্রে সুগম হবে, কারণ শহীদ শাকিল ছাত্র ফেডারেশন-এর কর্মী ছিলেন। ফলে, আমাদেরই শহীদ শাকিলকে ধারণ করে শাকিলের স্বপ্ন বাস্তবায়নে সর্বদা লড়াই চালিয়ে যেতে হবে। শাকিলের স্বপ্ন ছিল গনতান্ত্রিক বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা। সকলের সমান মর্যাদা ও একটি মানবিক সমাজ নির্মাণ করা। আমরা তার সেই স্বপ্ন পুরণে অঙ্গিকারবদ্ধ। শহীদ শাকিল ছাত্র ফেডারেশনের সম্পদ, আমাদের দেশের সম্পদ। সেই জায়গা, তার অবদান আমাদেরই ধরে রাখতে হবে। আমাদের সংগ্রামের মধ্য দিয়ে, বাংলাদেশের অর্জনের মধ্য দিয়ে শাকিল জীবিত থাকবে।

বার্তা প্রেরক,
শেখ সাদী,
দপ্তর সম্পাদক,
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা
যোগাযোগ :০১৬০৪৭৮০৯৪৩

আজ ৭ আগষ্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ জুলফিকার আহমে...
07/08/2026

আজ ৭ আগষ্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ জুলফিকার আহমেদ শাকিল এর ২য় মৃত্যুবার্ষিকী। শহীদ শাকিলের স্মরণে আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে জেলা কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে “শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ডকুমেন্টারি প্রদর্শন” করা হবে।

সকলে আমন্ত্রিত।

তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা এবং আহতদের সাথে ছাত্র ফেডারেশনের সাক্ষাৎ:গণতান্ত্রিক ক্যাম্পাস ও সহাবস...
06/08/2026

তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা এবং আহতদের সাথে ছাত্র ফেডারেশনের সাক্ষাৎ:
গণতান্ত্রিক ক্যাম্পাস ও সহাবস্থান নিশ্চিতে ৫ দফা দাবি

গতকাল ৫ই আগস্ট ২০২৬, জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির দিনে সরকারি তোলারাম কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একইসাথে, আজ ০৬ই আগষ্ট, ২০২৬ রোজ বৃহস্পতিবার, এই ঘটনায় উভয় সংগঠনের আহত নেতাকর্মীদের হাসপাতালে গিয়ে স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট ৫ দফা দাবি পেশ করেন।

সরকারি তোলারাম কলেজে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদ ও সংঘটিত নৈরাজ্যের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহা এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে বলেন,
"যে তোলারাম কলেজের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিল এবং যেখানে চারজন শিক্ষার্থী শহীদ হয়েছেন, সেই ক্যাম্পাসে আজ পেশিশক্তির প্রদর্শন, সহিংসতা ও রক্তপাতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শহীদদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার; সেই আকাঙ্ক্ষার পরিপন্থী যেকোনো সহিংসতা চরম নিন্দনীয়। শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য বিস্তার বা শক্তি প্রদর্শনের জায়গা নয়; বরং এটি মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র।
অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্ভর বর্তমান এমন কোনো ক্যাম্পাসের জন্য ২০২৪ সালের অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়ে রাস্তায় নামেনি; তারা নেমেছিলো সব ধরনের বৈষম্যের অবসান ঘটাতে। শিক্ষাঙ্গনের পরিবেশ যেন পুনরায় পতিত স্বৈরাচারী হাসিনা আমলের মতো ভীতিকর রূপ না নেয়, সেজন্য প্রতিটি ক্যাম্পাসে ‘পরিবেশ পর্ষদ’ গঠনের কোনো বিকল্প নেই। এই পর্ষদ হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দলমত-নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠন একই ছাতার নিচে বসে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার সিদ্ধান্ত নেবে এবং সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।"

উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৫ দফা দাবি:
১. সরকারি তোলারাম কলেজে সংঘটিত ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য ক্রিয়াশীল সকল সংগঠন নিয়ে অবিলম্বে 'পরিবেশ পর্ষদ' গঠন করতে হবে।
৩. ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ক্লাস-পরীক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে হবে।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানে পেশিশক্তির প্রদর্শন, সহিংসতা ও আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. সকল ছাত্র সংগঠনকে সংযম প্রদর্শন করে সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা এবং আহতদের সাথে ছাত্র ফেডারেশনের সাক্ষাৎ:গণতান্ত্রিক ক্যাম্পাস ও সহাবস...
06/08/2026

তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা এবং আহতদের সাথে ছাত্র ফেডারেশনের সাক্ষাৎ:

গণতান্ত্রিক ক্যাম্পাস ও সহাবস্থান নিশ্চিতে ৫ দফা দাবি

গতকাল ৫ই আগস্ট ২০২৬, জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির দিনে সরকারি তোলারাম কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একইসাথে, এই ঘটনায় উভয় সংগঠনের আহত নেতাকর্মীদের হাসপাতালে গিয়ে স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট ৫ দফা দাবি পেশ করেন।

সরকারি তোলারাম কলেজে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদ ও সংঘটিত নৈরাজ্যের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহা এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে বলেন,
"যে তোলারাম কলেজের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিল এবং যেখানে চারজন শিক্ষার্থী শহীদ হয়েছেন, সেই ক্যাম্পাসে আজ পেশিশক্তির প্রদর্শন, সহিংসতা ও রক্তপাতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শহীদদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার; সেই আকাঙ্ক্ষার পরিপন্থী যেকোনো সহিংসতা চরম নিন্দনীয়। শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য বিস্তার বা শক্তি প্রদর্শনের জায়গা নয়; বরং এটি মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র।
অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্ভর বর্তমান এমন কোনো ক্যাম্পাসের জন্য ২০২৪ সালের অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়ে রাস্তায় নামেনি; তারা নেমেছিলো সব ধরনের বৈষম্যের অবসান ঘটাতে। শিক্ষাঙ্গনের পরিবেশ যেন পুনরায় পতিত স্বৈরাচারী হাসিনা আমলের মতো ভীতিকর রূপ না নেয়, সেজন্য প্রতিটি ক্যাম্পাসে ‘পরিবেশ পর্ষদ’ গঠনের কোনো বিকল্প নেই। এই পর্ষদ হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দলমত-নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠন একই ছাতার নিচে বসে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার সিদ্ধান্ত নেবে এবং সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।"

উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৫ দফা দাবি:
১. সরকারি তোলারাম কলেজে সংঘটিত ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য ক্রিয়াশীল সকল সংগঠন নিয়ে অবিলম্বে 'পরিবেশ পর্ষদ' গঠন করতে হবে।
৩. ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ক্লাস-পরীক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে হবে।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানে পেশিশক্তির প্রদর্শন, সহিংসতা ও আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. সকল ছাত্র সংগঠনকে সংযম প্রদর্শন করে সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

হাসপাতালে আহতদের সাথে সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা,সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, তোলারাম কলেজ শাখার সদস্য সচিব ও জেলার রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, তোলারাম কলেজের দপ্তর সম্পাদক ও জেলার কার্যকরী সদস্য সিয়াম সরকার-সহ ছাত্র ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

04/08/2026
আগামিকাল ৪ আগস্ট, মঙ্গলবার  সন্ধ্যা ০৬:৩০ মিনিটে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানে শহ...
03/08/2026

আগামিকাল ৪ আগস্ট, মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩০ মিনিটে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানে শহিদদের স্মরণে

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ❝জুলাই শিখা প্রজ্বলন❞ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আপনারা সকলেই আমন্ত্রিত

Address

189, President Road, Chasara
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ফেডারেশন - নারায়ণগঞ্জ জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ছাত্র ফেডারেশন - নারায়ণগঞ্জ জেলা:

Shortcuts

Share