Narayanganj College BNCC Platoon

Narayanganj College BNCC Platoon Narayanganj College BNCC Platoon

সেনাবাহিনীর সঙ্গে গ্রীষ্মকালীন এক্সারসাইজে অংশগ্রহণ করল বিএনসিসির চৌকস ক্যাডেটরা। 🇧🇩৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ তাদের মনোবল...
11/07/2026

সেনাবাহিনীর সঙ্গে গ্রীষ্মকালীন এক্সারসাইজে অংশগ্রহণ করল বিএনসিসির চৌকস ক্যাডেটরা। 🇧🇩

৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ তাদের মনোবল বৃদ্ধি, শৃঙ্খলা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গর্বের সঙ্গে জানাচ্ছি, এই প্রশিক্ষণে নারায়ণগঞ্জ কলেজ বিএনসিসি প্লাটুনের তিনজন চৌকস ক্যাডেট সফলভাবে অংশগ্রহণ করেছে।

Bangladesh Army

অদ্য ২৫/০৬/২০২৬ ইং তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড, মিরপুর সেনানিবাসের অধীনস্থ ২৫ এডি রেজিমেন্টের প্র...
03/07/2026

অদ্য ২৫/০৬/২০২৬ ইং তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড, মিরপুর সেনানিবাসের অধীনস্থ ২৫ এডি রেজিমেন্টের প্রশিক্ষণ পরিদর্শন করে বিএনসিসি ক্যাডেটগণ।

উক্ত প্রশিক্ষণ পরিদর্শনে বাংলাদেশ এয়ার ডিফেন্স, কমান্ড সেক্টর, এয়ার মিসাইল,স্কাই গার্ড, রাডার জোন ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণ পরিদর্শনে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ কলেজ প্লাটুনের চারজন চৌকস ক্যাডেট এবং তাদের পরিদর্শন কার্যক্রম সম্পন্ন

Follow - Narayanganj College BNCC Platoon

ASSLAMU WALAIKUM  DEAR SENIOR/JUNIOR, PLEASE JOIN US FOR THE GET TOGETHERGet Together 2026Date: 28 August, 2026Day: Frid...
01/07/2026

ASSLAMU WALAIKUM

DEAR SENIOR/JUNIOR, PLEASE JOIN US FOR THE GET TOGETHER

Get Together 2026

Date: 28 August, 2026

Day: Friday

Time: 7:30 AM

To:

Fantasy Kingdom Park

Narayanganj Chashara Shaheed Minar

Narayanganj-1400

---

VIP CLASS

Includes:

✔ Breakfast

✔ Lunch

✔ Evening Snacks

✔ Fantasy Kingdom Entry

✔ 12 Rides + Water Kingdom + 360° Ride

---

VIP TICKET

For collect the ticket please contact this

WhatsApp number : 01876282237

F.B : Md Mahbub Alam , Bishojeet Mollick ,

29/06/2026

২৯ জুন ২০২৬
বিএনসিসি সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বক্তব্য প্রদান...
বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলনে বিএনসিসির ক্যাডেটরা গার্ড অফ অনার প্রদান করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বিএনসিসির উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

“আজকের সাপ্তাহিক ক্লাসে প্রাণবন্ত মুহূর্তের সাথে যুক্ত হয়েছিল অনুপ্রেরণার ছোঁয়া"। উপস্থিত ছিলেন স্টাফ আলি , Platoon Inch...
15/06/2026

“আজকের সাপ্তাহিক ক্লাসে প্রাণবন্ত মুহূর্তের সাথে যুক্ত হয়েছিল অনুপ্রেরণার ছোঁয়া"।

উপস্থিত ছিলেন স্টাফ আলি ,
Platoon Incharge Md Mahbub Alam . তাদের উপস্থিতি ক্যাডেটদের মাঝে দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও শৃঙ্খলার চেতনাকে আরও দৃঢ় করেছে। 🇧🇩

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ফিরে দেখা ২০১৯ সালের ১৬ই ডিসেম্বর। BNCC ক্যাডেট হিসেবে দেশ মাতৃকার প্রতি দায়বদ্ধতা এবং নিষ্ঠার...
10/06/2026

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ফিরে দেখা ২০১৯ সালের ১৬ই ডিসেম্বর।
BNCC ক্যাডেট হিসেবে দেশ মাতৃকার প্রতি দায়বদ্ধতা এবং নিষ্ঠার শপথ নেওয়া সেই মুহূর্তগুলো আজও সতেজ। এই ছবিগুলো আমাদের ঐক্য, নিষ্ঠা এবং বিজয়ের আনন্দের সাক্ষী।

Preparing skilled graduates for The future আজ ০৭ জুন ২০২৬, রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন ...
07/06/2026

Preparing skilled graduates for The future

আজ ০৭ জুন ২০২৬, রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমের জন্য প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও যুগোপযোগী করার জন্য সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে বক্তব্য দেন।

‘কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে কর্মসংস্থানমুখী, দক্ষতা-নির্ভর ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসারে শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।


এই আয়োজনে নারায়ণগঞ্জ কলেজ এর অধ্যক্ষ ড. ফজলুল হক স্যার ও কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা। এবং সাথে বিএনসিসির ক্যাডেট ও রোভার সদস্যরা আজ উপস্থিত ছিল দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে।

05/06/2026

The End of BNCC life �

30 June 2026 �

Md Raju

Follow~ Narayanganj College BNCC Platoon

BT-camp 2026Narayanganj College Charlie company Cadets
08/05/2026

BT-camp 2026
Narayanganj College
Charlie company Cadets

প্রেস রিলিজঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপি...
30/03/2026

প্রেস রিলিজ

ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপির সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনসিসির প্রতিনিধিদলের সাথে “Youth Workforce Development: National Transformation through BNCC” বিষয়ে আলোচনা হয়।

সভায় দেশের যুবসমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটির বিদ্যমান কার্যক্রমের বিশ্লেষণ, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহও আলোচনায় আসে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বিএনসিসি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটি দেশের একটি কার্যকর “ডিফেন্স লাইন” হিসেবেও কাজ করতে সক্ষম।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি, পড়াশোনায় অনাগ্রহ এবং ঝরে পড়ার প্রবণতা একটি বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় বিএনসিসির মতো সংগঠনকে আরও সক্রিয় ও বিস্তৃত করতে হবে। তিনি বিএনসিসির কার্যক্রমকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বিএনসিসির কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় বিএনসিসির কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, সফল বাস্তবায়নের মাধ্যমে এই মডেল সারাদেশে সম্প্রসারণ করা হবে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, “বিএনসিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) নিয়ে কাজ করছে, যা আমাদের প্রধানমন্ত্রীর ভিশন। এই ভিশন বাস্তবায়নে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।”

সভায় বিএনসিসির প্রতিনিধিরা সংগঠনের অবকাঠামো, প্রশিক্ষণ ব্যয়, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানান, স্বল্প ব্যয়ে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী কার্যক্রম বিস্তারের সুযোগ রয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “যুবসমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে পারি।”

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়
©️Ministry of Education, Bangladesh

Address

Falpotti (Near 1 No. Rail Gate), Narayanganj Sadar
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj College BNCC Platoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share