Maqsoodul Alam Khondaker Khorshed Page

Maqsoodul Alam Khondaker Khorshed Page Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maqsoodul Alam Khondaker Khorshed Page, Social service, 42 share Bangla Road, masdair, Narayanganj.

THIS PAGE RUN BY ADMIN
Social activists and Political worker

★convenar-working for better Narayanganj
★team leader - team Khorshed
★councillor-narayanganj city corporation
★Bangladesh Nationalist Party-BNP ★Team leader of Team Khorshed (Human org.)
★Ex-President /Convener/Genarel secretary of Narayanganj Mohanagar jubodal
★Councillor of Narayanganj city corporation(NCC)
★Ceo of RK Export & Trading
★Woner of Khondaker Transport
★Political worker and Social activists
★Member of NCL
★Life member of Bangladesh Red crescent society.
★Ex Director of Nrayanganj Chamber of Commerce and industries.
★Member of Bangladesh Garman Chamber of Commerce and industries.
★Member of Bangladesh Garments buying house Association.

22/08/2026

শহীদ জিয়া হলে পুনরায়
শহীদ জিয়ার ছবি পুন:স্থাপন

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলমের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা সেখানে জিয়াউর রহমানের ছবি পুন:স্থাপন করেন।

#শহীদ_জিয়াউর_রহমানের_ছবি_পুন:স্থাপন
#মাকছুদুল_আলম_খন্দকার_খোরশেদ
#সাবেক_সভাপতি_নারায়ণগঞ্জ_মহানগর_যুবদল

#নারায়ণগঞ্জ

আলহামদুলিল্লাহ ২০১৮ সালের রমজানের ঈদ কারাগারে ছিলাম,যদিও পুরো দেশটাই এখন কারাগারে পরিনত হয়েছে।দেশমাতার কারাবাস সব ম্লান ...
21/08/2026

আলহামদুলিল্লাহ
২০১৮ সালের রমজানের ঈদ কারাগারে ছিলাম,যদিও পুরো দেশটাই এখন কারাগারে পরিনত হয়েছে।দেশমাতার কারাবাস সব ম্লান করে দিয়েছে।ঈদের দিন কারাগারের ভিতরের মাঠে বন্ধীদের জন্য ঈদের জামাতের ব্যাবস্থা করা হয়।সেই সময়ে কেন্দ্রীয় বিএনপি নেতা শ্রদ্ধেয় Shamsur Rahman Shimul Biswas নারায়ণগঞ্জ কারাগারে ১০৮ মামলা নিয়ে বন্ধী ছিলেন।শিমুল ভাই, আমি সহ কনডেম সেলে বন্দী ফাসির আসামী ও জেএমবি’র বন্দীদের জন্য কেস টেবিলের জায়গায় আলাদা জামাতে ব্যাবস্থা করেন।ছবিতে শিমুল ভাই ও আমার পাশে তৎকালীন জেলার আসাদুজ্জামান সাহেবও নামাজে উপস্থিত ছিলেন।

উল্লেখ যে সেবার স্মার্ট কার্ড বিতরণের সময় আদর্শ স্কুল থেকে আমাকে গ্রেফতার করে ৮ টি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়,এবং ৫ বার জেলগেটে গ্রেফতার করে।পাশাপাশি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা,সদর,রুপগন্জ, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা রিমান্ডে নেয়।

বারবার জেলগেট থেকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার কারনে অনেক সময় মানুষিক ভাবে অস্থির হয়ে যেতাম।তখন শ্রদ্ধেয় শিমুল ভাই সাহস দিতেন,তার বিপ্লবী কথায় আবারো উজ্জীবিত হতাম।কারাগারে একসাথ থাকার আগে শিমুল ভাই সম্পর্কে আমার যে ধারনা ছিল তিন মাসে ভাইয়ের সাথে উঠাবসার সুযোগ পেয়ে আমার আমূল ধারনা পাল্টে গেসে। তিনি একজন পরিপূর্ণ ও দূরদর্শী রাজনৈতিক ব্যাক্তিত্ব।পড়ুয়া,বিনয়ী ও শান্ত মানুষ।মানুষের প্রতি অগাধ দরদ। কমপক্ষে ২০০ মানুষকে জামিনের ব্যাবস্থা করেছেন।২০/২৫ জন সাজাপ্রাপ্ত পরিবহন শ্রমিকদের উচ্চ আদালতে জামিনের ব্যাবস্থা করেছেন।আমার সুযোগ হয়েছিল এসব কাজে সহযোগী হয়ে থাকার।প্রতিদিনই ২;৪ জন বিভিন্ন সমস্যা নিয়ে শিমুল ভাইয়ের সাথে দেখা করতেন।কাউকে কোন দিন না করতেন না।আমাকে চিরকুট লিখে পাঠাতেন,বলে দিতেন কি করতে হবে।ভাইয়ের প্রতি আমার অতল শ্রদ্ধা।

ছবিটি কারামুক্তির পরে নারায়নগন্জ কারাগারের ফেসবুক থেকে সংগৃহিত।

বুলবুল হত্যার প্রতিবাদ ও বিচার দাবী খোরশেদের নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের থানা সহ সভাপতি  বুলবুল আহমেদকে কুপ...
21/08/2026

বুলবুল হত্যার প্রতিবাদ ও বিচার দাবী খোরশেদের

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের থানা সহ সভাপতি বুলবুল আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

প্রতিবাদ বার্তায় অবিলম্বে খুনীদের গ্রেফতার ও বিচার দাবী করে খোরশেদ বলেন, রনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব যেন হত্যার তদন্তে বাধা সৃষ্টি করতে না পারে।

#মাকছুদুল_আলম_খন্দকার_খোরশেদ #সাবেক_সভাপতি_নারায়ণগঞ্জ_মহানগর_যুবদল

#নারায়ণগঞ্জ

সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ভালো সেন্ট্রালের খাবার বিতরণনারায়ণগঞ্জের অন্যতম ব্যস্ত শিল্প ও বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জে দ...
21/08/2026

সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ভালো সেন্ট্রালের খাবার বিতরণ

নারায়ণগঞ্জের অন্যতম ব্যস্ত শিল্প ও বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জে দিনমজুর, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ভালো সেন্ট্রাল। প্রতিষ্ঠানটির উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নগরীর নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ভালো সেন্ট্রালের কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিতাইগঞ্জ ও আশপাশের এলাকায় কাজ করা নিম্নআয়ের মানুষ, দিনমজুর, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভালো সেন্ট্রালের প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবীন, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খোরশেদ, ভালো সেন্ট্রাল বাংলাদেশ শাখার পরিচালক তাজুল ইসলাম রাজীবসহ সংশ্লিষ্টরা।

দুপুরের ব্যস্ত সময়ে খাবার নিতে আসা মানুষের ভিড়ে কর্মসূচিস্থলে মানবিক পরিবেশের সৃষ্টি হয়। কেউ কাজের ফাঁকে, আবার কেউ খাবারের আশায় এসে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে খাবার গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে শৃঙ্খলা বজায় রেখে সবার হাতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

স্থানীয়রা জানান, নিতাইগঞ্জে প্রতিদিন বিভিন্ন জেলা ও এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে আসেন। তাঁদের অনেকেরই দিন শেষে খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় বিনামূল্যে রান্না করা খাবার বিতরণের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে দেখছেন তারা।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু আর্থিক সহায়তা নয়, প্রয়োজনের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং খাবারের মতো মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য।

#মাকছুদুল_আলম_খন্দকার_খোরশেদ
#সাবেক_সভাপতি_নারায়ণগঞ্জ_মহানগর_যুবদল

#নারায়ণগঞ্জ

 #গনতন্ত্রের_রক্ষাকবচ মানুষের আস্থার প্রতীক।মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় বাংলাদেশ ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শু...
20/08/2026

#গনতন্ত্রের_রক্ষাকবচ
মানুষের আস্থার প্রতীক।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়
বাংলাদেশ ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায়
শুভেচ্ছা ও অভিনন্দন 💐💐

আপনার দীর্ঘদিনের গণতন্ত্রের প্রতি অবিচল অনুগত্য, দেশপ্রেম, অভিজ্ঞতা ও আপসহীন নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য অনুপ্রেরণা।
আপনার নেতৃত্বে দেশ আর ও উন্নত, ন্যায়ভিত্তিক ও গনতান্ত্রিক হবে - এই প্রত্যাশা রইলো।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ
সাবেক সভাপতি - নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
সাবেক যুগ্ম সম্পাদক - নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

#মির্জা_ফখরুল_ইসলাম_আলমগীর
#মাকছুদুল_আলম_খন্দকার_খোরশেদ
#সাবেক_সভাপতি_নারায়ণগঞ্জ_মহানগর_যুবদল

#নারায়ণগঞ্জ

গণপরিবহনের সীমাবদ্ধতার মধ্যেই বাংলাদেশে চালু হয়েছে শুধুমাত্র নারীদের জন্য বাস পরিষেবা। বিআরটিসি-র ১৪টি বাস ১৩টি রুটে চলা...
18/08/2026

গণপরিবহনের সীমাবদ্ধতার মধ্যেই বাংলাদেশে চালু হয়েছে শুধুমাত্র নারীদের জন্য বাস পরিষেবা। বিআরটিসি-র ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে—যার মধ্যে ১০টি ঢাকায় এবং একটি করে বাস নারায়ণগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে চলবে। এই বাসগুলো নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত হবে।

ছবি: আব্দুল গনি/ওয়াদা

#প্রধানমন্ত্রী_তারেক_রহমান
#মাকছুদুল_আলম_খন্দকার_খোরশেদ #সাবেক_সভাপতি_নারায়ণগঞ্জ_মহানগর_যুবদল
#বিএনপি
#নারায়ণগঞ্জ

17/08/2026

আপনাদের সচেতনতা ও সহযোগিতা পারে ডেংগু প্রতিরোধ করতে।
ডেঙ্গু হলো এডিস মশার কামড়ে ছড়ানো একটি ভাইরাসজনিত জ্বর। চলতি বছর বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে এবং বিভিন্ন জেলায় এর সংক্রমণ দেখা গেছে। সময়মতো সচেতনতা ও চিকিৎসা না নিলে এটি মারাত্মক রূপ নিতে পারে।

#ডেঙ্গুর_লক্ষণ:

হঠাৎ করে তীব্র জ্বর (১০২° থেকে ১০৪° ফারেনহাইট)

মাথা ও চোখের পেছনে প্রচণ্ড ব্যথা

মাংসপেশি ও জয়েন্টে তীব্র ব্যথা

শরীরে লালচে র‍্যাশ বা চর্মরোগ

বমি ভাব বা দুর্বলতা

#করণীয়_ও_চিকিৎসা:

প্রচুর পরিমাণে পানি, ফলের জুস ও তরল খাবার খান।

জ্বর কমানোর জন্য শুধু প্যারাসিটামল ব্যবহার করুন।

ভুল করেও অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাবেন না, এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে।

অতিরিক্ত দুর্বলতা, পেট ব্যথা বা রক্তপাতের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

#প্রতিকার_ও_প্রতিরোধ:

ঘরবাড়ির আশপাশে ও টব বা পাত্রে জমানো পানি পরিষ্কার রাখুন।

দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।

মশা তাড়াতে কয়েল, স্প্রে বা ক্রিম ব্যবহার করুন।

#মাকছুদুল_আলম_খন্দকার_খোরশেদ
#সাবেক_সভাপতি_নারায়ণগঞ্জ_মহানগর_যুবদল

#নারায়ণগঞ্জবাসী #নারায়ণগঞ্জ

15/08/2026

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদ আলম এর পক্ষে থেকে দোয়া মাহফিল, শিক্ষা সামগ্রী, ও হুইল চেয়ার বিতরণ।।

আজ ১৫ই আগষ্ট'২০১৬ শনিবার বাদ আসর দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এ-উপলক্ষ্যে দিনব্যাপী কোরান তেলোয়াত করা হয়।

#দেশনেত্রী_বেগম_খালেদা_জিয়া ্মবার্ষিকী
#মাকছুদুল_আলম_খন্দকার_খোরশেদ #সাবেক_সভাপতি_নারায়ণগঞ্জ_মহানগর_যুবদল #নারায়ণগঞ্জবাসী #নারায়ণগঞ্জ

খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী,হুইল চেয়ার বিতরণপ্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জ...
15/08/2026

খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী,হুইল চেয়ার বিতরণ

প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম ও আরাফাত রহমান কোকো'র ৫৭ তম জন্মদিন উপলক্ষে নারায়নগন্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যেগে দোয়া মাহফিল ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ ও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

আজ ১৫ই আগষ্ট'২০১৬ শনিবার বাদ আসর দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও এ-উপলক্ষ্যে দিনব্যাপী কোরান তেলোয়াত করা হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সদ্য সাবেক মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি বিনা চিকিৎসায় মৃত্যু মুখে পতিত হয়েছেন তবুও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে এক চুল বিচ্যুত হয়নি।স্বৈরাচারদের সাথে কোনদিন আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের জীবনে পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন ফ্যাসিষ্ট হাসিনা সরকার পরিকল্পিত ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো'কে হত্যা করেছে।

আরো বক্তব্য রাখেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু প্রমুখ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো'র রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহবায়ক হাফেজ শিব্বির আহমেদ। দোয়া মাহফিল শেষে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা রানা মুজিব,নাজমুল কবীর নাহিদ,জুয়েল রানা,সুমন ভূইয়া,রানা মুন্সী,মো:মুসা,মো:মিঠু,রাসেল আহম্মেদ মনির,ইমন,ওসমান গনি,কুতুবউদ্দিন, আকরাম পলাশ,মাসুম খন্দকার,মাসুদ আহম্মেদ,রাজীব,খোকন গাজী,জসিম,ইসলাম,নাহিদ পারভেজ,নিপু,সোহেল শেখ সহ শতাধিক নেতাকর্মী।

Address

42 Share Bangla Road, Masdair
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Maqsoodul Alam Khondaker Khorshed Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Maqsoodul Alam Khondaker Khorshed Page:

Shortcuts

Share

Category