উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, Public & Government Service, rupganj, Narayanganj.

ভিশনঃ সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণ।
মিশনঃ প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদাপুরণ।

আগ্রহী খামারিবৃন্দদেরকে উক্ত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রূপ...
04/05/2026

আগ্রহী খামারিবৃন্দদেরকে উক্ত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ-০১৩২৪২৯০৪০৪
[email protected]

16/04/2025
প্রাণিসম্পদ অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
13/02/2025

প্রাণিসম্পদ অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

13/01/2025

এগ্রিলাইফ২৪ ডটকম: সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে ডেইরি এবং ফ্যাটেনিং ফার্ম থেকে অধিক উৎপাদন ও লাভ করা সম

13/01/2025
সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল।
13/01/2025

সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল।

মান্যবর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নারায়ণগঞ্জ জনাব Mannan Miah স্যার এবং জেলা ভেটেরিনারি অফিসার, নারায়ণগঞ্জ  জনাব Md Ja...
31/12/2024

মান্যবর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নারায়ণগঞ্জ জনাব Mannan Miah স্যার এবং জেলা ভেটেরিনারি অফিসার, নারায়ণগঞ্জ জনাব Md Jakir Hossain স্যার এর সাথে এগ্রোসেভ বাংলাদেশ (প্রিমিক্স) এর কারখানা পরিদর্শন।

ভেটেরিনারি ফার্মেসি ও পশু খাদ্য ব্যবসায়ীদের জন্য  করণীয়ঃ...................................................................
30/12/2024

ভেটেরিনারি ফার্মেসি ও পশু খাদ্য ব্যবসায়ীদের জন্য করণীয়ঃ...........................................................................

বাংলাদেশে যত্রতত্র বিভিন্ন জায়গায়, জেনে না জেনে, ওষুধপত্র নিয়ে, অতি সহজেই, তৈরি করে ফেলে ভেটেরিনারি ফার্মেসি। আবার কোন কোম্পানির কিছু খাদ্য নিয়ে দোকান দিয়ে বিক্রি করে গরু, ছাগল, হাঁস ও মুরগির খাবার।

কিন্তু জরিপে দেখা গিয়েছে , ৮০% দোকানের ড্রাগ লাইসেন্স নেই এবং ডিএলএস লাইসেন্স নেই। যদি তারা লাইসেন্স করে এবং প্রতিবছর নবায়ন করে রাখত তবে দেশের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পেত এবং দেদারছে এন্টিবায়োটিক বিক্রি বন্ধ হয়ে নিরাপদ প্রাণিজ আমিষের জোগান দেওয়া সম্ভব হতো।

এখন জেনে নেয়া যাক নীতিমালা সমূহঃ....................................................................

✓সকল প্রকার পশুখাদ্য এবং ভিটামিন মিনারেল প্রিমিক্স বিক্রি করতে হলে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক লাইসেন্স করতে হবে এবং প্রতি বছর নবায়ন করতে হবে। এক্ষেত্রে আপনাকে যে সমস্ত কাগজপত্র নিয়ে আসতে হবে তা হল-দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, দোকানের ট্রেড লাইসেন্স যা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক দেয়া হয়,সোনালী ব্যাংক চালান( টাকার পরিমাণ অফিস সহকারীর কাছ থেকে জেনে নিবেন) এবং একটি আবেদন ফরম।

✓ড্রাগ লাইসেন্স ছাড়া কোন প্রকার এন্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। এন্টিবায়োটিক বিক্রি করতে হলে অবশ্যই ড্রাগ লাইসেন্স লাগবে ।প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক লাইসেন্স এন্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এবং প্রতি বৎসর নবায়ন করতে হবে। আবারো বলছি প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক লাইসেন্স দিয়ে এন্টিবায়োটিক বিক্রি করা যাবে না। অবশ্যই ড্রাগ লাইসেন্স লাগবে।

✓স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক ট্রেড লাইসেন্স লাগবে।

✓দোকান সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ধুলাবালি এবং রোগ জীবাণু মুক্ত থাকতে হবে। যেহেতু ইহা মেডিসিন বা খাদ্যের দোকান।

✓সর্বোচ্চ খুচরা মূল্য এর অধিক কোন মেডিসিন বা খাদ্য বিক্রি করা যাবে না।

✓মেয়াদ উত্তীর্ণ কোন প্রকার ঔষধ বা ভিটামিন মিনারেল প্রিমিক্স বা খাদ্য দোকানে থাকবে না।

✓রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান এর প্রেসক্রিপশন বা পরামর্শ ছাড়া নিজে নিজে কোন প্রকার এন্টিবায়োটিক প্রদান করা যাবে না। দোকানী নিজে আগ্রহী হয়ে,ডিলার অতি উৎসাহী হয়ে এবং গ্রাম্য ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

✓হিউম্যান মেডিসিন এবং ভেটেরিনারি মেডিসিন একসাথে এক দোকানে থাকতে পারবে না। ভেটেরিনারির জন্য আলাদা ফার্মেসি থাকবে।

# সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডা: মো: ছানোয়ার হোসেন স্যার জামালপুর সদর তথা পুরো জেলার অধীন প্রত্যেক মেডিসিন এবং খাদ্যের দোকানিকে উপরোক্ত নীতিমালা পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এর ব্যাত্যয় ঘটলে জেলা প্রাণিসম্পদ অফিসার মহোদয় মোবাইল কোর্ট করার প্রতি জোর তাগিদ প্রদান করেন।

Address

Rupganj
Narayanganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share