পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় পরিবেশ অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ জেলা কার্যালয়। পরিবেশ অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ জেলা কার্যালয় হলো নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর অফিস।

26/08/2026
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. মো: লুৎফর রহমান মহোদয় আজ ২৬ আগস্ট ২০২৬ বুধবার পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার...
26/08/2026

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. মো: লুৎফর রহমান মহোদয় আজ ২৬ আগস্ট ২০২৬ বুধবার পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা কার্যালয়ের অফিস পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন, অফিসের বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মহাপরিচালক মহোদয়ের সাথে ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক জনাব মোঃ ফেরদৌস আনোয়ার, ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক জনাব ফরিদ আহমেদ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার প্রকল্প পরিচালক জনাব রফিকুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এর উপপরিচালক জনাব এ এইচ এম রাসেদ মহাপরিচালক মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানান।

25/08/2026

উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি ০২(২০২৬-২৭) এর তথ্য বাতায়ন লিংক :

25/08/2026

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের আওতায় জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকা এর নির্দেশনায় বিভিন্ন সময়ে পরিচালিত মোবাইল কোর্ট / এনফোর্সমেন্ট অভিযানে জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ উন্মুক্ত নিলামে বিক্রয়ের লক্ষ্যে আজ দৈনিক পত্রিকায় উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিলাম সিডিউল ক্রয়ের জন্য পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়র হিসাব শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

অদ্য 04/08/2026 খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক ফতুল্লা থানায় অবস্থিত বিভিন্ন শিল্প-কারখান...
04/08/2026

অদ্য 04/08/2026 খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক ফতুল্লা থানায় অবস্থিত বিভিন্ন শিল্প-কারখানা সরেজমিন পরিদর্শন এবং নমুনা সংগ্রহ করা হয়।

শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানঃনারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শব্দদূষণকারী ৫টি যানবাহন থেকে ১১,০০০/- (এগার হাজার) ট...
27/07/2026

শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শব্দদূষণকারী ৫টি যানবাহন থেকে ১১,০০০/- (এগার হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়

অদ্য ২৭/০৭/২০২৬ খ্রিঃ তারিখ সোমবার নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রহিমা আক্তার ইতি এর নেতৃত্বে বন্দর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় শব্দদূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ৬(২) বিধি লংঘন করায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ১৯(২) মোতাবেক শব্দদূষণকারী ৫টি যানবাহন থেকে ১১,০০০/- (এগার হাজার) টাকা জরিমানা ও ০৫ (পাঁচ) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এর আওতায় প্রায় 30 টন পলিথিন শপিং ব্যাগ যা মোবাইল কোর্ট /এনফোর্সমেন্ট অভিযা...
13/07/2026

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এর আওতায় প্রায় 30 টন পলিথিন শপিং ব্যাগ যা মোবাইল কোর্ট /এনফোর্সমেন্ট অভিযানের মাধ্যমে জব্দকৃত নিলাম বিক্রয়ের জন্য আজ ১৩/০৭/২০২৬ তারিখে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিবিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ ০৯ জুলাই ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জে র‌্যালি আলোচন...
09/07/2026

প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ ০৯ জুলাই ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচী বা United Nations Environment programme কর্তৃক এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "Climate Action": যার ভাবানুবাদ করা হয়েছে "জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা"। গ্রামীন জনগণ, প্রান্তিক চাষী এবং অতি দরিদ্র জনগণ এর ফলে নিদারুণভাবে ক্ষতিগ্রস্থ। এ প্রেক্ষাপটে বর্তমান সময়ের অতিব জরুরি এ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে অবক্ষয়িত ভূমি পূনরুদ্ধারের বিষয়ে আমাদেরকে কার্যকর এবং সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে, যা এ বছরের প্রতিপাদ্যে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

দিবসটি উদযাপনের জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ বিভিন্ন কর্মসূচী পালন করেছে, যা হলো; চিত্রাংকন প্রতিযোগিতা, শোভাযাত্রা, বিনামূল্যে গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইত্যাদি।

আজ ০৯ জুলাই পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯:৪৫ টায় পরিবেশ দিবসের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। এর পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালিতে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জনাব মোঃ রায়হান কবিরসহ বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, এনজিও সংগঠন, সুশীল সমাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান র‌্যালিতে অংশগ্রহণ করেন।

সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, জনাব সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এবং জনাব এ, এইচ, এম রাসেদ, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মো: মোবারক হোসেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। ভূমি পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থান ও কর্মসংস্থান সৃষ্টি, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মরুকরণ ও খরার প্রবণতা হ্রাসে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করাই হোক বিশ্ব পরিবেশ দিবসে আমাদের অঙ্গীকার। বিশ্ব পরিবেশ দিবস পালনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও প্রতিবেশের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।

স্বাগত বক্তব্যের পরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ এর তাৎপর্য তুলে ধরে পরিবেশ বিষয়ক প্রামাণ্যচিত্র মাল্টিমিডিয়া/প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কার্যক্রমের উপর জনাব মো: রাসেল মাহমুদ, সহকারী পরিচালক সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন।

জনাব মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন একার পক্ষে সম্ভব নয়। নারায়ণগঞ্জ সুস্থ ও দূষণমুক্ত পরিবেশের স্বার্থে সকলকে সচেতন হওয়ার এবং অন্যকে সচেতন করার বিষয়টি গুরুত্বারোপ করেন। তিনি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলাসহ আইন মানার ক্ষেত্রে সকলের সচেতন হওয়ার বিষয়টিও গুরত্বারোপ করেন।

জনাব মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বলেন, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প, ইটভাটা স্থাপন, রাস্তা-ঘাট নির্মাণ ইত্যাদি অবকাঠামো উন্নয়নের ফলে ভূমির আকার ক্রমশ সংকুচিত হয়ে আসছে। এ প্রেক্ষিতে দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা সংরক্ষণে যথাযথ উদ্যোগ, গণসচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টি অপরিহার্য। তিনি আরো বলেন, দিন দিন আমাদের ফসলি জমি কমে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে কমছে গাছ-পালা, বন-জঙ্গল। তার চেয়ে বড় বিষয় আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। অন্যান্য জলাধারের অবস্থাও সংকটাপন্ন। দিন দিন যেমন আমাদের ফসলি জমি কমছে, একই সঙ্গে খরায় উর্বরতা হারাচ্ছে জমি। এ পরিস্থিতিতে দেশব্যাপী ব্যাপক প্রচারণা, অপরিকল্পিত নগরায়ন কঠোরভাবে নিষিদ্ধ করা, নদীর পানিপ্রবাহে যথাযথ উদ্যোগ, খাল-বিল ও জলাভূমিসমূহ সংরক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিভিন্ন প্রক্রিয়ায় সরকারের পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ কার্যক্রম বিশেষভাবে গৃহীত হয়েছে; যা প্রশংসার দাবিদার।

জেলা প্রশাসক মহোদয় বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি সহ পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ, রাষ্ট্র যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ জানান। পরিশেষে তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং উপস্থিত অন্যান্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে জনাব সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ, পরিবেশ রক্ষার্থে টেকসই উন্নয়ন পরিকল্পনা বা এসডিজির বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ, এইচ, এম রাসেদ উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। তিনি বলেন, পরিবেশ শুধুমাত্র কোন ব্যক্তি বা গোষ্ঠির মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশের আবেদন সার্বজনীন। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপনে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও সংগঠন, সুশীল সমাজ এর স্বতঃস্ফূর্ত নিরবিচ্ছিন্ন সহযোগিতা বাংলাদেশের প্রকৃতি-পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত কর্মকান্ডকে সাফল্যের পথে এগিয়ে নিবে। তিনি পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি সবাইকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে সচেতন থাকার অনুরোধ জানান।

আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

শোভাযাত্রা শেষে স্থানীয় জনগণ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Address

Ma Amena Swopno Tower(3rd Floor), Lama Para(East Side Of Khan Shaheb Osman Ali Stadium), Fatullah
Narayanganj
1400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880-2-7642411

Alerts

Be the first to know and let us send you an email when পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়:

Shortcuts

Share