জেলা পুলিশ, নারায়ণগঞ্জ District Police, Narayanganj

জেলা পুলিশ, নারায়ণগঞ্জ District Police, Narayanganj Official page of Narayanganj District Police.
(3)

জনাব মোঃ হাবিবুর রহমানপুলিশ সুপার, নারায়ণগঞ্জমোবাইল- ০১৩২০০৯০৩০০
03/09/2026

জনাব মোঃ হাবিবুর রহমান
পুলিশ সুপার, নারায়ণগঞ্জ
মোবাইল- ০১৩২০০৯০৩০০

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়।----------------------------------আ...
03/09/2026

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়।
----------------------------------

আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) অপরাহ্ণে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় নবনিযুক্ত পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

জনাব মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা যশোর। তিনি ইতিপূর্বে মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব হস্তান্তরকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জ...
03/09/2026

নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান।
================================

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর কর্মকালীন সময়ের নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কর্মক্ষেত্রে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির মহোদয়ের সভাপতিত্বে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এসময় নারায়ণগঞ্জ জেলার র‍্যাব-১১ এর সিও মহোদয়, ৬২ বিজিবি এর সিও মহোদয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পুলিশ সুপার মহোদয়, এনএসআই এর যুগ্ম পরিচালক মহোদয়, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মহোদয়, ডিজিএফআই এর সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০১ টি বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার।---------------------------------------...
03/09/2026

রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০১ টি বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার।
-----------------------------------------------------------

গত ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ দুপুর ১৪:৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদেয়ের নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ রৌশন আলীর নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল ঢাকা ডিএমপি’র ডেমরা থানাধীন মুসলিম নগর এলাকায় (কুয়েতি মসজিদ সংলগ্ন) অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নাহার ভিলা বিল্ডিংয়ের ২য় তলায় ধৃত আসামি সবুজ ওরফে কালাই সবুজের ভাড়া বাসার শয়নকক্ষ তল্লাশি করে ইংরেজিতে “WALTHER” লেখা ০১ টি বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড পিস্তলের গুলিসহ ০১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা, ০২টি জিআর ওয়ারেন্ট (নরমাল) এবং ০১টি জিআর সাজা যাবজ্জীবন ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়কে বদলিজনিত...
02/09/2026

ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়কে বদলিজনিত সম্মাননা স্মারক প্রদান।......................................................................

০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ডিআইজি, ঢাকা রেঞ্জ জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), ঢাকা রেঞ্জ মহোদয়; জনাব মোঃ সিদ্দিকুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স), ঢাকা রেঞ্জ মহোদয়; জনাব মোহাম্মদ সুলাইমান, পুলিশ সুপার (ট্রাফিক) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ঢাকা রেঞ্জ মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়াল এর মাধ্যমে ০৯ জন মাদকসেবীকে ১৫ ...
01/09/2026

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়াল এর মাধ্যমে ০৯ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও ৫০০/-টাকা জরিমানা।
--------------------------------------------------------------------

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ০১/০৯/২০২৬ খ্রি. ভোর ০৫.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কোলনীস্থ ৩নং ওয়ার্ডস্থ আদর্শ নগরের মেলার মাঠ সংলগ্ন আমির হোসেনের রিক্সার গ্যারেজের সামনে এবং সুমিলপাড়া বিহারী কোলনীস্থ ৩নং গলি পাকা রাস্তার উপর মাদক স্পটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদকসেবীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মোট ০৯ (নয়) জন মাদকসেবীদের আটক করা হয়। অদ্য ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইয়াছিন আরাফাত আটককৃত মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল করে ১৫ (পনেরো) দিনের সশ্রম কারাদন্ড (সাজা) ও ৫০০/-টাকা জরিমানা এবং অনাদায়ে ০২ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলোঃ ১। মোঃ শান্ত (২৮), পিতা-মোঃ চাঁন বাদশা, সাং-কোনাপাড়া, উত্তর আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। রাতুল (২২), পিতা-মোঃ আরিফুল হোসেন, সাং-সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩। হারুন অর রশিদ মুন্না (৩১), পিতা-মৃত বজলুর রহমান, সাং-কলাবাগান মাদ্রাসা রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মোঃ আলমগীর (৩৪), পিতা-মৃত খলিল বেপারী, সাং-মুগরাকুল, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৫। বুলবুল (৩৩), পিতা-আনোয়ার, সাং-মুগরাকুল, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৬। মোঃ খলিল পাহলান নাঈম (২৩), পিতা-জব্বার পাহলান, সাং-চৌধুরীবাড়ী তাঁতখানা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৭। দ্বীন ইসলাম (২১), পিতা-জাকির হোসেন, সাং-বাগানবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ! ৮। মনির হোসেন তালুকদার (৩২), পিতা-মহিউদ্দিন তালুকদার, সাং-ঈসাখাঁ রোড, ৩৮নং বাসা-কিন্ডারপুল, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ এবং ৯। মোঃ সোলাইমান (২৪), পিতা-মৃত ওমর আলী, সাং-কোনাপাড়া উত্তর আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে।

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।--------------------------------নার...
01/09/2026

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
--------------------------------

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খাঁন এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ৩১/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩.১৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন ফতুল্লা স্টেডিয়াম এর উত্তর পাশে চাষাড়া টু সাইনবোর্ড লিংক রোডস্থ এক্সি ওষুধের ডিপো এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ রায়হান (২৭), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা-নুর নেহার, সাং-শিং পাড়া, জেল খানার সামনে নুর নেহারের মুদির দোকান, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক সজীব হত্যা মামলার মূল আসামি মাইকেল ও তার ছেলে আপন গ্রেফতার; হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি ছুরি উ...
31/08/2026

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক সজীব হত্যা মামলার মূল আসামি মাইকেল ও তার ছেলে আপন গ্রেফতার; হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি ছুরি উদ্ধার।
==============================

গত ২৪/০৮/২০২৬ খ্রি. রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মোঃ সজীব (৩২)-এর ওপর অজ্ঞাতনামা আসামিরা ধারালো অস্ত্রসহ হামলা করে গুরুতর জখম করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা শিরিনা আক্তার শিরিন বাদী হয়ে ৬ জন আসামিকে এজাহারভূক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই হত্যাকাণ্ড ঘটার পরপরই নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান ও আইসিটি শাখার টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। অতঃপর সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মাসুম বিল্লাহ এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল আসামিদের গ্রেফতার করতে তথ্যপ্রযুক্তি ও সোর্সের তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা ও ঢাকা জেলায় অভিযান পরিচালনা করে। অতঃপর ৩০/০৮/২০২৬ খ্রি. রাত ১৯:৪০ ঘটিকার সময় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ ও এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল উদ্দিন ফকির-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নন্দালাপুর এলাকা থেকে মোঃ সজীব (৩২) হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি ১। নূর হোসেন @ মাইকেল (৪০), পিতা- মৃত হযরত আলী, মাতা- নূর জাহান বেগম, স্থায়ী ঠিকানা- গোদনাইল (ধনকুন্ডা), মদিনাবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোঃ আপন (২০), পিতা- নূর হোসেন @ মাইকেল, মাতা- আয়শা বেগম, স্থায়ী ঠিকানা- গোদনাইল (ধনকুন্ডা), মদিনাবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং তাদের দেখানো মতে সিদ্ধিরগঞ্জ থানাধীন উত্তর মদিনাবাগ খালপাড় রাস্তার মাথায় খালের পানির মধ্য থেকে অদ্য ৩১ আগস্ট ২০২৬ খ্রি. সকাল ০৭.৩০ ঘটিকায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ০৩ (তিন)টি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার।-----------------------------------...
31/08/2026

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
-------------------------------------------------------------------------

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সফিউদ্দিন এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৩১/০৮/২০২৬ খ্রি. দুপুর ১২.৩৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন পিরোজপুর সাকিনস্থ বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে হতে মাদক ব্যবসায়ী ১। দুলু বেগম (৬০), স্বামী-মৃত আলী নেওয়াজ, সাং-গোলবাড়, থানা- কোতয়ালী, জেলা-কুমিল্লাকে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। আসামির পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া যায়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Address

Office Of The Superintendent Of Police, Chanmari
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when জেলা পুলিশ, নারায়ণগঞ্জ District Police, Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা পুলিশ, নারায়ণগঞ্জ District Police, Narayanganj:

Shortcuts

Share