Nawra Jubo Songhothon

Nawra Jubo Songhothon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nawra Jubo Songhothon, Social service, Vill/Nawra (Member Baria Road, P. O+P. S-Rupgonj, Dist-Narayanganj, Division-Dhaka, Narayanganj.

24/04/2024
31/03/2024

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّ حْمَٰنِ ٱلرَّحِيم

আগামী ০৫-০৪-২০২৪ ইংরেজি রোজ শুক্রবার "নাওড়া যুব সংগঠন" এর পক্ষ হতে নাওড়া পূর্ব-পাড়া পুরাতন জামে মসজিদ এ নিম্নোক্ত ইসলামিক অনুষ্ঠান প্রতিযোগিতার আয়োজনে আপনারা সবাই আমন্ত্রিত।
প্রতিযোগিতাসমূহ:
১। হামদ নাত
২।কেরাত
৩।আযান

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিশেষ পুরুষ্কার এর ব্যবস্থা।

24/03/2024

"নাওড়া যুব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য"

(০১) এটি একটি সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন।
(০২) এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যানমূলক কর্ম যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে।
(০৩) সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করা হবে।
(০৪) পূর্ব নির্ধারিত সভায় প্রত্যেকের উপস্থিতি বাধ্যতামূলক।
(০৫) সংগঠনের উন্নয়নের জন্য প্রত্যেকের স্বেচ্ছায় অংশগ্রহণ করা কাম্য।
(০৬) সকল সদস্য পরিছন্ন মনের ও সমমনা হয়ে সংগঠনের আদর্শ ও কর্মসূচির সাথে সম্মিলিতভাবে একমত পোষণ করতে হবে, যাতে ভবিষ্যতে সংগঠনের কোনরূপ প্রতিকূল পরিবেশ সৃষ্টি না হয়।
(০৭) সংগঠনের সব ধরনের সুযোগ-সুবিধা, সুবিধা-অসুবিধা,অনুকূল ও প্রতিকূল যে কোন আইনি বাধা-বিপত্তি ও ক্রিয়াকলাপসহ সমুদয় দায়ভার ও ঝুঁকি সকল সদস্য সমভাবে বহন করবেন।
(০৮) সংগঠনের সদস্যদের যখন যে দায়িত্ব দেয়া হবে সকল কাজ সতস্পুর্তভাবে পালন করতে হবে।
(০৯) গরীবদের মাঝে শীতবস্র প্রদান করা।
(১০)সেচ্ছায় রক্ত দান ও সামাজিক এবং শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করা।
(১১) এলাকাবাসির মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা।
(১২) এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্ভুদ্ব করা।
(১৩) ছাত্র-ছাত্রীদের মেধা ও সৃজনশীলতার সর্বাধিক বিকাশের লক্ষ্যে তাদেরকে প্রণোদিত ও সংগঠিত করা
(১৪) রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতারি পার্টি আয়োজন করা।
(১৫) সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।
(১৬) সামাজিক সংগঠনের প্রতিটি সদস্যকে কাজের মাধ্যমে সফল, স্বয়ংক্রিয় ও স্বেচ্ছাসেবী হয়ে ওঠার লক্ষ্যে ক্ষমতায়িত করা।
(১৭) শিশু কল্যাণঃ এলাকার গরীব শিশু-কিশোরদের অক্ষরদান দেয়ার জন্য গণশিক্ষা কেন্দ্র/পাঠাগার প্রতিষ্ঠা করা এবং দরিদ্র শিশুদের খেলাধুলার পাশাপাশি সু-স্বাস্থ্য নিশ্চিত কল্পে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা এবং বাল্যবিবাহ/যৌতুক প্রথা রোধে সভা-সেমিনার ও গনসচেতনতা সৃষ্টি করা।
(১৮) এলাকার মাদকাসক্ত,জুয়াড়ি,বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে বিনোদন, গনসচেতনতা ও চিকিৎসার ব্যাবস্থা করা এবং কর্মসংস্থানের জন্য উৎসাহ প্রদান করা।
(১৯) মাদক মুক্ত এলাকা গড়তে প্রশাসনকে সহযোগিতা করা
(২০) সমাজ বিরোধী কার্যকলাপ হইতে জনগণকে বিরত রাখার উদ্দেশ্যে চিত্ত-বিনোদন ও সাংস্কৃতিক কর্মসূচীর ব্যবস্থা করা।
(২১) দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া।
(২২) ফুটবল, ক্রিকেট বেটমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

24/03/2024

মানুষ সামাজিক জীব। এই সমাজকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটা ব্যক্তির দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে অব্যবসায়ীক মনমানসিকতা নিয়ে কোনো কাজ করাই হলো সামাজিক কাজ। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও সামাজিক কাজের অন্তর্ভুক্ত। এক সমাজে গরিব-ধনী, অসহায়, এতিম, সহায়–সম্বলহীন নানা রকম মানুষের বসবাস। একা ভালো থাকার নাম ভালো থাকা বলে না। একজন ব্যক্তির সব সার্থকতা অন্যকে ভালো রাখার মাঝেই লুকিয়ে আছে। অন্যকে উপকার করার দ্বারা শুধু অন্যদের সহযোগিতা করা হয় না, বরং একজন ব্যক্তির ব্যক্তিত্ববোধ ফুটে ওঠে। সমাজ নিয়ে তার ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে ওঠে। সামাজিক কাজের দ্বারা শুধু একজনই উপকৃত হয় না, বরং এর দ্বারা একটা পরিবার উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, রাষ্ট্রও উপকৃত হয়। সামাজিক কাজ মানুষের দক্ষতা বিকাশ করে ও কর্মসংস্থান সৃষ্টি করে। ফলে সামাজিক ও আর্থিক অবস্থা উন্নত করে। মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। সামাজিক কাজকর্ম একজন ব্যক্তির একাকিত্ব দূর করে। যার ফলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। সামাজিক কাজ আমাদের সুখী করে। আমাদের ভালো অনুভূতি দেয়।
এই উদ্দেশ্যকে রুপান্তরিত করার জন্যই "নাওড়া যুব সংগঠন "
আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

Address

Vill/Nawra (Member Baria Road, P. O+P. S-Rupgonj, Dist-Narayanganj, Division-Dhaka
Narayanganj
1460

Telephone

+8801626330911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nawra Jubo Songhothon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nawra Jubo Songhothon:

Share

Category