07/09/2026
⚡ নারায়ণগঞ্জ পবিস-২ এর নাইট অপারেশন
অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ চুরি প্রতিরোধে ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাতে নারায়ণগঞ্জ পবিস-২-এর মুড়াপাড়া, পূর্বাচল, আড়াইহাজার ও কাঞ্চন এলাকার বিভিন্ন স্থানে সমন্বিত নাইট অপারেশন পরিচালনা করা হয়।
অভিযানে অটো চার্জিং স্টেশন, পোল্ট্রি ফার্ম, আইসক্রিম ফ্যাক্টরি এবং আবাসিক ও বাণিজ্যিক মিটার সরেজমিনে পরিদর্শন ও পরীক্ষা করা হয়।
অভিযানকালে আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় ০২টি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের ঘটনা শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে মুড়াপাড়া ও পূর্বাচল এলাকায় পরিদর্শিত স্থাপনাসমূহে কোনো অবৈধ বিদ্যুৎ ব্যবহার বা মিটার টেম্পারিং পাওয়া যায়নি।
🔹 নিরাপদ ও বৈধ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে নারায়ণগঞ্জ পবিস-২-এর অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।